Latest BD News

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে শত ফুট গভীর খাদে বাস

খাগড়াছড়ির রামগড়ের জালিয়াপাড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের দ্রুতগতি সম্পন্ন যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কমপক্ষে একশ ফুট গভীর খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসটির সুপারভাইজার ও হেলপারসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) ভোর ৬টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের জালিয়াপাড়ার মাহবুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে শত ফুট গভীর খাদে বাস Read More »

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৯ জনকে পুশইন

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৯ জনকে আটক করেছে ৪৮ বিজিবি। মঙ্গলবার (২৪ জুন) সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ভোররাতে জৈন্তাপুর সীমান্তের মিনাটিলা এলাকা দিয়ে ১৯ জন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবির আভিযানিক দল তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৯ জনকে পুশইন Read More »

কোনও ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না: ডিএমপি কমিশনার

কোনও ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না, মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদরদফতরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেইসাথে, মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন

কোনও ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না: ডিএমপি কমিশনার Read More »

গাজায় ইসরায়েলি হামলা চলছেই; আরও ৪৩ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) নিহতদের মধ্যে ২০ জন ত্রাণপ্রার্থীও ছিলেন, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়েছিলেন। ফিলিস্তিনি মেডিকেল সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, সোমবার ভোর থেকে

গাজায় ইসরায়েলি হামলা চলছেই; আরও ৪৩ ফিলিস্তিনি নিহত Read More »

বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা আরও জরুরি: সেনাপ্রধান

ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলার চর্চা করতেই ‘অলিম্পিক ডে রান ২০২৫’–এর আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। জাতীয় স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন সংগঠনটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা আরও জরুরি। এই আয়োজন সেই বার্তাই বহন করে।’ সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সারা বছরজুড়ে

বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা আরও জরুরি: সেনাপ্রধান Read More »

‘উপদেষ্টা পরিষদ’ গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় প্ল্যাটফর্ম পরিচালনার জন্য একটি ‘উপদেষ্টা পরিষদ’ গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷ সোমবার (২৩ জুন) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুঈনুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উপদেষ্টা

‘উপদেষ্টা পরিষদ’ গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন Read More »

মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার পর হু হু করে কমেছে তেলের দাম

মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে কমেছে। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা সত্ত্বেও তাৎক্ষণিকভাবে তেল সরবরাহ ব্যাহত করবে না। সোমবার (২৩ জুন) ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৭% কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৬৮.৫১ ডলারে। কাতারের আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার পরই এমন

মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার পর হু হু করে কমেছে তেলের দাম Read More »

যুদ্ধবিরতির আগে ইসরায়েলে এক ঘণ্টায় ৬ দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরায়েলে আজ মঙ্গলবার এক ঘণ্টায় ছয় দফা মিসাইল ছুড়ে যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এদিকে ইসরায়েলের চ্যানেল ১২ ও ওয়াইনেট সংবাদ চ্যানেল বলেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এছাড়া ইরান ও ইসরায়েল

যুদ্ধবিরতির আগে ইসরায়েলে এক ঘণ্টায় ৬ দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের Read More »

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত নেতানিয়াহু

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি জারি করেছে। যেখানে বলা হয়েছে, নেতানিয়াহু ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে গ্রহণ করেছেন। সেইসাথে, আজকের মধ্যেই তিনি এ সংক্রান্ত একটি বিবৃতিও দেবেন বলে

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত নেতানিয়াহু Read More »

আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানো মামলায় ১৬ জনের সম্পৃক্ততা

আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ মঙ্গলবার (২৪ জুন) এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। পাশাপাশি বিচারকাজ সরাসরি সম্প্রচার করবেন ট্রাইব্যুনাল। অপরদিকে, সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৭ জনকে হাজির করা হয়

আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানো মামলায় ১৬ জনের সম্পৃক্ততা Read More »

Scroll to Top