ক্রিকেট

দ্বিতীয় দিনেও চালকের আসনে বাংলাদেশ

মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ৭০ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও বাংলাদেশ দারুণ দিন কাটিয়েছে। প্রথম দিনেও শরিফুলরা আঁটসাঁট বোলিংয়ে কিউইদের লাগামছাড়া হতে দেননি। নাজমুল হোসেন শান্ত ৬৪ রান করে ফিরলেও ৭০ রানে ক্রিজে আছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয়। তার সঙ্গে ৮ রান নিয়ে ক্রিজে আছেন

দ্বিতীয় দিনেও চালকের আসনে বাংলাদেশ Read More »

লোকেশের দুর্দান্ত শতরানে ছুঁলেন শচীন-কোহলির রেকর্ড

সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল দুর্দান্ত শতরান করেছেন। তার সঙ্গেই তিনি একাধিক রেকর্ড করেছেন। ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ভারতের টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকেও। দক্ষিণ আফ্রিকার দুর্গ বলা হয় সেঞ্চুরিয়নকে। সেখানে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এত দিন শুধু শচীন ও কোহলির শতরান ছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো রাহুলের

লোকেশের দুর্দান্ত শতরানে ছুঁলেন শচীন-কোহলির রেকর্ড Read More »

নিউজিল্যান্ডে টাইগারদের বিজয়ের ৫০ বছর উদযাপন

নিউজিল্যান্ডে ৫০তম বিজয় দিবস উদযাপন করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্রিকেটাররা বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ফেসবুক পেজে মুশফিকুর রহমান লিখেছেন, ‘আমার মাতৃভূমি আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছে। আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয়। আমরা যেন শহীদ মুক্তিযাদ্ধা পরিবারগুলোকে ভুলে

নিউজিল্যান্ডে টাইগারদের বিজয়ের ৫০ বছর উদযাপন Read More »

ম্যাচ ড্র\’র আশা জাগিয়ে শেষ মুহূর্তে হার টাইগারদের

ঢাকা টেস্টের সময় যত গড়াতে থাকল, রোমাঞ্চ আর উত্তেজনা ততই ছড়াল। সাকিব আল হাসানের কল্যাণে প্রাণের সঞ্চার পেয়েছিল হাত থেকে ফসকে যাওয়া ম্যাচ। তবে বাংলাদেশ দলের শেষ বিকেলে আক্ষেপই সঙ্গী হলো। শঙ্কা কাটিয়ে যখনই মনে হলো ইনিংস হার এড়ানোর সঙ্গে ম্যাচ ড্র করে মাঠ ছাড়বে স্বাগতিকরা, তখনই এলোমেলো সব। ইনিংস হারের খুব কাছে গিয়ে এড়ানো

ম্যাচ ড্র\’র আশা জাগিয়ে শেষ মুহূর্তে হার টাইগারদের Read More »

ভারতে ত্রিদলীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার যুবারা

বিশ্বকাপের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলো। আগামী বছরের জানুয়ারিতে যুব বিশ্বকাপের পরবর্তী আসর বসবে ওয়েস্ট ইন্ডিজে। টাইগার যুবারা এই টুর্নামেন্টে নামবে শিরোপা ধরে রাখার মিশনে। তার আগের প্রস্তুতি হিসেবে রাকিবুল হাসানের দল ভারতে ত্রিদলীয় টুর্নামেন্ট খেলতে গেছে। সেখানে আজ মঙ্গলবার ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ বি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। কলকাতার ইডেন

ভারতে ত্রিদলীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার যুবারা Read More »

জিম্বাবুয়ে থেকে আসা বাংলাদেশ নারী দুই ক্রিকেটারের কোভিড পজিটিভ

আফ্রিকার দেশগুলো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দল নারী বিশ্বকাপের বাছাইপর্বের মাঝ পথে দেশে ফিরে আসে। বাছাইপর্ব বাতিল হওয়ায় টাইগ্রেসরা সরাসরি বিশ্বকাপে সুযোগও পায়। তবে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর তাদের দুইজনের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাসের সংক্রমণ। গতকাল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি

জিম্বাবুয়ে থেকে আসা বাংলাদেশ নারী দুই ক্রিকেটারের কোভিড পজিটিভ Read More »

নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল একাই নিয়েছেন ভারতের ১০ উইকেট

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র দুইবার এমন ঘটনা ঘটেছে। আরও একবার এমন ঘটনার সাক্ষী হলো বিশ্ব। একজন বোলার এক ইনিংসেই প্রতিপক্ষের সবকটি উইকেট তুলে নিয়েছেন। মুম্বাইয়ে চলমান টেস্টে নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল ভারতের বিপক্ষে এই বিরল কৃতীত্ব গড়েছেন। তার স্পিন জাদুতে নিজেদের প্রথম ইনিংসে ভারত মাত্র ৩২৫ রানে অলআউট হয়ে গেছে। ওপেনার মায়াঙ্ক আগারওয়াল

নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল একাই নিয়েছেন ভারতের ১০ উইকেট Read More »

ঢাকা টেস্ট : টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের পর চট্টগ্রাম টেস্টেও হার বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজে বাংলাদেশের প্রাপ্তি বলতে যেন নেই কিছুই। শেষ সুযোগ হিসেবে এখন কেবল বাকি আছে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে পাকিস্তান সিরিজ। আজ (শনিবার) থেকে মিরপুরে ম্যাচটি শুরু হয়েছে। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুই ম্যাচ টেস্ট সিরিজের

ঢাকা টেস্ট : টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Read More »

র‍্যাকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৩১তম স্থানে লিটন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের পর আইসিসি র‍্যাকিং হালনাগাদ করেছে। চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত খেলা লিটন দাস র‍্যাকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছে গেলেন। প্রথম ইনিংসে ১১৪ ও দ্বিতীয় ইনিংসে ৫৯ রান করা লিটন র‍্যাকিংয়ে ২৪ ধাপ এগিয়েছেন। টেস্টের ব্যাটিং র‍্যাকিংয়ে তিনি এখন ৩১তম স্থানে। লিটন ছাড়াও মুশফিকুর রহীম ও তাইজুল ইসলামের সামান্য উন্নতি হয়েছে। ৯১

র‍্যাকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৩১তম স্থানে লিটন Read More »

কলকাতা ছেড়ে দিল সাকিবকে, রাজস্থানও রাখেনি মোস্তাফিজকে

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আরেক বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকেও রাখছে না রাজস্থান রয়্যালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বর্তমানের আটটি দল ইতোমধ্যে তাদের রেখে দেওয়া খেলোয়াড়ের তালিকা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে জমা দিয়েছে। সামনে আইপিএলের ১৫তম আসরের মেগা নিলাম শুরু হবে। সেখানে বাংলাদেশি এই

কলকাতা ছেড়ে দিল সাকিবকে, রাজস্থানও রাখেনি মোস্তাফিজকে Read More »

Scroll to Top