আন্তর্জাতিক

ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারতকে ‘অসহযোগী’ দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা (আইসিই)। এ তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা। আইসিই জানিয়েছে, ‘অসহযোগী’ তালিকায় থাকা দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে। সংস্থাটির তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে ১৪ লাখ ৫০

ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের Read More »

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জোর দাবি ভারতের বিশিষ্টজনদের

ঢাকা-নয়াদিল্লির শীতল সম্পর্ক দ্রুত উজ্জীবিত করার তাগিদ দিচ্ছেন ভারতের বিশিষ্টজনরা। তাদের অভিযোগ, কিছু অতি উৎসাহী রাজনৈতিক শক্তি সামাজিক মাধ্যম ব্যবহার করে দুই দেশের সাধারণ মানুষের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। রাজনৈতিক দৃষ্টিতে নয়; বরং দুদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেয়ার দাবিও জানাচ্ছেন ভারতীয়রা। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের জেরে ৫ আগস্ট দেশ থেকে পালাতে হয় শেখ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জোর দাবি ভারতের বিশিষ্টজনদের Read More »

ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড

ভারতকে দেওয়া বিশেষ সুবিধা ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) তকমা বাতিল করল ইউরোপের দেশ সুইজারল্যান্ড। এতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে, একটি দেশ যদি অন্য কোনও দেশকে এমএফএন মর্যাদা দেয়, তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্যনীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয়। এতদিন সুইজারল্যান্ড

ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড Read More »

গুলি না চালিয়ে বিজয় উদযাপনের আহ্বান সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানির

সিরিয়ার বিদ্রোহী নেতা মোহাম্মদ আল-জোলানি দেশটির জনগণকে ‍বিজয় উদযাপনের আহ্বান জানিয়েছেন। তবে তিনি গুলি না চালিয়ে বিজয় উদযাপন করতে বলেছেন। সম্প্রতি রাক্কা শহরে দুর্ঘটনাবশত গুলি চালানোর ঘটনায় প্রাণহানির পর তিনি এ আহ্বান জানালেন। শুক্রবার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর প্রধান জোলানিকে এক ভিডিওতে সাদা শার্ট ও ভেস্ট পরে উপস্থিত হতে দেখা যায়। এটা তার সাধারণ

গুলি না চালিয়ে বিজয় উদযাপনের আহ্বান সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানির Read More »

ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে

বাশার আল-আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে। ইসরায়েল সবশেষ লাতাকিয়া ও তারতাসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এমনকি জাতিসংঘের আপত্তি কানে না তুলে ইসরায়েলের সেনারা বাফার জোন (সংঘাতের প্রভাব

ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে Read More »

অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার দেয়া রাজনৈতিক বক্তব্য সমর্থন করে না ভারত

বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মধ্যেই সম্প্রতি দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও ভারতের পক্ষে বিক্রম মিশ্রি নেতৃত্ব দেন। পরে দেশে ফিরে ভারতীয় পররাষ্ট্র সচিব সদ্য সমাপ্ত এই সফর নিয়ে দেশটির সংসদ সদস্যদের ব্রিফ করেন। ভারতীয় পররাষ্ট্র সচিবের ব্রিফে উঠে আসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও

অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার দেয়া রাজনৈতিক বক্তব্য সমর্থন করে না ভারত Read More »

বাংলাদেশ সীমান্তে মংডু আরাকান আর্মির ‘নিয়ন্ত্রণে’, শতাধিক সেনাসহ কমান্ডার গ্রেফতার

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর মংডু পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। খবর এএফপি ও সিএনএনের। বুধবার (১১ ডিসেম্বর) মিয়ানমারের গণমাধ্যম ইরাবতির এক খবরে দাবি করা হয়, মংডুর দখল করা সবশেষ ঘাঁটি থেকে ‘কুখ্যাত’ সেনা কর্মকর্তা ব্রিডেগিয়ার জেনারেল থুরিন তুনসহ জান্তা বাহিনীর কয়েকশ সদস্যকে গ্রেফতার করেছে আরাকান আর্মি। গত বছরের

বাংলাদেশ সীমান্তে মংডু আরাকান আর্মির ‘নিয়ন্ত্রণে’, শতাধিক সেনাসহ কমান্ডার গ্রেফতার Read More »

শরণার্থীদের দেশে ফিরে আসার আহ্বান সিরিয়ার নতুন প্রধানমন্ত্রীর

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির বিদেশে থাকা সিরিয়ানদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন। বুধবার ইতালির দৈনিক কোরিয়ারে ডেলা সেরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। বশির বলেছেন, “বিদেশে থাকা সব সিরিয়ানদের কাছে আমার একটি আবেদন: সিরিয়া এখন একটি স্বাধীন দেশ যেটি তার গর্ব এবং মর্যাদা

শরণার্থীদের দেশে ফিরে আসার আহ্বান সিরিয়ার নতুন প্রধানমন্ত্রীর Read More »

তালেবান মন্ত্রীকে হত্যার দায় স্বীকার আইএসের

আফগানিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে তালেবান সরকারের উদ্বাস্তুবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল হাক্কানিকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। স্থানীয় সময় বুধবার কাবুলে ওই হামলার ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে এবারই

তালেবান মন্ত্রীকে হত্যার দায় স্বীকার আইএসের Read More »

আফগানিস্তানে মন্ত্রণালয়ে বোমা বিস্ফোরণে মন্ত্রী নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রী ও প্রভাবশালী হাক্কানি পরিবারের সদস্য খলিল হাক্কানি নিহত হয়েছেন। সরকারি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে এএফপি। প্রতিবেদন মতে, বুধবার (১১ ডিসেম্বর) কাবুলে শরণার্থী মন্ত্রণালয়ের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা

আফগানিস্তানে মন্ত্রণালয়ে বোমা বিস্ফোরণে মন্ত্রী নিহত Read More »

Scroll to Top