জাতীয়

এক ঘণ্টা উড়ে যান্ত্রিক ত্রুটির কারণে মিয়ানমারের আকাশ থেকে ফিরল বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মিয়ানমারের আকাশে প্রায় ১ ঘণ্টার মতো উড়ে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় ফিরে এসেছে। ফ্লাইটটি গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবতরণে উদ্দেশে হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়েছিল। গতকাল মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, \”যান্ত্রিক

এক ঘণ্টা উড়ে যান্ত্রিক ত্রুটির কারণে মিয়ানমারের আকাশ থেকে ফিরল বিমান Read More »

ভাসানচর থেকে রোহিঙ্গারা পালিয়েছিল হতাশায়: পররাষ্ট্রমন্ত্রী

পালিয়ে আসার চার বছরেও দেশে ফিরতে না পেরে হতাশ রোহিঙ্গারা বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। যে কারণে তারা ভাসানচর থেকে পালিয়েছিল। আজ বুধবার (২ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইউএনএইচসিআরের দুই সহকারী হাইকমিশনারের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ইউএনএইচসিআরের প্রতিনিধিরা যাওয়ার পরে রোহিঙ্গারা হতাশায় পালিয়েছিল। কী করবে বেচারারা বাচ্চা-কাচ্চা আছে

ভাসানচর থেকে রোহিঙ্গারা পালিয়েছিল হতাশায়: পররাষ্ট্রমন্ত্রী Read More »

এনআইডি কার্যক্রম না ছেড়ে দেওয়ার পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরবে ইসি

জাতীয় পরিচয় পত্র (এনআইডি) হল বাংলাদেশী নাগরিকদের জন্য একটি বাধ্যতামূলক নথি, যা ১৮ বছর পূর্ণ হওয়ার পর নথিভুক্ত হতে হয়। ​জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম অন্য বিভাগের কাছে ন্যস্ত না করার পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আইনি জটিলতা, অবকাঠামোগত অসুবিধা, ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটদান, সাংবিধানিক সংকট প্রভৃতি বিষয় তুলে ধরা হবে

এনআইডি কার্যক্রম না ছেড়ে দেওয়ার পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরবে ইসি Read More »

বাংলাদেশি বিশেষজ্ঞদের জন্যে রূপপুরে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র চালু

দক্ষতা বাড়াতে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভবন ও নির্মাণ বিশেষজ্ঞদের জন্যে একটি আধুনিক প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়েছে। বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের (জেনারেল কন্ট্রাক্টর-জেএসসি এটোমস্ত্রয় এক্সপোর্ট, রোসাটম রাষ্ট্রীয় কর্পোরেশনের প্রকৌশল বিভাগের একটি কোম্পনি) সহায়তায় এ প্রশিক্ষণকেন্দ্রটি চালু করা হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি), এসআর ও সয়্যুজএটোমস্ত্রয়ের সহায়তায় নির্মিত এই প্রশিক্ষণকেন্দ্র জেএসসি এএসই, ভবন

বাংলাদেশি বিশেষজ্ঞদের জন্যে রূপপুরে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র চালু Read More »

মন্ত্রিসভার বিশেষ বৈঠক কাল

আগামীকাল বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় বাজেট নিয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। কাল বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় অবস্থিত মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। প্রতিবছর বাজেট ঘোষণার দিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে। এতে বাজেট অনুমোদন দেওয়া

মন্ত্রিসভার বিশেষ বৈঠক কাল Read More »

জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের কাজ চলছে : মেয়র আতিকুল ইসলাম

আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ দিতে খাল ও স্টর্ম সুয়ারেজ সংযোগ পরিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ মঙ্গলবার (১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে এডিস মশা নিধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি এ কথা জানান। আতিকুল ইসলাম বলেন, কয়েক মাস আগে ঢাকার খালগুলো ওয়াসা থেকে সিটি করপোরেশনের

জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের কাজ চলছে : মেয়র আতিকুল ইসলাম Read More »

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৪১ মৃত্যু, শনাক্ত ১৭৬৫

দেশে একদিনে করোনাভাইরাসে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১৭৬৫ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৫০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৪১ মৃত্যু, শনাক্ত ১৭৬৫ Read More »

সৌদি আরব প্রবাসীদের সমস্যা সমাধানে সারোয়ার আলমের ৬ নির্দেশনা

সরকার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে দ্রুত সমাধানে গঠন করেছে ‘কুইক রেসপন্স টিম’। মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে প্রবাসীরা চরম সঙ্কটের মুখে পড়েছেন। তাদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। র‍্যাবের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম কুইক রেসপন্স টিমের অন্যতম সদস্য। তিনি বর্তমানে প্রবাসীকল্যাণ ও

সৌদি আরব প্রবাসীদের সমস্যা সমাধানে সারোয়ার আলমের ৬ নির্দেশনা Read More »

জাতীয় সংসদ ভবনে হামলা পরিকল্পনা: আদালতে আমির হামজার দায় স্বীকার

দেশের জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার আলোচিত ইসলামি বক্তা বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি আমির হামজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার (৩১ মে) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তিনি সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনার মামলায় স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি

জাতীয় সংসদ ভবনে হামলা পরিকল্পনা: আদালতে আমির হামজার দায় স্বীকার Read More »

করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৭১০

দেশে গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মারা গেছেন আরও ৩৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬১৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৭১০ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫৪০ জন। আজ সোমবার (৩১ মে) বিকেলে

করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৭১০ Read More »

Scroll to Top