আন্তর্জাতিক

এবার সীমান্তে ক্ষেপণাস্ত্রসহ ৪৫ হাজার সেনা মোতায়েন ভারতের

এবার ভারতের ভূখণ্ডে থেকে চীনা সেনাদের স্থাপনা উচ্ছেদে কঠোর পদক্ষেপ নিল মোদি সরকার। গলওয়ান উপত্যাকায় ভারতের অভ্যন্তরে চীনাদের সেনাদের গড়ে তোলা ১৬টি সেনা স্থাপনা গুড়িয়ে দিতে ওই এলাকায় ভারী অস্ত্রসহ ৪৫ হাজার সেনা পাঠিয়েছে দিল্লি। জানা গেছে, প্রায় ৯ কিলোমিটার এলাকা দখল করে এসব স্থাপনা বানিয়েছে চীনা সেনারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ নিয়েছে ভারত।

এবার সীমান্তে ক্ষেপণাস্ত্রসহ ৪৫ হাজার সেনা মোতায়েন ভারতের Read More »

ভারত-চীন উত্তেজনার মধ্যেই মোদির তহবিলে চীনা অনুদান নিয়ে ভারতে শোরগোল

ভারত-চীন সীমান্তে বিরাজ করছে তীব্র উত্তেজনা। সম্প্রতি দুই দেশের সেনার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ২০ ভারতীয় সেনা। এরপর থেকে ভারতজুড়ে চীনা পণ্য বয়কটের ডাক উঠেছে। এরই মধ্যে বিভিন্ন তহবিলে চীনা অনুদান গ্রহণ নিয়ে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছে ক্ষমতাসীন বিজেপি আর বিরোধী কংগ্রেস। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পিএম কেয়ার ফান্ডে’ চীনা অনুদান রয়েছে বলে কংগ্রেস তোপ দাগিয়েছে।

ভারত-চীন উত্তেজনার মধ্যেই মোদির তহবিলে চীনা অনুদান নিয়ে ভারতে শোরগোল Read More »

নেপাল সীমান্ত দিয়ে জঙ্গি ঢোকার আশঙ্কা, হাই অ্যালার্ট বিহারে

এবার ভারতের বিহারেও জারি হল হাই অ্যালার্ট। এর আগে হাই অ্যালার্ট জারি করা হয় দেশটির দিল্লি শহরে। নেপাল সীমান্ত দিয়ে ওই রাজ্যে ঢুকতে পারে তালিবান ও জইশ-ই-মহম্মদের জঙ্গি। এই হুঁশিয়ারি আসার পরই বিহার স্পেশাল ব্রাঞ্চ রাজ্যের সমস্ত জেলায় সতর্কতা জারি করেছে। প্রতিটি জেলার পুলিশকেও পাঠানো হয়েছে সতর্কবার্তা। যে কোনওরকম সন্দেহজনক গতিবিধির ওপর রাখতে বলা হয়েছে

নেপাল সীমান্ত দিয়ে জঙ্গি ঢোকার আশঙ্কা, হাই অ্যালার্ট বিহারে Read More »

আফগানিস্তানে মার্কিন সৈন্য হত্যা করতে তালেবানকে পুরস্কার দিয়েছিল রাশিয়া!

যুক্তরাষ্ট্রের সৈন্যদের আফগানিস্তানে হত্যা করলে রাশিয়া তালেবান যোদ্ধাদের পুরস্কার দেবার প্রস্তাব দিয়েছিল, এমন অভিযোগ তুলেছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। এতে মার্কিন ও ন্যাটোর অন্যান্য দেশের সেনাদের হত্যা করলে তালেবান যোদ্ধাদের পুরস্কার দেবার কথা বলা হয়। তবে এমন অভিযোগকে \’ভিত্তিহীন\’ বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে কিছু মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে

আফগানিস্তানে মার্কিন সৈন্য হত্যা করতে তালেবানকে পুরস্কার দিয়েছিল রাশিয়া! Read More »

নিয়ন্ত্রণরেখায় সেনা সমাবেশ করছে পাকিস্তান

ভারত ও চীনা সেনাদের মধ্যে গলওয়ান উপত্যকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হয়। গুরুতর আহত হয় আরও ৭৬ জন। এরপর থেকেই সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এর মধ্যেই নিয়ন্ত্রণরেখায় সেনা সমাবেশ করছে পাকিস্তান। এ ব্যাপারে ভারতের ১৫ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পি রাজু বলেছেন, ‘লাদাখ পরিস্থিতির কোনো

