জাতীয়

ডাকসু নির্বাচনে ১৮ হলে বিজয়ী যারা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ১৮টি হলের ফলাফল পাওয়া গেছে। সোমবার ডাকসু নির্বাচন শেষে হলগুলোর নির্বাচনের দায়িত্বে থাকা হল সংসদ রিটার্নিং অফিসাররা এই ফল ঘোষণা করেন শামসুন্নাহার হলের ফল পাল্টে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এখানে ভিপি, জিএস এজিএসসহ ১৩টি পদের ৮টিতেই স্বতন্ত্র প্যানেল জয়ী হয়েছে। বাকিগুলোতে ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছে।

ডাকসু নির্বাচনে ১৮ হলে বিজয়ী যারা Read More »

ডাকসুর ভোট গণনা চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গণনা চলছে। রোকেয়া হল ও কুয়েত মৈত্রী হল ছাড়া প্রায় সব হলেই ভোট গণনা চলছে বলে জানিয়েছেন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা। অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে এই ভোট গণনা চলছে। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান বলেন, ‘নির্বাচন প্রায় শেষের দিকে। আমি বিভিন্ন হল

ডাকসুর ভোট গণনা চলছে Read More »

নুরুর শরীরে আঘাতের চিহ্ন নেই: ভিপি প্রার্থী শোভন

কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ভিপি প্রার্থী নুরুল হক নুরুর শরীরের আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি ও  ডাকসুর ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভন। তিনি বলেন, ‘‘আমরা শুনলাম নুরু হাসপাতালে ভর্তি। তাই ল্যাবএইডে এলাম তাকে দেখতে। এসে দেখলাম তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বললাম। তিনি জানালেন, ‘(নুরুর) শরীরটটা

নুরুর শরীরে আঘাতের চিহ্ন নেই: ভিপি প্রার্থী শোভন Read More »

মন্ত্রীকে হেয় করে বক্তব্য রাখলেন এসপি হারুন

গুরুত্বপূর্ণ একটি সভায় মন্ত্রীকে খাটো করে বক্তব্য রেখেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ। তার এ ধরনের বক্তব্যে সভায় উপস্থিত অতিথিদের অনেকেই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার (১০ মার্চ) নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ছিল। এ সভায় এসপি হারুন বলেছেন, মন্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি চাঁদাবাজি রোধ করেছেন। এ নিয়ে সভায় উপস্থিত থাকা অনেকে

মন্ত্রীকে হেয় করে বক্তব্য রাখলেন এসপি হারুন Read More »

ভিসির বাসভবনে অবস্থান ছাত্রদলের, বিক্ষোভ মিছিল ৪ ছাত্র জোটের

:ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থায় নিয়েছে ছাত্রদল। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী চার ছাত্রজোটের প্রার্থী ও তাদের সমর্থকরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন। দুপুর ২টার দিকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদল। একই ক্যাম্পাসে সিনেট ভবনের সামনে থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে জোটের প্রার্থীরা। ওই চার জোট হচ্ছে বাম সংগঠনগুলোর

ভিসির বাসভবনে অবস্থান ছাত্রদলের, বিক্ষোভ মিছিল ৪ ছাত্র জোটের Read More »

বাক্স ভেঙে ব্যালট বের করল রোকেয়া হলের বিক্ষুব্ধ ছাত্রীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বেগম রোকেয়া হলের ছাত্রীরা তিনটি ব্যালট বাক্স ভেঙে আগে থেকে ভর্তি করে রাখা ব্যালট বের করেছেন। এর আগে বেলা এগারোটার দিকে কারচুপির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এই হলটিতে ভোটগ্রহণ বন্ধ করা হয়। ডাকসুতে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হলেও রোকেয়া হলে এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। এসময় একাধিক প্রার্থী

বাক্স ভেঙে ব্যালট বের করল রোকেয়া হলের বিক্ষুব্ধ ছাত্রীরা Read More »

ছাত্রলীগের নারী প্রার্থীদের মারধরে জ্ঞান হারালেন নুর

কোটা আন্দোলনের নেতা ও ডাকসু নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী নুরুল হক নুরকে পিটিয়েছে ছাত্রলীগের নারী প্রার্থীরা। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১২টার দিকে রোকেয়া হলের সামনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর উপস্থিতিতে মারধরের ঘটনা ঘটে। মারধরে একপর্যায়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন নুর। প্রত্যক্ষদর্শীরা

ছাত্রলীগের নারী প্রার্থীদের মারধরে জ্ঞান হারালেন নুর Read More »

৭৮ উপজেলায় নিরুত্তাপ ভোটের পর চলছে গণনা

রাজনীতির মাঠের প্রধান প্রতিদ্বন্দ্বী ভোটে না থাকায় অনেকটা নিরুত্তাপভাবে সম্পন্ন হয়েছে ৭৮ উপজেলার ভোটগ্রহণ। রবিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরামহীনভাবে অনুষ্ঠিত হয় ভোট। এখন চলছে গণনা। সন্ধ্যা নাগাদ ফলাফল আসতে শুরু করবে। প্রথম ধাপের ভোটে কোথাও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ, ব্যালেট ছিনতাই, জাল ভোটের অভিযোগ

৭৮ উপজেলায় নিরুত্তাপ ভোটের পর চলছে গণনা Read More »

বর্ষার আগে রোহিঙ্গাদের ভাসান চরে স্থানান্তর : পররাষ্ট্রমন্ত্রী

বর্ষা মৌসুমের আগেই বাংলাদেশ সরকার রোহিঙ্গাদেরকে ভাসান চরে স্থানান্তর করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ রোববার সকালে রাজধানীর হোটেল রেডিসনে ওমেন সামিট অ্যান্ড এসডিজি অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘সরকার তাদেরকে (রোহিঙ্গা) স্থানান্তরের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। তবে কিছু উন্নয়ন সংস্থা রোহিঙ্গাদেরকে ভাসান চরে যেতে নিরুত্সাহিত করছে।

বর্ষার আগে রোহিঙ্গাদের ভাসান চরে স্থানান্তর : পররাষ্ট্রমন্ত্রী Read More »

সদরঘাটে নৌকাডুবি: বাকি একজনের মরদেহ উদ্ধার

রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাকি একজনের মরদেহও আজ রবিবার সকালে উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ\’র উদ্ধারকারী দল অভিযানে অংশ নেয়। এ নিয়ে নিখোঁজ হওয়া ছয়জনেরই মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস। বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় গতকাল শনিবার, দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ\’র অভিযানিক দল।

সদরঘাটে নৌকাডুবি: বাকি একজনের মরদেহ উদ্ধার Read More »

Scroll to Top