জাতীয়

পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। তাদের মধ্যে আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক

পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা Read More »

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। সূত্র জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে তিনি খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার স্বাস্থ্য পরিস্থিতি, চলমান চিকিৎসা এবং পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফে অংশ নেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা Read More »

বিএনপি ছেড়ে এনসিপির প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী মনজুর কাদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের। বুধবার (৯ ডিসেম্বর) দলটি প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে। বিকেলে এক ফেসবুক পোস্টে এনসিপিতে যোগদানের কথা জানান বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সাবেক

বিএনপি ছেড়ে এনসিপির প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী মনজুর কাদের Read More »

‘নৌ উপদেষ্টাকে চট্টগ্রাম আসতে দেওয়া হবে না’

চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ তুলেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। তাঁর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চাঁদাবাজি তো দূরের কথা, বন্দর নিয়ে আমি কখনো কাউকে ফোন বা তদবির করিনি। অতীতে কারা চাঁদা নিত, সুনির্দিষ্ট করে বলতে না পারলে চট্টগ্রামে

‘নৌ উপদেষ্টাকে চট্টগ্রাম আসতে দেওয়া হবে না’ Read More »

দুর্নীতি লাখো মানুষের জীবনকে দমবন্ধ করে ফেলেছে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতি লাখো মানুষের প্রতিদিনের জীবনকে দমবন্ধ করে ফেলেছে। তিনি বলেন, ‘খাবারের দাম কেন বাড়ে, স্কুলে ভালো পড়াশোনা কেন মেলে না, রাস্তায় নিরাপত্তা কেন নেই, সব কিছুর পিছনে একটাই কারণ তা হলো- দুর্নীতি।’ আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুর্নীতির বিভিন্ন বিষয় তুলে ধরেন তারেক রহমান। পাশাপাশি আগামীতে রাষ্ট্রক্ষমতায়

দুর্নীতি লাখো মানুষের জীবনকে দমবন্ধ করে ফেলেছে : তারেক রহমান Read More »

শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে। মেডিক্যাল বোর্ডের পরামর্শ এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে চিকিৎসার জন্য লন্ডন যাত্রা। আজ শনিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এই কথা জানান। এ জেড এম জাহিদ

শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা Read More »

তারেক রহমান ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে বিএনপি : আমীর খসরু

তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমনটি জানিয়েছেন তিনি। আমীর খসরু বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না- তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর

তারেক রহমান ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে বিএনপি : আমীর খসরু Read More »

সিএনজি চালক সবুজকে গুলি করে হত্যা: হাসিনা-কাদের-কামালসহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎গত বছরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে সিএনজি চালক সবুজকে (২২) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩০ জনের বিরুদ্ধে তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। গত ২৭ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে

সিএনজি চালক সবুজকে গুলি করে হত্যা: হাসিনা-কাদের-কামালসহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট Read More »

তাসফিনের হাত পুনঃসংযোজনকে অসামান্য সাফল্য বলে বর্ণনা রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তাসফিনের হাত পুনঃসংযোজন এক অসামান্য সাফল্যের ঘটনা।’ তিনি বলেন, ‘টঙ্গীর তাসফিন ফেরদৌস নামে এক কিশোর সন্ত্রাসীদের হামলায় হাত হারায়। আমাদের চিকিৎসকদের দক্ষতায় ২১ ঘণ্টার দীর্ঘ ও জটিল অপারেশনে তার সেই বিচ্ছিন্ন হাতটি পুনরায় সংযুক্ত করা হয়েছে। এখন সে হাত নাড়াতে পারছে, আঙুল নাড়াতে পারছে—

তাসফিনের হাত পুনঃসংযোজনকে অসামান্য সাফল্য বলে বর্ণনা রিজভীর Read More »

ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বিমান

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান জানিয়েছেন, ঢাকা থেকে করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ-কে তিনি এ তথ্য নিশ্চিত করেন। পাকিস্তানের ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, “হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের

ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বিমান Read More »

Scroll to Top