জাতীয়

পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

পুলিশ কমিশন অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিন বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার

পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন Read More »

রূপপুর পারমাণবিকের ব্যয় বাড়ছে ২৬ হাজার কোটি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের দীর্ঘ বিলম্ব এখন ব্যয়, ঋণের চাপ ও বিদ্যুৎ নিরাপত্তা—সর্বক্ষেত্রেই নতুন উদ্বেগ তৈরি করেছে। নির্ধারিত সময় অনুযায়ী এ বছরের ডিসেম্বরে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। একইভাবে দ্বিতীয় ইউনিটের সূচিও পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে প্রকল্পের ব্যয় আরো ২৬ হাজার ১৮১ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

রূপপুর পারমাণবিকের ব্যয় বাড়ছে ২৬ হাজার কোটি Read More »

তারেক রহমান কবে আসছেন

বেগম খালেদা জিয়া এগারো দিন যাবত শুয়ে আছেন এভারকেয়ারের শুভ্র বিছানায়। সার্বক্ষণিক পর্যবেক্ষণ-পরিচর্যায় তাকে সারিয়ে তোলার প্রানান্ত চেষ্টায় ব্রত দেশী বিদেশী চিকিৎসা বিশেষজ্ঞগণ। আর পুরো বাংলাদেশের সব ধর্মমতের অস্টপ্রহর কাটছে তাঁর সুশ্রুষা কামনা প্রার্থনা, প্রনতিতে। হৃদয়তন্ত্রী ছিড়ে যাচ্ছে মানুষের। যেন আকাশ কাঁদছে,বাতাসে রোনাজারি। জলের কোলাহলেও ভেসে যাচ্ছে তার জন্য রোদন। দেশের সর্বময় প্রাণের স্পন্দন হয়ে

তারেক রহমান কবে আসছেন Read More »

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়া জাতীয় যুবশক্তির দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।  মঙ্গলবার ( ২ ডিসেম্বর) দিবাগত রাতে সংগঠনের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) আসাদুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি এবং যুগ্ম সদস্যসচিব সোয়াইব আহমেদকে কমিটির সকল দায়িত্ব

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি Read More »

শীতের অনুভূতি আরও বাড়িয়ে ১৭ ডিগ্রি সেলসিয়াসে ঢাকার সকাল

সারাদেশের মতো রাজধানী ঢাকায়ও শীতের আমেজ বাড়ছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে।  আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক। অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক

শীতের অনুভূতি আরও বাড়িয়ে ১৭ ডিগ্রি সেলসিয়াসে ঢাকার সকাল Read More »

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

চট্টগ্রাম ভাটিয়ারাস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে অত্যন্ত মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত Read More »

তারেক রহমানের ফেরার বিষয়ে সরকার এখনো কিছু জানে না : পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকার এখানো কিছু জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান। চাওয়া মাত্র ইস্যু করা হবে। তারেক রহমানের ঢাকা আসার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সরকারকে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। তৌহিদ হোসেন

তারেক রহমানের ফেরার বিষয়ে সরকার এখনো কিছু জানে না : পররাষ্ট্র উপদেষ্টা Read More »

জামিনে মুক্তির দেড় ঘণ্টা পর আবারও পুলিশ হেফাজতে ভারতের ৬ নাগরিক

চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তির দেড় ঘণ্টা পর আবারও ভারতের ছয় নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মহল্লার একটি বাড়ি থেকে তাঁদের আটক করে নিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। আসামিপক্ষের আইনজীবী একরামুল হক বলেন, সোমবার বিকেলে আদালত

জামিনে মুক্তির দেড় ঘণ্টা পর আবারও পুলিশ হেফাজতে ভারতের ৬ নাগরিক Read More »

কুমিল্লায় ছাত্রলীগ ‘সন্দেহে’ গ্রেপ্তার অষ্টম শ্রেণির সেই শিক্ষার্থীর জামিন

ছাত্রলীগ কর্মী’ সন্দেহে গ্রেপ্তার হওয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির সেই শিক্ষার্থীর জামিন হয়েছে। আজ সোমবার দুপুরে কুমিল্লার শিশু আদালতের বিচারক ইয়াছিন আরাফাত কিশোরের জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে ১৫ বছর বয়সী ওই কিশোরকে আজ সোমবার কুমিল্লার আদালতে হাজির করা হয়। জামিন

কুমিল্লায় ছাত্রলীগ ‘সন্দেহে’ গ্রেপ্তার অষ্টম শ্রেণির সেই শিক্ষার্থীর জামিন Read More »

তারেক রহমানের ফেরার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা দেখছেন না তথ্য উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা দেখছেন না তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। এ বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পর রোববার রাত ১০টার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন

তারেক রহমানের ফেরার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা দেখছেন না তথ্য উপদেষ্টা Read More »

Scroll to Top