জাতীয়

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ। প্রতি বছরের ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ যথাযথ গুরুত্বের সাথে উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। তার অংশ হিসেবে আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায়

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ Read More »

কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এর মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয়

কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক Read More »

বহু ত্যাগের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত করেছেন

নিজের জীবনে অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্যদিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত করেছেন বলে মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। রোববার (১৭ ডিসেম্বর) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট স্থানীয় সরকার বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক

বহু ত্যাগের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত করেছেন Read More »

বিএনপির অগ্নিসন্ত্রাস জনগণ মেনে নেবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির অগ্নিসন্ত্রাস জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগ অবৈধ ক্ষমতার পকেট থেকে জন্ম নেয় নাই। এই অগ্নিসন্ত্রাস করে আওয়ামী লীগকে কখনো উৎখাত করা যাবে না। যারা রেললাইন উপড়ে ফেলে, মানুষ হত্যা করে, অগ্নিসন্ত্রাস করে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আজ রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা

বিএনপির অগ্নিসন্ত্রাস জনগণ মেনে নেবে না: প্রধানমন্ত্রী Read More »

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা একদিন পিছিয়ে মঙ্গলবার

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা একদিন পিছিয়ে সোমবারের পরিবর্তে মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আজ রবিবার বিকালে এ তথ্য জানান দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান। তিনি জানান, কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সোমবারের পরিবর্তে মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। অন্যদিকে একই কারণে সোমবারের পরিবর্তে সোমবারের পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হরতাল

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা একদিন পিছিয়ে মঙ্গলবার Read More »

স্থিতাবস্থা, সাতক্ষীরা পৌরসভার মেয়র পদে আপাতত বহাল তাজকিন

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদের পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেটের ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিতে চেয়ে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের করা আবেদনে শুনানির পর আজ রবিবার এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। এ আদেশের ফলে তাজকীন আহমেদই আপাতত সাতক্ষীরা পৌরসভার মেয়রের

স্থিতাবস্থা, সাতক্ষীরা পৌরসভার মেয়র পদে আপাতত বহাল তাজকিন Read More »

বাংলাদেশে আরব বসন্তের সুযোগ নেই : পররাষ্ট্রমন্ত্রী

“বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটাতে পারে যুক্তরাষ্ট্র” রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার এমন বক্তব্য নাকচ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘আমার তো মনে হয় না। এ ধরনের কোনো সুযোগ নেই। আমরা একটা গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার কারণে আমাদের দেশে গণতন্ত্র সমুন্নত আছে। আর আমরা ৭ জানুয়ারি নির্বাচন করব। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায়

বাংলাদেশে আরব বসন্তের সুযোগ নেই : পররাষ্ট্রমন্ত্রী Read More »

বিকাল চারটা পর্যন্ত অপেক্ষা করেন, সব স্পষ্ট হয়ে যাবে: কাদের

জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের শরিক ১৪ দল ও মিত্র জাতীয় পার্টির সঙ্গে দলটির কত আসনে সমঝোতা হয়েছে এ বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিকাল চারটা পর্যন্ত অপেক্ষা করেন, সব স্পষ্ট হয়ে যাবে: কাদের Read More »

ভোটের মাঠে থাকবে সেনাবাহিনী, রাষ্ট্রপতির অনুমোদন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা মোতায়েনের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নীতিগত অনুমোদন দিয়েছেন। তবে কবে থেকে সেনা মোতায়েন হবে তা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব। আজ রোববার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও ইসি

ভোটের মাঠে থাকবে সেনাবাহিনী, রাষ্ট্রপতির অনুমোদন Read More »

সেনা মোতায়েনের অনুরোধ নিয়ে বঙ্গভবনে সিইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের অনুরোধ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ইসি সূত্র জানিয়েছে, সাক্ষাতের জন্য সিইসিকে বেলা ১১টায় সময় দিয়েছেন রাষ্ট্রপতি। সে মোতাবেক ইসি সচিব মো. জাহাংগীর আলমকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে গেছেন সিইসি। ১১ ডিসেম্বর সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সশস্ত্রবাহিনী

সেনা মোতায়েনের অনুরোধ নিয়ে বঙ্গভবনে সিইসি Read More »

Scroll to Top