Latest BD News

আন্দোলনের চাপে অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার

চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লাগাতার কর্মসূচির মুখে এ পদক্ষেপ নেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি)

আন্দোলনের চাপে অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার Read More »

দেশ নিয়ে আসিফের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবে না: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, হলফ খেয়ে বলতে পারি এদেশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবে না। বুধবার (২ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে মাসউদ লিখেছেন, এবার আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্রে নেমেছে। সফল হবেন

দেশ নিয়ে আসিফের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবে না: হান্নান মাসউদ Read More »

কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটি। বুধবার (২ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে দলটির নেতাকর্মীরা। এর আগে, এদিন রাত ১১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময়

কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Read More »

নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

বাংলাদেশ নারী ফুটবল দল ২০২৬ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার নারী ফুটবল দলের উদ্দেশে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য

নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন Read More »

কারাগার থেকেই কঠোর আন্দোলনের ডাক ইমরান খানের

কারাগার থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কারাবন্দি নেতা ইমরান খান। আশুরার পর দেশের সব নাগরিক ও নিজ রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের ফের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে পিটিআইও ঘোষণা দিয়েছে, শিগগিরই তারা আন্দোলন শুরু করবে। সরকার এতে বাধা দিলে তার জবাব দেয়ার জন্যও প্রস্তুত থাকবে বলে

কারাগার থেকেই কঠোর আন্দোলনের ডাক ইমরান খানের Read More »

চাঁনখানপুলে ৬ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর আজ দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এই মামলায় গ্রেফতার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন, শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।

চাঁনখানপুলে ৬ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ Read More »

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের আগে পশ্চিম তীর দখলের আহ্বান ইসরায়েলি মন্ত্রীদের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার আগে পশ্চিম তীর দখল এবং সেখানকার ইসরায়েলি আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির মন্ত্রীরা। বুধবার (২ জুলাই) ইসরায়েলি মন্ত্রিসভার অন্তত ১৫ জন মন্ত্রী এবং পার্লামেন্ট স্পিকার আমির ওহানা একটি যৌথ পিটিশনে এই দাবি জানান। তারা চান, ইসরায়েলি সংসদ নেসেটের

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের আগে পশ্চিম তীর দখলের আহ্বান ইসরায়েলি মন্ত্রীদের Read More »

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন। সেখান থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ Read More »

জুলাই সনদ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না হলে কফিন মিছিল করে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে লং মার্চ করে ইনকিলাব মঞ্চ। মিছিল কাকরাইল মোড়ে এসে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। পরে জনতার উদ্দেশ্যে বক্তব্যে এ ঘোষণা দেন হাদি। ইনকিলাব

জুলাই সনদ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের Read More »

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস

দখলদার ইসরায়েল ও তার মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। এছাড়াও অন্য ‘শত্রু’ দেশগুলোর সঙ্গেও ইরানের কোনও মানুষ যোগাযোগ রাখলে একই শাস্তি পেতে হবে। মঙ্গলবার ইরানের সংসদে নতুন এই আইন পাস হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো, গুপ্তচরগিরি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রু

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস Read More »

Scroll to Top