আন্তর্জাতিক

কাশ্মীর উত্তেজনার মধ্যেই মিসাইল ধ্বংসের পরীক্ষা চালাল ভারত

জম্মু-কাশ্মীরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান পরোক্ষভাবে এ হামলার সঙ্গে জড়িত। এই ঘটনার জেরে বুধবার পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে ভারত। সেই সঙ্গে পাকিস্তানিদের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিল ও ভারতে অবস্থিত পাকিস্তানের দূতাবাস থেকে পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত

কাশ্মীর উত্তেজনার মধ্যেই মিসাইল ধ্বংসের পরীক্ষা চালাল ভারত Read More »

সিন্ধু চুক্তি স্থগিত, ভারতের এই সিদ্ধান্তে কী প্রভাব পড়বে পাকিস্তানে?

ছয় দশকেরও আগে প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে করা সিন্ধুর পানির বণ্টন ‍চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ভারত। সম্প্রতি দেশটির কাশ্মিরের পেহলগামে সন্ত্রাসী হামলার জেরের প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দেশের আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতিতে এটি যেন প্রতিকূল পরিবেশ সৃষ্টিরই আগমনী বার্তা। কী আছে এই চুক্তিতে চুক্তির সেই ধারা অনুযায়ী সিন্ধু নদের ছয়টি অভিন্ন

সিন্ধু চুক্তি স্থগিত, ভারতের এই সিদ্ধান্তে কী প্রভাব পড়বে পাকিস্তানে? Read More »

ফের কি পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ভারত?

কাশ্মীরে অস্ত্রধারীদের হামলার ঘটনায় আবারও উত্তপ্ত পাকিস্তান-ভারত রাজনীতি। এই হামলার দায় পুরোপুরি ইসলামাবাদের ওপর চাপিয়েছে নয়াদিল্ল। যদিও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সরাসরি বলেছেন, পাহেলগাঁও হামলার সাথে তার দেশের কোনো যোগসাজশ নেই। তারপরও পাল্টা ব্যবস্থা নিতে মরিয়া দিল্লি। এই ঘটনায় আবারও উঠছে প্রশ্ন, আবারও কি ভারত সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোনো পদক্ষেপ নেবে? ভারতীয় বিশেষজ্ঞদের দাবি, ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো

ফের কি পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ভারত? Read More »

পাকিস্তানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করল ভারত

ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর বুধবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ পদক্ষেপ নেয় দেশটি। ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে তলব করা হয় পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনীতিককে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এএনআই-এর প্রতিবেদন অনুসারে, বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয় ভারতে থাকা পাকিস্তানি কূটনীতিক সাদ

পাকিস্তানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করল ভারত Read More »

পর্যটকদের বাঁচাতে প্রাণ দিয়েছেন যে মুসলিম যুবক

পহেলগামের বৈসরণ এলাকাটি পর্যটকদের কাছে পরিচিত ‘মিনি সুইজারল্যান্ড’ নামে। মঙ্গলবার (২২ এপ্রিল) ঠিক সেই স্থানেই ঘটলো কাশ্মীর উপত্যকার সাম্প্রতিককালের সবচেয়ে নির্মম সন্ত্রাসী হামলা। ওইদিন বিকেলে যখন ভ্রমণপ্রেমীরা প্রাকৃতিক সৌন্দর্যে মগ্ন, ঠিক সেই সময় একদল বন্দুকধারী সন্ত্রাসী পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। একে একে হত্যা করে ২৬ জনকে। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারান কাশ্মীরি যুবক

পর্যটকদের বাঁচাতে প্রাণ দিয়েছেন যে মুসলিম যুবক Read More »

শিগগির কঠিন জবাব দেওয়ার হঁশিয়ারি রাজনাথ সিংয়ের

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে শিগগির কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। হামলায় জড়িতদের বিরুদ্ধে সরসারি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন রাজনাথ। যারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করার কথাও উল্লেখ করেছেন তিনি। দিল্লিতে একটা ইভেন্টে যোগ দিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যারা এই হামলার জন্য দায়ী তারা খুব শিগগির শক্তিশালী

শিগগির কঠিন জবাব দেওয়ার হঁশিয়ারি রাজনাথ সিংয়ের Read More »

কাশ্মীরে হামলা : মোদিকে ফোন করে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সশস্ত্র হামলায় প্রাণ গেছে অন্তত ২৬ জনের। এই ভয়াবহ ঘটনার পর বিশ্ব নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মোদিকে সমবেদনা জানান এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি তার পূর্ণ সমর্থনের কথা জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল

কাশ্মীরে হামলা : মোদিকে ফোন করে যা বললেন ডোনাল্ড ট্রাম্প Read More »

কাশ্মীরের পাহেলগাঁওয়ে হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল

জম্মু ও কাশ্মীরের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান পাহেলগাঁওয়ের বৈসারান উপত্যকায় ভয়াবহ এক অস্ত্রধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। মঙ্গলবারের এই ঘটনায় গোটা ভারতে শোক বিরাজ করছে। ভারতের স্থানীয় গণমাধ্যমে হামলকারীদের একটি ছবি প্রকাশ করা হয়েছে। এটিকে কোনো হামলাকারীর প্রথম ছবি বলে উল্লেখ করা হচ্ছে। ছবিতে একজন অস্ত্রধারী দেখা গেলেও

কাশ্মীরের পাহেলগাঁওয়ে হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল Read More »

কাশ্মীরে হামলার সময় বেছে বেছে পুরুষদের গুলি চালানো হয়

ভারতশাসিত কাশ্মীরের পহালগামে বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী-পুরুষদের আলাদা করে বেছে বেছে পুরুষদের লক্ষ্য করে গুলি করছিল। পর্যটক বাস থেকে নামার পর বেঁচে যাওয়া ব্যক্তিরা ভয়াবহ সেই মুহূর্তগুলোর বর্ণনা দিচ্ছিলেন। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। খবর বিবিসির। বন্দুকধারীদের গুলিতে সেখানে কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,

কাশ্মীরে হামলার সময় বেছে বেছে পুরুষদের গুলি চালানো হয় Read More »

কাশ্মীরে বন্দুক হামলায় নিহত ৫, আহত অনেকে

ভারত-শাসিত কাশ্মীরের বেড়াতে আসা একদল পর্যটকের ওপর বন্দুকধারীদের হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। বিবিসিকে এ তথ্য নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ। কাশ্মীরের পেহেলগামে এই হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকাকে প্রায়শই ভারতের সুইজারল্যান্ড বলা হয়। পেহেলগাম থেকে তিন মাইল (৫ কিলোমিটার) দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈসারণে এই হামলাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ফুটেজে ভারতীয় সেনাদের আক্রমণস্থলের

কাশ্মীরে বন্দুক হামলায় নিহত ৫, আহত অনেকে Read More »

Scroll to Top