আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশসহ ৫ দেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধের এবং উপত্যকার সার্বিক পরিস্থিতির তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আবেদন করেছে বাংলাদেশসহ ৫টি দেশ। অন্য দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমোরোস এবং জিবুতি। গত শুক্রবার আইসিসির জ্যেষ্ঠ প্রসিকিউটর করিম আহমেদ খান জানিয়েছেন, ৫ দেশের প্রতিনিধিদের এই যৌথ আবেদন গ্রহণ করেছে আইসিসি। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে

গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশসহ ৫ দেশ Read More »

মিয়ানমার-চীন সীমান্তে ৫.৭ মাত্রার ভূমিকম্প

মিয়ানমার-চীন সীমান্ত অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এছাড়া কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডেও। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এই কম্পন অনুভূত হয়। আজ শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এপি। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মিয়ানমার-চীন সীমান্ত অঞ্চলে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার

মিয়ানমার-চীন সীমান্তে ৫.৭ মাত্রার ভূমিকম্প Read More »

ভারত-বাংলাদেশ সম্পর্ক উপমহাদেশে মডেল: জয়শঙ্কর

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক উপমহাদেশের জন্য একটি ‘মডেল’ বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। গত ১০ বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি তুলে ধরে তিনি এ কথা বলেছেন। খবর ইকোনমিক টাইমসের। স্থানায়ী সময় গত বুধবার সন্ধ্যায় রয়্যাল ওভার-সিস লিগে ‘হাউ এ বিলিয়ন পিপল সি দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক সম্মেলনে মতবিনিময়কালে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা

ভারত-বাংলাদেশ সম্পর্ক উপমহাদেশে মডেল: জয়শঙ্কর Read More »

চীন থেকে আমরা বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছি না : জো বাইডেন

চার ঘণ্টা ধরে কথা বললেন জো বাইডেন ও শি চিন পিং। ঠিক হয়েছে, দুই দেশের সামরিক পর্যায়ে আলোচনা শুরু হবে। ছয় বছর পর যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন শি চিন পিং এবং মুখোমুখি বৈঠক করেছেন মার্কিন ফ্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে। বাইডেন জানিয়েছিলেন, এই বৈঠকের আসল উদ্দেশ্য হলো, একে অপরকে ভালো করে জানা ও বোঝা। আর তার জন্য মুখোমুখি

চীন থেকে আমরা বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছি না : জো বাইডেন Read More »

আজ বাইডেনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সানফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের পাশাপাশি তাদের মাঝে আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে। গত সোমবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, দুই শক্তিধর দেশের নেতারা, নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বিশ্বে চলমান বিরোধ

আজ বাইডেনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক Read More »

আল-শিফা হাসপাতালে প্রবেশ করেছে ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আল-শিফা হাসপাতালে ঢুকে অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলও নিশ্চিত করেছে, তারা আল-শিফা হাসপাতালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছে। আজ বুধবার (১৫ নভেম্বর) হাসপাতাল ক্যাম্পাসে ইসরাইলি ট্যাংক ও বুলডোজার প্রবেশ করেছে বলে জানিয়েছেন আল-শিফার একজন ডাক্তার। সামাজিকমাধ্যমের এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, চিকিৎসা দল এবং আরবি ভাষাভাষীদের অন্তর্ভুক্ত করে গঠিত

আল-শিফা হাসপাতালে প্রবেশ করেছে ইসরাইলি বাহিনী Read More »

প্রতিরোধ বাহিনীর কাছে মিয়ানমারের ২৩ সেনার আত্মসমর্পণ

মিয়ানমারের মন রাজ্যে যৌথ প্রতিরোধ বাহিনীর সঙ্গে লড়াইয়ে পরাজিত হওয়ার পর মিয়ানমারের ২৩ সেনাসদস্য আত্মসমর্পণ করেছেন। দেশটির বিপ্লবী সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, গত সোমবার মন রাজ্যের কায়িকমায়াউ টাউনশিপে এ সংঘর্ষ হয়। এনইউজির নিয়ন্ত্রণে থাকা পিপলস ডিফেন্স

প্রতিরোধ বাহিনীর কাছে মিয়ানমারের ২৩ সেনার আত্মসমর্পণ Read More »

ইসরায়েল-হামাস যুদ্ধে ৩৮ দিনে ৪২ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধের ৩৮ তম দিন আজ। এরই মধ্যে গাজায় হামলা ও অভিযান জোরদার করেছে দখলদার দেশটি। এমনকি চলতি সপ্তাহ থেকে হাসপাতালগুলোকে লক্ষ্য করে হামলা ও অভিযান বাড়িয়েছে ইসরায়েল। হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৪২ জন সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে সাংবাদিকদের সংগঠন কমিটি

ইসরায়েল-হামাস যুদ্ধে ৩৮ দিনে ৪২ সাংবাদিক নিহত Read More »

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুরে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প শ্রীলঙ্কায় কেঁপে ওঠে। এনসিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এটির গভীরতা ছিল দশ কিলোমিটার। খবর হিন্দুস্তান টাইমসের ভূমিকম্পটির উৎপত্তিস্থল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১ হাজার ৩২৬ কিলোমিটার দক্ষিণপূর্বে। এর

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল শ্রীলঙ্কা Read More »

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মিলার

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। স্থানীয় সময় গতকাল সোমবার (১৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ম্যাথিউ মিলার বলেন, আমি এর আগেও অনেকবার বলেছি, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমরা মনে করি,

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মিলার Read More »

Scroll to Top