সারাবাংলা

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দৌলতদিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে বেশ কিছু যানবাহন। আজ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে চারটা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বুধবার সকাল ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। এতে করে

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল বন্ধ Read More »

ঘন কুয়াশায় ঢাকা রাজধানী

কুয়াশায় ঢেকে গেছে রাজধানী ঢাকার আকাশ। আজ বুধবার ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে গেছে পুরো শহর। সকাল ৮টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের। যানবাহনগুলোকেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। তবে ঘন কুয়াশা থাকলেও ঢাকায় শীতের তীব্রতা অন্যদিনের তুলনায় কিছুটা কম অনুভূত হয়েছে। জানুয়ারির মাঝামাঝি থেকে সারাদেশে শুরু হয়েছে শীতের তীব্রতা, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে জেঁকে

ঘন কুয়াশায় ঢাকা রাজধানী Read More »

আজ ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস 

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ। ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি এদেশের ছাত্র-জনতা অকাতরে বুকের রক্ত দিয়ে গণমানুষের স্বাধীকার আদায়ের সংগ্রামে এক নতুন দিগন্তের সূচনা করেন। শহর থেকে গ্রাম-বাংলার সর্বত্র ধ্বনিত হয় ১১ দফা মানতে হবে। পথে পথে ছিল মিছিল। ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত উত্তাল এ দিনগুলোতে স্বৈরাচার সরকারের বুলেটের আঘাতে প্রাণ দেয়- আসাদ, রুস্তম, মনির, মতিউর,

আজ ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস  Read More »

পাবনায় তাপমাত্রা ৮.৭ ডিগ্রি, শীতে বিপর্যস্ত জনজীবন

শীতের তীব্রতায় জবুথবু হয়ে পড়েছে পাবনার জনজীবন। প্রচণ্ড ঠান্ডা আর উত্তরের হিমেল হাওয়ায় বাইরে বের হওয়াই যেন দুষ্কর হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষগুলো সীমাহীন দুর্ভোগে পড়েছেন। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক জানান, আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা

পাবনায় তাপমাত্রা ৮.৭ ডিগ্রি, শীতে বিপর্যস্ত জনজীবন Read More »

যেসব এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমতে কমতে কোথাও কোথাও নেমেছে ৬ ডিগ্রির ঘরে। রাজধানী ঢাকার তাপমাত্রাও কমেছে। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। ৮টি বিভাগের

যেসব এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে Read More »

ভাত খেয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বরিশালের তরুণী

চপস্টিক দিয়ে এক মিনিটে একটি একটি করে ২৭টি ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে ইতালির এক নাগরিকের রেকর্ড ৮ বছর পর ভেঙেছেন বাংলাদেশের নুসরাত জাহান নিপা। এর আগে প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে রেকর্ড করেছিলেন তিনি। বাংলাদেশ থেকে নারী হিসাবে পর পর দুইবার বিশ্ব রেকর্ড করেছে নিপা। গত সোমবার এ তথ্য জানিয়েছেন

ভাত খেয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বরিশালের তরুণী Read More »

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ -এর গুলিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি এক সদস্য নিহত হয়েছেন। গত সোমবার (২২ জানুয়ারি) ভোর ৫টার দিকে ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন। পরে মধ্যরাতে বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত Read More »

শীতে কাঁপছে দেশ, তিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬. ৮ ডিগ্রি

দেশের উত্তরাঞ্চল এবং রাজশাহী, ঢাকা ও খুলনাসহ অনেক জেলায় বইছে শৈত্যপ্রবাহ। ঘনকুয়াশা ও হিমেল বাতাসে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। দেশের দুই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের বাঘাবাড়িতে সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি জানান, উত্তরাঞ্চলসহ দেশের

শীতে কাঁপছে দেশ, তিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬. ৮ ডিগ্রি Read More »

লোহাগাড়ায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২২ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার পদুয়া নোয়াপাড়া এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- পদুয়া নয়ারহাট এলাকার জালাল আহমেদের ছেলে আবছার (৪০), চুনতি এলাকার আবদুল বারেকের ছেলে মো. জোবায়ের (২৫) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এলাকার মো. বাবুলের ছেলে জাহেদ

লোহাগাড়ায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত Read More »

রাতেই বাড়বে ঢাকাসহ সারা দেশের শীত

আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা কমে শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাজধানীতে শৈত্যপ্রবাহেরও আভাস দিয়েছে তারা। আজ সোমবার (২২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রাতে ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা আরও কমবে। রাতেই ঢাকাতে ১ থেকে ২ ডিগ্রির

রাতেই বাড়বে ঢাকাসহ সারা দেশের শীত Read More »

Scroll to Top