জাতীয়

রোহিঙ্গাদের ফেরত নিতে চাপ প্রয়োগের দাবি বাংলাদেশের

মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ প্রয়োগের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার ঢাকায় নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের এক বিশেষ ব্রিফিংকালে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে ঢাকায়

রোহিঙ্গাদের ফেরত নিতে চাপ প্রয়োগের দাবি বাংলাদেশের Read More »

চাইলে রোহিঙ্গা ইস্যুতে সাহায্য করবে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে। তার জন্য সরকারকে আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংকের কাছে চাইতে হবে বলে জানান সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। আজ সকালে আগারগাওস্থ বিশ্বব্যাংকের ঢাকা অফিসে ডেভেলপমেন্ট আপডেট নিয়ে এক ব্রিফিংএ তিনি এ কথা বলেন। চিমিয়াও ফান বলেন, রিফুজি খাতে বিশ্বের জন্য বিশ্বব্যাংকের ২০০ কোটি ডলারের একটি তিন বছরের তহবিল

চাইলে রোহিঙ্গা ইস্যুতে সাহায্য করবে বিশ্বব্যাংক Read More »

পদ্মা-মেঘনায় ১ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষেধ

আগামী ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে ১ অক্টোবরের আগে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সভা, জনপ্রতিনিধিদের সঙ্গে

পদ্মা-মেঘনায় ১ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষেধ Read More »

আজ মহাসপ্তমী

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। ষষ্ঠীতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস পালিত হয়েছে গতকাল। আজ হবে সপ্তমীবিহিত পূজা। এর মাধ্যমে শুরু হচ্ছে পূজার মূল আনুষ্ঠানিকতা। গতকাল থেকে সারাদেশের মন্দির আর পূজামণ্ডপ ঢাকের বোল, মন্ত্র ও চন্ডীপাঠ, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে কেঁপে উঠেছে। আজ মহাসপ্তমীতে শাস্ত্রমতে ষোড়শ উপাচারে (ষোল উপাদানে) দেবীর পূজা হবে। সকালে ত্রিনয়নী দেবী

আজ মহাসপ্তমী Read More »

হঠাৎ অসুস্থ প্রধানমন্ত্রীর সফল অস্ত্রোপচার

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিত্তথলিতে (গলব্লাডার) সফল অস্ত্রোপচার হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় তার অস্ত্রোপ্রচার হয় বলে জানিয়েছেন প্রেস সচিব ইহসানুল করিম। এর আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যাথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশে

হঠাৎ অসুস্থ প্রধানমন্ত্রীর সফল অস্ত্রোপচার Read More »

দু\’দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মেয়র রুকুনুজ্জামানের

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিল্পপতি রুকুনুজ্জামান রোকনের সন্ধান মেলেনি নিখোঁজের দু\’দিনেও। রাতে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে পরদিন সকালে তিনি উধাও হওয়ায় জনমনে নানা প্রশ্ন ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। মেয়র রোকন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরা ১৩নং সেক্টরের ৬০নং নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হন।

দু\’দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মেয়র রুকুনুজ্জামানের Read More »

সু চিকে কক্সবাজারে আসার আহ্বান

মিয়ানমারে ‘জাতিগত নিধনযজ্ঞের’ ভয়াবহতায় জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা চার লক্ষাধিক রোহিঙ্গার দুর্দশায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলা এবং তাদের অবর্ণনীয় দুর্দশা দেখতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি’কে কক্সবাজার সফরের আহ্বান জানিয়েছেন বিশ্ব সংস্থাটির সাতজন বিশেষজ্ঞ। একইসঙ্গে বিশ্বের সবচেয়ে নিপীড়িত এ জনগোষ্ঠীর ওপর নিপীড়ন বন্ধে বার্মিজ সরকারের প্রতি আহ্বান

সু চিকে কক্সবাজারে আসার আহ্বান Read More »

সেই সচিবের গাড়িচালকের চাকরি নেই

পরপর দুইদিন উল্টোপথে গাড়ি চালিয়ে পুলিশের হাতে ধরা পড়েন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানার গাড়িচালক বাবুল মোল্লা। ট্রাফিক পুলিশের হাতে তিনি প্রথমবার ধরা পড়েন রাজধানীর হেয়ার রোডে রবিবার আর দ্বিতীয়বার বাংলামটরে সোমবার। আজ মঙ্গলবার উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে বাবুল মোল্লাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ

সেই সচিবের গাড়িচালকের চাকরি নেই Read More »

প্রধানমন্ত্রীর নির্দেশ পেলে অক্টোবরেই মিয়ানমার সফর

প্রধানমন্ত্রীর নির্দেশ পেলে রোহিঙ্গা সংকট সামাধানে অক্টোবরেই মিয়ানমার সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এছাড়া মিয়ানমারের সামরিক হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন কিংবা সীমান্তে সৈন্য সমাবেশ নিরাপত্তার জন্য হুমকি নয় বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘মিয়ানমার কর্তৃক বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন ও সীমান্তে সৈন্য সমাবেশের বিষয়টি

প্রধানমন্ত্রীর নির্দেশ পেলে অক্টোবরেই মিয়ানমার সফর Read More »

দুর্গাপূজায় সাদা পোশাকে নিরাপত্তা দেবে র‌্যাব: বেনজীর

সনাতন ধর্মাবল্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সারাদেশে সাদা পোশাকে নিরাপত্তা দেবে র‌্যাব। মঙ্গলবার বেলা সোয়া ১১টায় বনানী পূজমণ্ডপ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। র‌্যাব প্রধান বলেন, আজ ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। সারাদেশের ৩০ হাজার ৭৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা যাতে

দুর্গাপূজায় সাদা পোশাকে নিরাপত্তা দেবে র‌্যাব: বেনজীর Read More »

Scroll to Top