আন্তর্জাতিক

হামাসের হামলার নতুন ভিডিও প্রকাশ করলো ইসরায়েল

হামাস পরিচালিত ৭ অক্টোবরের অভিযানের আরও একটি ভিডিও প্রকাশ করলো ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। গত সোমবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি আবাসিক এলাকায় অভিযান চালাচ্ছে হামাস সদস্যরা। এসময় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। কিবুৎজ অ্যালামিম এলাকায় চালানো হয় ঐ হামলা।

হামাসের হামলার নতুন ভিডিও প্রকাশ করলো ইসরায়েল Read More »

গাজায় ভাসমান হাসপাতাল পাঠাচ্ছে ফ্রান্স

ইসরায়েলি আগ্রাসানে লণ্ডভণ্ড ফিলিস্তিনের গাজা উপত্যকা। হাসপাতালে হামলা চালানোর কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গাজার মানুষজন। এবার সেই যুদ্ধবিধ্বস্ত গাজায় ভাসমান হাসপাতাল এবং বিমানে করে চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ফ্রান্স। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপের কোনো দেশ গাজায় ভাসমান হাসপাতাল পাঠাচ্ছে। গত রোববার (১৯ নভেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক বিবৃতিতে বলেন, গাজায় চিকিৎসা সরঞ্জামাদিসহ

গাজায় ভাসমান হাসপাতাল পাঠাচ্ছে ফ্রান্স Read More »

গাজায় নিহতের সংখ্যা ১৩ হাজার, অর্ধেকের বেশি নারী ও শিশু

হামাস-ইসরায়েল যুদ্ধ ৪৪তম দিনে গড়িয়েছে। হামাসকে নির্মূল করার নামে তারা গাজায় স্থল অভিযানও শুরু করেছে। ইসরায়েলের এ হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত সাড়ে ৫ হাজার শিশু এবং সাড়ে ৩ হাজার নারী রয়েছে।

গাজায় নিহতের সংখ্যা ১৩ হাজার, অর্ধেকের বেশি নারী ও শিশু Read More »

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টারের মৃত্যু

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টার মারা গেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী। তার বয়স হয়েছিল ৯৬ বছর। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর আগে পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। কার্টার সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে রোসালিনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। রোসালিন ডিমেনশিয়া রোগে (স্মৃতিভ্রংশ) ভুগছিলেন। গত

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টারের মৃত্যু Read More »

গাজার হাসপাতালে ইসরায়েলের টানেল পাওয়ার দাবি \’ডাহা মিথ্যা\’

ফিলিস্তিনের গাজায় আল-শিফা হাসপাতালের নিচে মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সুরক্ষিত সুড়ঙ্গ পাওয়ার যে দাবি করেছে ইসরায়েল, তা মিথ্যা বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির এল-বুরর্শ ইসরায়েলের দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, ইসরায়েলি বাহিনী আল-শিফা হাসপাতালে হামাসের একটি টানেল খুঁজে পাওয়ার যে দাবি করেছে তা ‘ডাহা মিথ্যা’। ফুটেজে কংক্রিটের ছাদ দেওয়া একটি সংকীর্ণ রাস্তা

গাজার হাসপাতালে ইসরায়েলের টানেল পাওয়ার দাবি \’ডাহা মিথ্যা\’ Read More »

গাজার আল-শিফা হাসপাতালকে ‘মৃত্যুপুরী’ বললো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইসরায়েলের সেনাদের অবরোধের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল এখন ‘মৃত্যুপুরীতে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ জন্য হাসপাতালে এখনো যারা অবস্থান করছেন তাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আজ রোববার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। গতকাল শনিবারই আল-শিফা হাসপাতাল থেকে অধিকাংশ মানুষ অন্যত্র চলে যান।

গাজার আল-শিফা হাসপাতালকে ‘মৃত্যুপুরী’ বললো বিশ্ব স্বাস্থ্য সংস্থা Read More »

শপথ নিয়েই ভারতকে সেনা ফেরাতে বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সেনা প্রত্যাহার করে নিতে ভারতকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। শপথ গ্রহণের এক দিন পর এমন আহ্বান জানালেন তিনি। গত শনিবার (১৮ নভেম্বর) মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। এনডিটিভির খবরে বলা হয়েছে, গত শনিবার নিজ কার্যালয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের ভূ-বিজ্ঞানবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে বৈঠক

শপথ নিয়েই ভারতকে সেনা ফেরাতে বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট Read More »

শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৮০

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। গত শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, আল-ফাখুরা স্কুলে জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবিরে গত শনিবার ভোরে ইসরায়েলি হামলায় ‘কমপক্ষে ৫০ জন’ নিহত হয়েছে। স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত হয়েছিল। ক্যাম্পের আরেকটি ভবনে পৃথক হামলায় একই পরিবারের ৩২ জন

শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৮০ Read More »

আল-শিফা হাসপাতালে নেই অক্সিজেন, আইসিইউতে প্রাণ হারাচ্ছে রোগীরা

ইসরায়েলি বাহিনী পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে গাজা শহর। এর ফলে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সব রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) হাসপাতালটির পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া এ তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ জানিয়েছিল, হাসপাতালটির আইসিইউতে থাকা ৬৩ রোগীর ৪৩ জনেরই মৃত্যু হয়েছে। আবু সালমিয়া বলেন,

আল-শিফা হাসপাতালে নেই অক্সিজেন, আইসিইউতে প্রাণ হারাচ্ছে রোগীরা Read More »

ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মৃত্যু ৬, নিখোঁজ ২

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিরিপাইনের দক্ষিণাঞ্চল। রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও দুইজনকে খুঁজছে উদ্ধারকারীরা। আজ শনিবার ফিলিপাইনের স্থানীয় দুর্যোগ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, গত শুক্রবার বিকেলে মিন্দানাও দ্বীপে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত

ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মৃত্যু ৬, নিখোঁজ ২ Read More »

Scroll to Top