টেস্টকে বিদায় জানালেন ডুমিনি
ওয়ানডে ও টি-টুয়েন্টিতে বেশি মনোযোগী হতে টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন জেপি ডুমিনি। শনিবার প্রোটিয়া বাঁহাতি ব্যাটসম্যানের সাদা পোশাক তুলে রাখার খবরটা দিয়েছে সেদেশের ‘ইনডিপেনডেন্ট মিডিয়া’। সরে যাওয়ার সংবাদটা নিজেই জানিয়েছেন ৩৩ বছরের ডুমিনি। গত জুলাইয়ে ইংল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টে সাউথ আফ্রিকা দল থেকে বাদ পড়েছিলেন ডুমিনি। তখন থেকেই সাদা পোশাকে ভবিষ্যতটা অনিশ্চিত হয়ে পড়েছিল তার।
টেস্টকে বিদায় জানালেন ডুমিনি Read More »