জাতীয়

করোনায় ৪ ঘণ্টা পর্যন্ত মৃত ব্যক্তির শরীরে ভাইরাসটি থাকতে পারে

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জীবাণুবিদ ডা. খন্দকার মাহবুবা জামান জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির শরীরে ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত ভাইরাসটি থাকতে পারে। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। ডা. মাহবুবা বলেন, ভাইরাসটা সাধারণত জীবিত মানুষ বা প্রাণীর মাধ্যে থাকে। মৃতদেহে ভাইরাস

করোনায় ৪ ঘণ্টা পর্যন্ত মৃত ব্যক্তির শরীরে ভাইরাসটি থাকতে পারে Read More »

করোনাভাইরাস বিস্তার রোধে চলমান ছুটি আরও ৭ দিন বাড়ল

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও ৭ দিন বাড়ল। আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে দুই দিন (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়েছে। তাই ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত। বুধবার ৫ থেকে ৯ এপ্রিল ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে

করোনাভাইরাস বিস্তার রোধে চলমান ছুটি আরও ৭ দিন বাড়ল Read More »

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান: ভিপি নুর

সরকারের একার পক্ষে করোনাভাইরাস সংকট মোকাবেলা অসম্ভব মন্তব্য করে এ সংক্রমণ প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নূর। মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। ভিপি নুর বলেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক বিপর্যয়। যেখানে ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশও এ সংকট মোকাবিলায় ব্যাপক হিমশিম খাচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান: ভিপি নুর Read More »

নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত সরকারের

করোনাভাইরাস সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকেই মাঠে নামছে সেনাবাহিনী। সব মিলিয়ে দেশে একরকম শুরু হচ্ছে লকডাউন (অবরুদ্ধ) অবস্থা। এতে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে

নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত সরকারের Read More »

পহেলা বৈশাখের যাবতীয় কার্যক্রম স্থগিত জানিয়ে প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাসের বিস্তার রোধে ১৪২৭ বঙ্গাব্দের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপনে কোন অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আগামী ১৪ এপ্রিল সরকারিভাবে পহেলা বৈশাখের যাবতীয় অনুষ্ঠান ও কার্যক্রম বাতিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাক্ষরিত এক চিঠিতে বুধবার (০১ এপ্রিল) এ কথা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসজনিত

পহেলা বৈশাখের যাবতীয় কার্যক্রম স্থগিত জানিয়ে প্রজ্ঞাপন জারি Read More »

রোহিঙ্গা-স্থানীয়দের জন্য ৩৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্ব ব্যাংকের

বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনগণের জন্য ৩৫০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। বুধবার (১ এপ্রিল) সংস্থাটির ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের সদর দপ্তর এই অনুদান অনুমোদন করেছে। এটি কক্সবাজারের স্থানীয় জনগণ এবং রোহিঙ্গাদের স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তায় ব্যয় হবে। এ প্রসঙ্গে

রোহিঙ্গা-স্থানীয়দের জন্য ৩৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্ব ব্যাংকের Read More »

যত সেনাসদস্য প্রয়োজন, তত সেনাসদস্য দেওয়া হবে: সেনাপ্রধান আজিজ আহমেদ

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশে সেনাবাহিনীসহ অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী একজোট হয়ে কাজ করছেন। সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবিলায় যত সেনাসদস্য প্রয়োজন, তত সেনাসদস্য দেওয়া হবে। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান এ কথা বলেন। সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, বিদ্যমান পরিস্থিতিতে মাঠপর্যায়ে সেনাবাহিনীর সদস্যসংখ্যা আরও বাড়ানো হবে কি না। সাংবাদিকদের প্রশ্নের

যত সেনাসদস্য প্রয়োজন, তত সেনাসদস্য দেওয়া হবে: সেনাপ্রধান আজিজ আহমেদ Read More »

দুধ-ডিম-মাছ-মাংসের সংকট মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন দুধ, ডিম, মাছ ও মাংস সংক্রান্ত সংকট মোকাবেলায় সরকার সকল ব্যবস্থা গ্রহণ করছে। আজ বুধবার (১ এপ্রিল) রাজধানীর বেইলী রোডের সরকারি বাসভবনে করোনার প্রাদুর্ভাবকালীন পোল্ট্রি ও দুগ্ধশিল্প এবং মৎস্য খাতের সংকট মোকাবেলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য

দুধ-ডিম-মাছ-মাংসের সংকট মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী Read More »

করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু, নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৩ জন

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ ভাইরাসে বাংলাদেশে মোট ছয়জনের মৃত্যু হলো। এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন আরও ৩ ব্যক্তি। এ নিয়ে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। আজ বুধবার ভিডিও কনফারেন্সে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে ভিডিও

করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু, নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৩ জন Read More »

অহেতুক পিপিই পরবেন না, যারা সেবা করবেন তারাই পরবেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, (কভিড-১৯) করোনাভাইরাস প্রতিরোধে অহেতুক ব্যক্তিগত সুরক্ষা সুরঞ্জাম (পিপিই) পরবেন না, যারা সেবা দিবেন তারাই পরবেন। এছাড়া শুধু মাস্ক পরলেই যথেষ্ট। এসময় তিনি নিয়মিত হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আমরা বিশ্ব থেকে দূরে নই। আমাদের আরও সচেতন থাকা দরকার। আমরা আমাদের দেশের মানুষের সুরক্ষার

অহেতুক পিপিই পরবেন না, যারা সেবা করবেন তারাই পরবেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা Read More »

Scroll to Top