আন্তর্জাতিক

গাজায় আরও এক সাংবাদিক নিহত, সর্বমোট ১২০

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় ইয়াদ আহমেদ আল-রাওয়াগ নামে আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি সাউত আল-আকসা রেডিওর সম্প্রচারক ও অনুষ্ঠান উপস্থাপক ছিলেন। স্থানীয় সময় শনিবার (২৭ জানুয়ারি) মধ্যগাজার নুসেইরাত শরণার্থীশিবিরে হামলার এ ঘটনা ঘটে। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গত অক্টোবর থেকে এই নিয়ে এখন পর্যন্ত এ উপত্যকায় ইসরায়েলি

গাজায় আরও এক সাংবাদিক নিহত, সর্বমোট ১২০ Read More »

জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থার জন্য তহবিল স্থগিত করল ৯ দেশ

গত বছরের অক্টোবরে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আর হামাসের এই হামলায় ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর কর্মীদের জড়িত থাকার অভিযোগ সামনে এসেছে। আর এরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৯টি দেশ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের এই সংস্থার অর্থায়ন স্থগিত করেছে। আজ রোববার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে

জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থার জন্য তহবিল স্থগিত করল ৯ দেশ Read More »

ইরানে বন্দুক হামলায় ৯ পাকিস্তানি নিহত 

ইরানের দক্ষিণ–পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী শহর সারাভানে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় ৯ পাকিস্তানি নিহত হয়েছেন। গত শনিবার সকালে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আজ সকালে সিস্তান–বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের উপকণ্ঠে সিরকান এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলায় ৯ বিদেশি নাগরিক (পাকিস্তানি) নিহত হয়েছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

ইরানে বন্দুক হামলায় ৯ পাকিস্তানি নিহত  Read More »

খান ইউনিসে হামাস-ইসরাইল প্রচণ্ড সংঘর্ষ

আন্তর্জাতিক আদালত ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা বন্ধে ইসরাইলকে নির্দেশ দেয়ার পরও দেশটির হায়েনারা গেলো ২৪ ঘণ্টায় ১৭৪ জনকে হত্যা করেছে, জখম হয়েছে কমপক্ষে ৩১০ জন। গাজার হামাসের নিয়ন্ত্রণে থাকা স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (২৭ জানুয়ারি) জানিয়েছে, গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ছাড়িয়ে গেছে, আহত ৬৪ হাজারের বেশি মানুষ; যাদের বেশিরভাগই নারী ও শিশু।

খান ইউনিসে হামাস-ইসরাইল প্রচণ্ড সংঘর্ষ Read More »

পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ের অনুমতি দিলো সৌদি

ইসলাম ধর্মের পবিত্র দুই স্থান কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব। গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সৌদির দৈনিক আল ওয়াতানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় স্বস্তিতে যেন বিয়ে পড়ানো যায়, সেজন্য সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা

পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ের অনুমতি দিলো সৌদি Read More »

হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজে আছেন বাংলাদেশি নাবিক

ইয়েমেনের এডেন উপসাগরে বিদ্রোহী গোষ্ঠী হুথির ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজে এক বাংলাদেশি নাবিক রয়েছেন। এছাড়া আছেন ২২ জন ভারতীয় নাবিক। তাদের উদ্ধারে এরই মধ্যে অভিযান শুরু করেছে ভারতের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। খবর এনডিটিভির। বিবিসি জানিয়েছে, গত শুক্রবার (২৬শে জানুয়ারি) সন্ধ্যায় এডেন উপসাগরে মার্লিন লুয়ান্ডা নামের ব্রিটিশ তেলবাহী ট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। হামলার

হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজে আছেন বাংলাদেশি নাবিক Read More »

গুয়াতেমালায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

গুয়াতেমালার দক্ষিণ অঞ্চলে গত শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৫২ মিনিটে টেক্সিসকো শহর থেকে ৭ কিলোমিটার (৪ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৮ কিলোমিটার। এদিকে গুয়াতেমালার ভূতাত্ত্বিক

গুয়াতেমালায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প Read More »

মহাকাশ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে যুক্তরাষ্ট্র: চীন

মহাকাশ নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে চীন। দেশটি প্রকাশ্যে মহাকাশকে যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে, সেখানে ব্যাপকভাবে সামরিক শক্তি বাড়াচ্ছে, এবং বড় দেশগুলোর মধ্যে বৈরিতাকে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন। খবর সিনহুয়ার। মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র

মহাকাশ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে যুক্তরাষ্ট্র: চীন Read More »

জিম্মি ৩ তরুণীর নতুন ভিডিও প্রকাশ করল হামাস

জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের রায়ের পর নতুন একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ভিডিওটিতে তিন নারী জিম্মিকে কথা বলতে দেখা গেছে। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) প্রকাশিত সেই ভিডিওটির দৈর্ঘ্য ৫ মিনিট। খবর আরব নিউজের। ভিডিওতে তিন তরুণীর মধ্যে দুজন (ড্যানিয়েলা গিলবোয়া ও কারিনা আরিয়েভ) সেনা সদস্য। তাদের বয়স ১৯। অন্য একজন ডোরন স্টেইনব্রেচার (৩০),

জিম্মি ৩ তরুণীর নতুন ভিডিও প্রকাশ করল হামাস Read More »

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী সু চির বাড়ি বিক্রির নির্দেশ

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বাড়ি বিক্রির নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গত বৃহস্পতিবার তাঁর বাড়িটি নিলামে তোলার রায় দিয়েছেন মিয়ানমারের সর্বোচ্চ আদালত। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের ইরাবতি সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আর এক সপ্তাহ পরই অং সান সু চির কারাবাসের ৩ বছর পূর্তি হচ্ছে যাচ্ছে। এ সময়ে জান্তা

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী সু চির বাড়ি বিক্রির নির্দেশ Read More »

Scroll to Top