পঞ্চাশতম টেস্ট স্মরণীয় করে রাখলেন তামিম-সাকিব
নিজেদের ৫০তম টেস্টকে স্মরণীয় করে রাখলেন তামিম ইকবাল-সাকিব আল হাসান। মাইলফলকের ম্যাচে ২৩তম ফিফটির দেখা পেলেন বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবাল আর সাকিব পেলেন ২২তম ফিফটি। আর তাদের ব্যাটে শুরুর বিপর্যয় কাটিয়ে ভালো সংগ্রহের দিক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জুটি পেরিয়ে গেছে শতরান। অ্যাস্টন অ্যাগারকে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে ঠেলেই দুই রান। ৬৬ বলে ৫০ সাকিবের।
পঞ্চাশতম টেস্ট স্মরণীয় করে রাখলেন তামিম-সাকিব Read More »