সিলেট বিভাগ

যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণীর পরিবারকে সমাজচ্যুত : মসজিদ কমিটির ভুল স্বীকার

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে গিয়ে এক তরুণীর স্বাধীনচেতা চলাফেরা ও অমুসলিম ছেলেকে বিয়ে করার জন্য মৌলভীবাজারের কুলাউড়ায় তার পরিবারকে সমাজচ্যুত করার ঘটনায় নিজেদের ভুল বুঝতে পেরেছে মসজিদ কমিটি। এ জন্য মসজিদ কমিটি দুঃখ প্রকাশ করেছে বলে কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী জানিয়েছেন। কুলাউড়া এই ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এলে তা নিয়ে ব্যাপক আলোচনা

যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণীর পরিবারকে সমাজচ্যুত : মসজিদ কমিটির ভুল স্বীকার Read More »

চাচার মৃত্যুর শোকে কাঁদতে কাঁদতে ভাতিজিও মারা গেলেন

হৃদরোগে আক্রান্ত হয়ে চাচা মারা গেছেন। চাচার মৃত্যুর শোক ভাতিজি সইতে পারেননি। তিনিও কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঠালতলী গ্রামে হৃদয়স্পর্শী এই ঘটনাটি ঘটেছে। চাচা-ভাতিজির মৃত্যুতে পরিবারের পাশাপাশি গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া। আজ রবিবার বাদ যোহর জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে পারিবারিক কবরস্থানে। স্থানীয় সূ্ত্রে জানা

চাচার মৃত্যুর শোকে কাঁদতে কাঁদতে ভাতিজিও মারা গেলেন Read More »

জাফর ইকবালকে শিক্ষামন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে গত ৭ দিন ধরে চলা শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করানোর জন্য অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল বুধবার (২৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ ধন্যবাদ জানান। গত ১৬ জানুয়ারি বিকেলে শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ করেন। পরে পুলিশ

জাফর ইকবালকে শিক্ষামন্ত্রীর ধন্যবাদ Read More »

বিএনপির সমাবেশে নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুর

সিলেট মুক্ত দিবসে বিএনপি আয়োজিত সমাবেশে নিজেদের বিএনপির মধ্যে নেতা-কর্মীরা হট্টগোলে জড়িয়েছেন। সমাবেশস্থলে প্রাঙ্গণে ভাঙচুর করেছেন। আজ শনিবার (১৮ ডিসেম্বর) নগরীর রেজিস্টারি মাঠে আয়োজিত সমাবেশস্থলে দলটির দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সিলেট মুক্ত দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি এই সমাবেশের আয়োজন করেছে। দুপুর ২টা ৪০

বিএনপির সমাবেশে নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুর Read More »

বাংলাদেশি কিশোরী চিঠি লিখে বিশ্বজয় করলেন

বিশ্ব ডাক সংস্থার (ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন) আয়োজিত ৫০তম পত্র লিখন প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছে কিশোরী নুবায়শা ইসলাম। সিলেটে বেশ আলোচিত হয়েছে সিলেটের মেয়ে নুবায়শার চিঠি লিখে বিশ্বজয়ের বিষয়টি। কোভিড-১৯ ছিল পত্র লেখার বিষয়। নুবায়শার সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সিলেট নগরীর আনন্দ নিকেতন স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ১৪ বছর বয়সী

বাংলাদেশি কিশোরী চিঠি লিখে বিশ্বজয় করলেন Read More »

গোয়াইনঘাটে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

উত্তর-পূর্ব বাংলাদেশের প্রধান শহর সিলেটের গোয়াইনঘাটে একই পরিবারের তিনজনকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে পাঠানো হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন-

গোয়াইনঘাটে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা Read More »

সিলেটের জকিগঞ্জে আরোও একটি গ্যাসকূপের সন্ধান

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রশাসনিক অঞ্চল সিলেটের জকিগঞ্জে আরোও একটি কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এটা বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ মঙ্গলবার (১৫ জুন) সকাল সোয়া ১০টায় ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) গ্যাসের শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এ কোম্পানিটি। কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার

সিলেটের জকিগঞ্জে আরোও একটি গ্যাসকূপের সন্ধান Read More »

শান্তিবাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চায়ের রাজধানী খ্যাত অঞ্চল শ্রীমঙ্গল উপজেলায় ঝুমা বেগম (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১২ মে) বিকেলে শহরের শান্তিবাগ আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঝুমা বেগম শান্তিবাগ আবাসিক এলাকার ওয়াকসপকর্মী মো. সোহাগ মিয়ার স্ত্রী। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) নয়ন কারকুন বলেন, নিহতের শারীরিক লক্ষণ দেখে আমাদের অন্যকিছু মনে

শান্তিবাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু Read More »

সিলেটে ভবন থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

উত্তর-পূর্ব বাংলাদেশের প্রধান শহর সিলেটে ভবন থেকে পড়ে রাবিদ আহমদ নাজিম (৩১) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৭ জুন) সকালে নগরের কাজিটুলা এলাকায় এ ঘটনা ঘটে। নাজিম সিলেটের শাহপরাণ থানার পিরেরবাজার এলাকার কেউয়া গ্রামের নুর মিয়ার ছেলে। নাজিম দৈনিক যায়যায়দিন পত্রিকার বন্ধু ফোরামের সদস্য ছিলেন। নিহত নাজিমের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,

সিলেটে ভবন থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু Read More »

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চালকদের তোপের মুখে সিটি কর্পোরেশন

সিলেটে সিটি কর্পোরেশন ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযানে নেমে পড়েছে তোপের মুখে। রিকশা আটকের প্রতিবাদে চালকরা হামলার চেষ্টা করেছে নগরভবনে। এসময় সিটি কর্পোরেশনের শ্রমিক-কর্মচারীদের সাথে রিকশা চালকদের সংঘর্ষ হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। বুধবার আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। জানা

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চালকদের তোপের মুখে সিটি কর্পোরেশন Read More »

Scroll to Top