জাতীয়

হাদিকে গুলি: সীমান্ত এলাকা থেকে ফিলিপের দুই সহযোগী আটক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সীমান্ত এলাকা থেকে মানুষ পারাপারকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।শরীফুল ইসলাম জানান, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সীমান্তে সতর্ক বিজিবি।

হাদিকে গুলি: সীমান্ত এলাকা থেকে ফিলিপের দুই সহযোগী আটক Read More »

বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপি নেবে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির

বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল Read More »

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় রাষ্ট্রপতি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৭টা ২০ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Read More »

আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব

নিজের নিরাপত্তা নিয়ে পরিবারের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘স্ত্রী, সন্তান এবং ভাই-বোন আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। নির্বাচনের আগে তারা আমাকে আরো সতর্ক হতে বলেছেন, তারা ভীত। কিন্তু সত্যি বলতে আমি নই।’ শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল আলম এসব

আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব Read More »

ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক : চিকিৎসক

গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে জানিয়েছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির চিকিৎসার জন্য বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে তার স্বাস্থ্যসংক্রান্ত সর্বশেষ অবস্থা জানানো হয়। এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের

ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক : চিকিৎসক Read More »

সিইসির জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তা (এসকর্ট) চেয়েছে ইসি। শনিবার (১৩ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি

সিইসির জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Read More »

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত

বিশেষ ভাতার দাবিতে আন্দোলনের সময় বেশ কয়েকজন কর্মচারীকে আটকের পর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সকল প্রকার কর্মসূচি স্থগিত করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য জানান। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের এক বিবৃতিতে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যে

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত Read More »

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত, আহত ৮

সুদানের আবেই শহরে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। শনিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর। জানা যায়, ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত, আহত ৮ Read More »

দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। তার সঙ্গে একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানেরও ঢাকায় ফেরার কথা রয়েছে। সরেজমিনে দেখা গেছে, বাসভবনের দেয়াল নতুন করে সাদা রঙ করা হয়েছে, চারপাশে কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা বসানো

দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয় Read More »

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভে নেমেছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় জাদুঘরের সামনের সড়কে তারা বিক্ষোভ শুরু করেন। প্রতিবাদকারীরা হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ Read More »

Scroll to Top