জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬০ বাংলাদেশি

আফ্রিকার অন্যতম বৃহৎ রাষ্ট্র লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৬০ জন বাংলাদেশি। একই ফ্লাইটে লিবিয়ায় মৃত্যুবরণকারী একজন বাংলাদেশির মরদেহও পাঠানো হয়েছে। ওই বাংলাদেশিরা লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজীসহ পূর্বাঞ্চলীয় শহরে আটকা পড়েছিলেন। পরে তাদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুরাক এয়ারের একটি ফ্লাইটে আজ বুধবার (৫ মে) এসব বাংলাদেশি ঢাকায় এসে পৌঁছান।

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬০ বাংলাদেশি Read More »

মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস রাজ্যের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় লাভ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার (৫ মে) মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এক পত্রে ড. মোমেন এ অভিনন্দন জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো

মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন পররাষ্ট্রমন্ত্রী Read More »

ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে ১০ হাজার রেমডেসিভির পাঠাচ্ছে বাংলাদেশ। আজ বুধবার (৫ মে) বেনাপোল সীমান্ত দিয়ে এ ওষুধ পাঠানো হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এ তথ্য নিশ্চিত করেন। ভারতে করোনার পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সেদেশের মানুষের জন্য জরুরিভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম

ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ Read More »

স্বল্প সময়ে চীনের টিকা আসার ব্যাপারে আশাবাদী বাংলাদেশঃ স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া জানিয়েছেন যে, চীনের তৈরি করোনাভাইরাসের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেওয়া হয়। ফলে চীন থেকে স্বল্পতম সময়ের মধ্যে এই টিকা আসার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। আজ বুধবার (৫ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এর আগে ২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি

স্বল্প সময়ে চীনের টিকা আসার ব্যাপারে আশাবাদী বাংলাদেশঃ স্বাস্থ্য সচিব Read More »

ঈদ-উল-ফিতরের ছুটিতে কর্মজীবীদের আবশ্যিকভাবে কর্মস্থলে থাকার নির্দেশ

চলমান কঠোর লকডাউনের মধ্যে আসন্ন ঈদ-উল-ফিতরের ছুটিতে কর্মজীবীদের আবশ্যিকভাবে নিজ কর্মস্থলে অবস্থান করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার। আজ বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধের সময়সীমা বর্ধিতকরণ’ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের

ঈদ-উল-ফিতরের ছুটিতে কর্মজীবীদের আবশ্যিকভাবে কর্মস্থলে থাকার নির্দেশ Read More »

আগামীকাল দুটি যাত্রীবাহী জাহাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দুটি যাত্রীবাহী জাহাজ ‘এমভি তাজউদ্দীন আহমদ’ ও ‘এমভি আইভি রহমান’সহ বেশ কয়েকটি নৌযান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধন করবেন। এই দুটি জাহাজ উপকূলীয় এলাকায় বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করবে। আগামীকাল বৃহস্পতিবার (৬ মে) জাহাজ দুটির সঙ্গে প্রধানমন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের সংস্থা মেরিন অ্যাকাডেমি, পায়রা বন্দর পুনর্বাসন প্রকল্পের বাড়ি, ড্রেজার, পরিদর্শন

আগামীকাল দুটি যাত্রীবাহী জাহাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Read More »

করোনা: ‘লকডাউন’ আগামী ১৬ মে পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন ৫ মে পর্যন্ত ছিল। পরে এ লকডাউন আরও ১১ দিন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত করা হয়েছে। আজ বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (৬ মে) থেকে জেলার মধ্যে বাস চলবে। তবে বন্ধ থাকবে আন্তঃজেলা

করোনা: ‘লকডাউন’ আগামী ১৬ মে পর্যন্ত, প্রজ্ঞাপন জারি Read More »

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চার আবেদন নিয়ে হেফাজত নেতারা

হেফাজতে ইসলামের সাম্প্রতিক তাণ্ডবকে কেন্দ্র করে দেশব্যাপী যে গ্রেফতার অভিযান চলছে, সংগঠনটির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেটি বন্ধ করতে আবেদন করেছেন। গতকাল মঙ্গলবার রাতে হেফাজত নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসভবন ধানমন্ডিতে তার সাথে দেখা করেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সংগঠনটির পক্ষ থেকে চারটি আবেদন জানানো হয়। আবেদনগুলোর মধ্যে রয়েছে- >>ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বাতিলের দাবিতে আন্দোলনের

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চার আবেদন নিয়ে হেফাজত নেতারা Read More »

চালুর দিনই পদ্মাসেতু দিয়ে ট্রেন চলবে: নূরুল ইসলাম সুজন

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন যে, আগামী বছর যখন পদ্মাসেতু চালু হবে সেদিনই সেতুর উপর দিয়ে মাওয়া প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। আজ মঙ্গলবার (৪ মে) রেলমন্ত্রী মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ভায়াডাক্ট-২ এর মাওয়া প্রান্ত পদ্মাসেতুর সঙ্গে সংযোগ স্থাপন কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান। রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে

চালুর দিনই পদ্মাসেতু দিয়ে ট্রেন চলবে: নূরুল ইসলাম সুজন Read More »

দেশের সরকারি কোম্পানিগুলোকে নিজস্ব আয়ে চলতে বললেন প্রধানমন্ত্রী

দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন (১ম পর্যায়) প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডকে (বিটিসিএল) ৯৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিটিসিএল কেন নিজেদের আয়ে ব্যয় করতে পারে না। বিটিসিএল কেন লাভজনক প্রতিষ্ঠান হতে পারে না? শুধু বিটিসিএল নয়, সব সরকারি কোম্পানিকে নিজেদের আয়ে চলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

দেশের সরকারি কোম্পানিগুলোকে নিজস্ব আয়ে চলতে বললেন প্রধানমন্ত্রী Read More »

Scroll to Top