জাতীয়

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই

জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার ভোররাতে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন। মৃত্যুকালে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর বয়স হয়েছিল ৭৭ বছর। জামিলুর রেজা চৌধুরীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত রাতে ধানমন্ডির বাসায় তিনি ঘুমিয়ে ছিলেন। ভোরে সাহরির সময় তার স্ত্রী তাকে ডাক দেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই Read More »

আলী বাবার প্রতিষ্ঠাতা জ্যাকমাকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

বাংলাদেশের জনগণকে করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ৩০ হাজার করোনা শনাক্তকরণ কিট এবং তিন লাখ মাস্ক দেওয়ার জন্য আলী বাবার প্রতিষ্ঠাতা জ্যাকমাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আবদুল মোমেন। সোমবার (২৭ এপ্রিল) ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। চিঠিতে ড. মোমেন করোনা প্রাদুর্ভাবের কারণে চীনের উহান এবং অন্য অঞ্চলে বাংলাদেশি

আলী বাবার প্রতিষ্ঠাতা জ্যাকমাকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি Read More »

গণস্বাস্থ্যের কিট পরীক্ষার সুযোগ আপাতত নেইঃ হাবিবুর রহমান

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশকেই র‌্যাপিড কিট পরীক্ষার অনুমোদন দেয়নি। এক্ষেত্রে গণস্বাস্থ্যের র‌্যাপিড কিট পরীক্ষারও আপাতত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও মিডিয়া সেলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান খান। তিনি বলেন তবে ভবিষ্যতে র‌্যাপিড কিট বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও নির্দেশিত হলে গণস্বাস্থ্যের

গণস্বাস্থ্যের কিট পরীক্ষার সুযোগ আপাতত নেইঃ হাবিবুর রহমান Read More »

প্রতি জেলায় আইসিইউ, নিয়োগ হবে ৮ হাজার ডাক্তার-নার্স: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে, সারা দেশের প্রতিটি জেলায় আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) স্থাপন করা হবে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সংকট মোকাবিলার কার্যক্রম সমন্বয়ে সোমবার (২৭ এপ্রিল) সকালে গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রত্যেক জেলার ভালো একটা হাসপাতালে আমরা আইসিইউ স্থাপন করবো।

প্রতি জেলায় আইসিইউ, নিয়োগ হবে ৮ হাজার ডাক্তার-নার্স: প্রধানমন্ত্রী Read More »

দেশে প্রায় চার কোটি মানুষ সরকারি সহায়তা পেয়েছে : তথ্য অধিদপ্তর

মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। গতকাল রবিবার পর্যন্ত মানবিক সহায়তা হিসেবে ৭০ লাখ ৬৭ হাজ্জার ৯৩০টি পরিবার তথা তিন কোটি ৮১ লক্ষ ৫৮ হাজার ২৬৮ জনের কাছে সরকারের চাল ও নগদ টাকার সহায়তা পৌঁছেছে। এর বাইরে শিশুদের জন্যও আলাদাভাবে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা

দেশে প্রায় চার কোটি মানুষ সরকারি সহায়তা পেয়েছে : তথ্য অধিদপ্তর Read More »

সম্পূর্ণ রূপে প্রস্তুত বসুন্ধরা করোনা হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর চাইলেই হস্তান্তর

মহামারী করোনা পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অস্থায়ীভাবে নির্মিত বসুন্ধরা করোনা হাসপাতাল সম্পূর্ণ রূপে প্রস্তুত। স্বাস্থ্য অধিদপ্তর চাইলেই এটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার আইসিসিবি প্রাঙ্গণে নিয়মিত ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন এ কথা জানান। তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কিছু কাজ

সম্পূর্ণ রূপে প্রস্তুত বসুন্ধরা করোনা হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর চাইলেই হস্তান্তর Read More »

আগামী ৭ মে পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ

মহামারী করোনার প্রভাবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৭ মে পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ( বেবিচক)। আজ সোমবার বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে

আগামী ৭ মে পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ Read More »

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৪৯৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫২ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯১৩ জন। আজ সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনের করোনা শনাক্ত Read More »

ব্যাংক ঋণের সুদ মওকুফের বিবেচনা করবে সরকারঃ প্রধানমন্ত্রী

সরকার ব্যাংক ঋণের সুদ মওকুফের বিবেচনা করবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন, কিন্তু করোনাভাইরাসের কারণে এই কয় মাস সবকিছু বন্ধ থাকায় তাদের ঋণের সুদ বেড়ে গেছে। সেটার জন্য চিন্তা করবেন না। কারণে এই সুদ এখনই নেয়ার কথা না। দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে ভি‌ডিও কনফারেন্সে আজ সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর

ব্যাংক ঋণের সুদ মওকুফের বিবেচনা করবে সরকারঃ প্রধানমন্ত্রী Read More »

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তিনি বলেছেন, যখন করোনার প্রকোপ থাকবে না, তখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। আজ সোমবার গণভবন থেকে রাজশাহী বিভাগের আট জেলার মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, \’আমরা এখন স্কুল–কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলব না। অন্তত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী Read More »

Scroll to Top