সিলেট বিভাগ

সুনামগঞ্জে আসামি ছিনিয়ে নেয়া মামলায় ৪৮জন আসামির আত্মসমর্পণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় আজ মঙ্গলবার সকালে জগন্নাথপুর থানায় আত্মসমর্পণ করেছেন ৪৮জন আসামি। বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী। এতে পুলিশ জানায়, জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে ৩ পুলিশ সদস্য গত ১৪ মার্চ সন্ধ্যায় উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত মিছকন্দর আলীর ছেলে ডাকাতি মামলার

সুনামগঞ্জে আসামি ছিনিয়ে নেয়া মামলায় ৪৮জন আসামির আত্মসমর্পণ Read More »

সিলেটে নাবালিকা শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণ, আটক দুলাভাই

সিলেটের ছাতক উপজেলায় শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।গতকাল রবিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার কাশিমপুর গ্রাম থেকে ওই দুলাভাইকে গ্রেফতার করা হয়। এর পরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃত সোলেমান আহমদ (৩০) জগন্নাথপুর উপজেলার পাঠলী ইউনিয়নের ডিগারকুল গ্রামের আবু শামা’র ছেলে। জানা যায়, ৩ বছর পূর্বে ছাতক

সিলেটে নাবালিকা শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণ, আটক দুলাভাই Read More »

নবীগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা, আটক ঘাতক স্বামী

পারিবারিক কলহের জের ধরে হবিগঞ্জের নবীগঞ্জে গেদন বিবি (৫২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী সাজিদ উল্লাহ (৬০) কে আটক করেছে পুলিশ। এতে পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার মজলিশপুর গ্রামের সাজিদ ও তার স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাজিদ উল্লাহ কাঠের পিঁড়ি দিয়ে গেদনের মাথায় একাধিকবার আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে

নবীগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা, আটক ঘাতক স্বামী Read More »

সুনামগঞ্জে যেতে পারবেন না হেফাজতের মামুনুল, প্রশাসনের নির্দেশনা

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের প্রশাসনিক অঞ্চল সুনামগঞ্জে সব ধরনের ধর্মীয় সভা, সমাবেশ সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনার তদন্তের স্বার্থে এ আহ্বান জানানো হয়েছে। শনিবার (২০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের ইমাম, ওলামা ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান ডিসি মো. জাহাঙ্গীর হোসেন। রোববার (২১ মার্চ)

সুনামগঞ্জে যেতে পারবেন না হেফাজতের মামুনুল, প্রশাসনের নির্দেশনা Read More »

হবিগঞ্জে টাকা ও বালা চুরির জন্য মা-মেয়েকে হত্যা

বাংলাদেশের উত্তরাঞ্চলের সিলেট বিভাগের শহর হবিগঞ্জের বাহুবলের দিগাম্বর বাজারে বাসায় টাকা ও স্বর্ণের বালা চুরির উদ্দেশ্যেই গৃহবধূ মালাকারকে গলা কেটে হত্যা করে প্রতিবেশী আমির হোসেনসহ ৩ জন। এ সময় তার ৮ বছর বয়সী মেয়ে পূজা রায় জেগে ওঠায় তাঁকেও গলা কেটে হত্যা করা হয়। আটককৃত দুই ঘাতকের মধ্যে প্রতিবেশী আমীর হোসেন (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

হবিগঞ্জে টাকা ও বালা চুরির জন্য মা-মেয়েকে হত্যা Read More »

হবিগঞ্জে হাসপাতালের কেবিন থেকে মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

গত বুধবার দুপুর দিকে হবিগঞ্জ সদর হাসপাতালের কেবিন থেকে বিরেন দাস (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের শ্যামলী এলাকার বাসিন্দা। জানা যায়, গত পহেলা মার্চ বিরেন দাস বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের মুক্তিযোদ্ধা কেবিনে ভর্তি হন। গত ১৬ মার্চ রাতে তার পরিবারের সদস্যরা তাকে কেবিনে একা রেখে বাসায় চলে যান।

হবিগঞ্জে হাসপাতালের কেবিন থেকে মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার Read More »

সিলেটে লন্ডন ফেরত ১৫২ যাত্রী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

করোনা পরিস্থিতির মধ্যে উত্তর-পূর্ব বাংলাদেশের প্রধান শহর সিলেটে আরও ১৫২ লন্ডন প্রবাসী দেশে ফিরেছেন। সরকারের ঘোষণা অনুযায়ী যুক্তরাজ্য ফেরত এই ১৫২ প্রবাসীকে পাঠানো হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১০টায় বিজি-২০২ বিমানের ফ্লাইটে করে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে সরকারি নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে

সিলেটে লন্ডন ফেরত ১৫২ যাত্রী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে Read More »

স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেন মামুনুল হক!

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক সুনামগঞ্জের দিরাইয়ে ওয়াজ মাহফিলে গিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা সুনামগঞ্জের দিরাই উপজেলায় যান। হেলিকপ্টারটি দিরাই মজলিসপুর গ্রামে পৌঁছার পর পরই এলাকার লোকজন ছবি তোলার জন্য দৌঁড়ে হেলিকপ্টারের সামনে যান। এ সময় প্রচণ্ড

স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেন মামুনুল হক! Read More »

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১

গতকাল রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পরে শেখ মো. রাজু নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১ জন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা ঘটে বালিখালে ব্রিজে উঠার সময়। নিহত রাজু বানিয়াচং উপজেলার খাড়াউড়া ইউনিয়নের গুনই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১ Read More »

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন মাহমুদ উস সামাদের ব্যক্তিগত সচিব জুলহাস আহমেদ। তিনি জানান, গত রবিবার অসুস্থ অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করা হলে

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী Read More »

Scroll to Top