নিয়ন্ত্রণরেখায় সেনা সমাবেশ করছে পাকিস্তান Read More »

ভারতের যে সিদ্ধান্তের পর থেকেই লাদাখ সীমান্ত নিয়ে বিরোধে জড়ায় চীন

নিজেদের অবস্থান প্যাংগং টিএসও-তে পোক্ত করছে চীনা বাহিনী। ফিঙ্গার ৪-এ হেলিপ্যাড বানানোর সঙ্গে সঙ্গে প্যাংগং টিএসও’র দক্ষিণে হঠাৎই সেনা মোতায়েন বাড়িয়েছে চীন। প্যাগংকে কেন্দ্র করে গত বছর সেপ্টেম্বর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। ২০১৯ সালের আগস্টে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। লাদাখকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল বলে ঘোষণা করা হয়। তারপর থেকেই

ভারতের যে সিদ্ধান্তের পর থেকেই লাদাখ সীমান্ত নিয়ে বিরোধে জড়ায় চীন Read More »

ভারতে করোনাভাইরাস পরিস্থিতির চরম অবনতি

প্রতিনিয়তই খারাপ দিকে যাচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। এবার অতীতের সব রেকর্ড ভেঙে দিল দেশটির করোনা আক্রান্তের সংখ্যা। লকডাউন শিথিলের পর থেকে ভারতে করোনা সংক্রমণের যে অনভিপ্রেত রেকর্ড গড়ার ধারা শুরু হয়েছে, তা বজায় থাকল রবিবারও। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে প্রায় ২০ হাজার। রবিবার সকালে দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায়

ভারতে করোনাভাইরাস পরিস্থিতির চরম অবনতি Read More »

ভারত–চীন সংঘাত: ভারতের ১৮ কিমি ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা

সীমান্ত বিরোধ নিয়ে উত্তাল ভারত-চীন লাদাখ সীমান্তে চলছে মরন খেলা। ভারত–চীন সংঘাত সত্ত্বেও প্রতিবেশি দেশের নিন্দা না করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধোনা করল কংগ্রেস। মোদির বিরুদ্ধে অসঙ্গত মন্তব্য, কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ এনেছে কংগ্রেস। তারা বলেছে, ভারতে অনুপ্রবেশ করায় চীনের খোলাখুলি নিন্দা করে, তড়িঘড়ি কড়া পদক্ষেপ নেওয়া উচিত মোদির। কংগ্রেসের আক্রমণ থেকে রেহাই পায়নি আরএসএস।

ভারত–চীন সংঘাত: ভারতের ১৮ কিমি ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা Read More »

জম্মু কাশ্মীর থেকে উধাও ২০০ যুবক, আতঙ্কে ভারত

নেপাল ও চীনের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতে। এবার কাশ্মীর নিয়ে নতুন চিন্তায় পড়েছে মোদি প্রশাসন। দেশটির গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, জম্মু কাশ্মীর থেকে প্রায় ২০০ জন যুবক নিখোঁজ হয়েছে। এদের প্রত্যেকের কাছে পাকিস্তানি ভিসা রয়েছে বলে জানা গেছে। এই তথ্য প্রকাশ্যে আসার পরই তৎপরতা শুরু হয়েছে। প্রশাসনের ধারণা জঙ্গি

জম্মু কাশ্মীর থেকে উধাও ২০০ যুবক, আতঙ্কে ভারত Read More »

লাদাখ সীমান্তে উড়ছে ঝাঁকে ঝাঁকে চীনের গোয়েন্দা ড্রোন!

লাদাখে সীমান্তে চীন-ভারতের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের খবর প্রকাশ হলেও বাস্তবে যুদ্ধাবস্থা বিরাজ করছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। গালওয়ানে সেনা নিহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের লাদাখে বিপুল পরিমাণ ভারতীয় ভূখণ্ড দখলে নিয়েছে চীনা সেনারা। ওই এলাকায় ঝাঁকে ঝাঁকে চীনের গোয়েন্দা ড্রোন উড়ছে বলে জানা গেছে। ভারতীয় বাহিনীর গতিবিধির ওপর নজর রাখার

লাদাখ সীমান্তে উড়ছে ঝাঁকে ঝাঁকে চীনের গোয়েন্দা ড্রোন! Read More »

Scroll to Top