ভারতে ‘লাড্ডু মহোৎসব’ সমাবেশের মঞ্চ ধসে নিহত ৭, আহত ৭৫
উত্তর ভারতে জৈন সম্প্রদায়ের কথিত ভগবান আদিনাথের ‘অভিষেক’ উপলক্ষে একটি ‘লাড্ডু মহোৎসব’-এ ঠিক কাঠের মঞ্চ ধসে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এতে আরো ৭৫ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানী নয়াদিল্লির উত্তরে বাগপত জেলায় এই ঘটনা ঘটে।
ভারতে ‘লাড্ডু মহোৎসব’ সমাবেশের মঞ্চ ধসে নিহত ৭, আহত ৭৫ Read More »









