রাজনীতি

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

শিক্ষাব্যবস্থাকে আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এ তথ্য জানিয়েছেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক Read More »

স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব হলেন ইফতেখারুল ইসলাম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের একান্ত সচিব পদে এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে পদায়ন দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে

স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব হলেন ইফতেখারুল ইসলাম Read More »

দ্রুততম সময়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, এ দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই দ্রুততম সময়ের মধ্যে দেশবাসীর প্রতি আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে চাই। বৃহস্পতিবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা

দ্রুততম সময়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী Read More »

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে মব কালচারের দিন শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা হবে না। দাবি-দাওয়া যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিছিল ও সমাবেশ করা যাবে, গণতান্ত্রিক সংস্কৃতিও অব্যাহত থাকবে।

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী Read More »

বাংলাদেশে আর গুপ্ত রাজনীতি চলবে না: রাকিব

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না। জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের সবগুলো কমিটি প্রকাশ করতে হবে। আমরা দেখতে চাই, তাদের কয়েক লক্ষ নেতাকর্মীদের কেউ কখনো পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সমস্যামুক্ত কি না, তাদের বর্ণনা অনুযায়ী তারা কি ভিন্ন গ্রহের ফেরেশতা কি না, তা যাচাই-বাছাই করার সময় এসেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি)

বাংলাদেশে আর গুপ্ত রাজনীতি চলবে না: রাকিব Read More »

ড. মোশাররফকে পরাজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতের পরাজিত প্রার্থী মো. মনিরুজ্জামান বাহলুল। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় হয়। সাক্ষাৎকালে দাউদকান্দি ও মেঘনার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে আলোচনা হয়। রাজনৈতিক ভিন্নমত

ড. মোশাররফকে পরাজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা Read More »

লক্ষ্মীপুরে ভোটে বিক্ষিপ্ত সংঘর্ষ, আহত ১২

বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা, ধাওয়া পাল্টা-ধাওয়ার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ সময় আলাদা ঘটনায় নারীসহ অন্তত ১২ জন আহত হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের চারটি আসনের ৪৯৬টি ভোটকেন্দ্রে এ ভোটগ্রহণ হয়। পোস্টাল ভোট ছাড়া এবার জেলায় ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটার ছিল। এদিকে, সকাল সাড়ে ৭টার দিকে

লক্ষ্মীপুরে ভোটে বিক্ষিপ্ত সংঘর্ষ, আহত ১২ Read More »

সিঁথিতে লাল সিঁদুর দিয়ে নির্ভয়ে ভোট দিলেন তারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে সিঁথিতে লাল সিঁদুর ও কপালে লাল টিপ দিয়ে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নারীরা। বৃহস্পতিবার সকাল থেকে দিনভর সংখ্যালঘু হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীরা কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর দিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন।৯৫ বছর বয়সী সংখ্যালঘু বৃদ্ধা দীপালী কুণ্ডু ভোট দিয়ে নিজের

সিঁথিতে লাল সিঁদুর দিয়ে নির্ভয়ে ভোট দিলেন তারা Read More »

কোলে চড়ে ভোট দিলেন বয়োবৃদ্ধ শাহজাহান মোল্লা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাতির কোলে চড়ে ভোট দিলেন বয়োবৃদ্ধ দাদা শাহজাহান মোল্লা (৯০)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। জানা গেছে, শাহজাহান মোল্লা আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামের বাসিন্দা। বয়সের ভারে তিনি ন্যুব্জ হয়ে পড়েছেন।কোনোরকমে বসতে পারলেও চলাফেরা করতে হয় অন্যের সহায়তায়। কয়েক বছর ধরে

কোলে চড়ে ভোট দিলেন বয়োবৃদ্ধ শাহজাহান মোল্লা Read More »

জন্মান্ধ হয়েও ভোটকেন্দ্রে ৮০ বছরের শাহজাহান, ভোটাধিকার প্রয়োগে উচ্ছ্বাস

জন্ম থেকে দৃষ্টিশক্তিহীন তিনি। বয়সের ভারে নুয়ে পড়েছেন ৮০ বছরের জীবনযুদ্ধে। তবুও থামেননি তিনি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে দৃঢ় প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভোটকেন্দ্রে হাজির হয়েছেন শাহজাহান নামের এই প্রবীণ ভোটার। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই উপজেলার আড়াইবাড়ি ভোটকেন্দ্রে স্বজনদের সহায়তায় এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। শাহজাহান উপজেলার বিশারাবাড়ি গ্রামের বাসিন্দা। তার পিতা তবদীল হোসেন।

জন্মান্ধ হয়েও ভোটকেন্দ্রে ৮০ বছরের শাহজাহান, ভোটাধিকার প্রয়োগে উচ্ছ্বাস Read More »

Scroll to Top