সারাবাংলা

যশোরে হিন্দু অধ্যুষিত গ্রামে গ্রামে রাত জেগে পাহারা

যশোরে হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ডাকাতি ও লুটপাট থেকে রক্ষা পেতে গত সোমবার রাত থেকে তাঁরা লাঠি, বাঁশি ও টর্চলাইট নিয়ে ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘর পাহারা দিচ্ছেন। শেখ হাসিনার পদ এ দেশত্যাগের খবরে গত সোমবার দুপুরের পর থেকে যশোরের অভয়নগর, মনিরামপুর ও বাঘারপাড়া

যশোরে হিন্দু অধ্যুষিত গ্রামে গ্রামে রাত জেগে পাহারা Read More »

ময়মনসিংহে আধিপত্য নিয়ে সংঘর্ষ–হামলায় যুবদলের দুই কর্মী নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে আধিপত্য বিস্তার নিয়ে পৃথক ঘটনায় যুবদলের দুই কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত পাঁচজন। গত মঙ্গলবার রাত ও গতকাল বুধবার দুপুরে হত্যাকাণ্ডের এসব ঘটনা ঘটে। তবে ময়নাতদন্ত ছাড়াই দুটি মরদেহ দাফন করা হয়েছে। পুলিশ কর্মবিরতিতে থাকায় আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বেলা আড়াইটার দিকে

ময়মনসিংহে আধিপত্য নিয়ে সংঘর্ষ–হামলায় যুবদলের দুই কর্মী নিহত Read More »

হরিরামপুরে দুর্বৃত্তদের তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগ অব্যাহত

শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তর ও দেশ ছেড়ে যাওয়ার খবরে মানিকগঞ্জের হরিরামপুরে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে পড়েন এবং বিজয় উল্লাস করেছে সকল শ্রেণিপেশার মানুষ। এ সুযোগে এক শ্রেণীর দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি হামলা চালায়। যা এখনও অব্যাহত রয়েছে। জানা যায়, মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ১১টার দিকে

হরিরামপুরে দুর্বৃত্তদের তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগ অব্যাহত Read More »

থানা, হোটেল, বাসভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুনের ক্ষত

কক্সবাজার শহরের সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে। গতকাল সোমবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবরে হাজারো ছাত্র-জনতা সড়কে নেমে এসে বিজয় উল্লাস করতে থাকেন। বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কক্সবাজার শহরের অভ্যন্তরে থানা, আওয়ামী লীগ নেতাদের বাসভবন, হোটেলসহ নানা স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গতকাল বিক্ষুব্ধ লোকজন কক্সবাজার সদর মডেল থানা,

থানা, হোটেল, বাসভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুনের ক্ষত Read More »

যেভাবে যাত্রাবাড়ী থেকে কাঁচপুর দখল

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সম্প্রতি সংঘটিত সহিংসতায় যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত পুরো সড়ক এবং কাঁচপুর হয়ে সোনারগাঁ-মেঘনা পর্যন্ত ছিল রণক্ষেত্র। এতে রাজধানীর এই প্রবেশপথটি অচল হয়ে যায়। আন্দোলনে সবচেয়ে বেশি সংঘর্ষ হয় এ এলাকায়। এর মধ্যে কাঁচপুর থেকে শনিরআখড়ায় হাজার হাজার বিএনপি-জামায়াত কর্মী অস্ত্র-লাঠি নিয়ে সড়ক দখল করে নেয়। তারা ঢাকায়ও প্রবেশের চেষ্টা করে।

যেভাবে যাত্রাবাড়ী থেকে কাঁচপুর দখল Read More »

anam

সাভারে গুলিতে আন্দোলনরত এক শিক্ষার্থী নিহত

সাভারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত এক শিক্ষার্থী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা যায়, নিহত ওই শিক্ষার্থী এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসূফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে তবে তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।

সাভারে গুলিতে আন্দোলনরত এক শিক্ষার্থী নিহত Read More »

mirpur

মিরপুর-১০ এ পুলিশ বক্সে আগুন

মিরপুর-১০ এ কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ চলছে। এর মধ্যেই গোলচত্বর পুলিশ বক্সে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে এই আগুনের ঘটনা ঘটে। এর আগে দুপুর ১২টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময়

মিরপুর-১০ এ পুলিশ বক্সে আগুন Read More »

cumilla2

কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা, আহত অন্তত ২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কে অবস্থান নিলে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চেষ্টা করে। পরে পুলিশ তাদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে

কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা, আহত অন্তত ২০ Read More »

anisul1

আজ থেকে আর আন্দোলনের প্রয়োজন নেই: আইনমন্ত্রী

কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের যে দাবি ছিল, সরকার তাদের দাবিগুলো মেনে নিতে রাজি হওয়ায় আজ থেকে আর আন্দোলন করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় সংসদ ভবনের টানেলের নিচে সাংবাদিকদের এ কথা জানান তিনি মন্ত্রী বলেন, ‘কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীরা যখনই বসতে রাজি হবে, আমরা তখনই তাদের

আজ থেকে আর আন্দোলনের প্রয়োজন নেই: আইনমন্ত্রী Read More »

du4

হাতিরঝিলে সাংবাদিকসহ আহত ৩০

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে রাজধানীর হাতিরঝিলে পুলিশের ছররা গুলিতে সংবাদকর্মীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বাড্ডা, রামপুরা ও হাতিরঝিল এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থী অবস্থান করছেন। সেখানে বিপুল সংখ্যক পুলিশও অবস্থান করছে। দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তারা জানান,

হাতিরঝিলে সাংবাদিকসহ আহত ৩০ Read More »

Scroll to Top