ঢাকা

রাজধানীতে ছেলে ও মেয়েকে ছুরিকাঘাতের পর বাবার আত্মহত্যার চেষ্টা

ছেলে ও মেয়েকে ছুরিকাঘাতের পর রাজধানীর হাজারীবাগে আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হয়েছে। এছাড়া ছেলের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে এই ঘটনা ঘটে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান জানান, বিষয়টি হাসপাতাল থেকে আমরা জেনেছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

রাজধানীতে ছেলে ও মেয়েকে ছুরিকাঘাতের পর বাবার আত্মহত্যার চেষ্টা Read More »

রাজধানীর সবুজবাগে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজধানী ঢাকায় সবুজবাগের একটি বাসায় আনিকা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সবুজবাগ মায়াকানন এলাকার ৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। আনিকা শরিয়তপুর নড়িয়া উপজেলার আটপাড়া গ্রামের মো. আলমের মেয়ে। দুই ভাইবোনের মধ্যে আনিকা বড়।

রাজধানীর সবুজবাগে স্কুলছাত্রীর আত্মহত্যা Read More »

পুলিশ হেফাজতে মাদকবিক্রেতা মাসুদের মৃত্যু

রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ আটক হওয়া মাসুদ রানা (৩৫) নামে এক যুবকের পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে ওই মাদকবিক্রেতাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) মাদকবিক্রেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা

পুলিশ হেফাজতে মাদকবিক্রেতা মাসুদের মৃত্যু Read More »

ঢামেক ও শিশু হাসপাতালে ১৪টি ভেন্টিলেটর দিলো বিকাশ

ঢাকা শিশু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪টি হাই-ফ্লো অক্সিজেন ভেন্টিলেটর এবং বারডেমের সহযোগী ডায়াবেটিক হাসপাতালে (বিআইএইচএস জেনারেল হাসপাতাল) অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করে দিয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। করোনা রোগীদের চিকিৎসাসহ সাধারণ রোগীদের চিকিৎসা কার্যক্রমে হাসপাতালগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে আরও সক্ষম করে তুলতে বিকাশ তার চলমান উদ্যোগের অংশ হিসেবে এই সহায়তা দিয়ে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের

ঢামেক ও শিশু হাসপাতালে ১৪টি ভেন্টিলেটর দিলো বিকাশ Read More »

আসল ডিবি’র কবলে নকল ডিবি পুলিশ

বেড়েই চলেছে নকল গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার ঘটনা। এই ভুয়া ডিবি পুলিশের সংশ্লিষ্টতা রয়েছে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ নানা অপরাধকর্মে। নকল গোয়েন্দা পুলিশের গায়ে ডিবি লেখা জ্যাকেট, হাতে ওয়াকিটকি, হাতকড়া সহ আগ্নেয়াস্ত্র থাকায় সাধারণ মানুষের পক্ষে বোঝাও মুশকিল তারা আসল, না নকল! টাকা ছিনতাই বা মুক্তিপণ আদায়ের জন্য গাড়ি নিয়ে ব্যাংকের সামনে অবস্থান করে তারা,

আসল ডিবি’র কবলে নকল ডিবি পুলিশ Read More »

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৬৬

রাজধানীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি)

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৬৬ Read More »

সৌদি আরবে বিমানের আরও ১২টি বিশেষ ফ্লাইট ঘোষণা

সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশী কর্মীদের সৌদি আরব ফেরাতে আরও ১২টি বিশেষ (নন শিডিউল) ফ্লাইটের অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিমান সূত্রে এ তথ‌্য জানা গেছে। জেদ্দাগামী যেসব যাত্রীর ২২ থেকে ২৪ মার্চের মধ্যে টিকিট ছিল তাদের ফ্লাইট ৩০ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর বিমানের বুকিং কাউন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। ২৫ থেকে ২৮

সৌদি আরবে বিমানের আরও ১২টি বিশেষ ফ্লাইট ঘোষণা Read More »

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮৫

রাজধানীতে বিশেষ অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮৫ Read More »

অস্ত্র মামলায় মোহাম্মদ সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে করা একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ গত ২০ সেপ্টেম্বর মামলাটির রায় ঘোষণার জন্য

অস্ত্র মামলায় মোহাম্মদ সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড Read More »

ব্যবসায়ী দম্পতি থেকে ৫০ লাখ টাকা চাঁদা চেয়ে প্রাণ নাশের হুমকি

সম্প্রতি সংগীত পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের সুরকার ও কণ্ঠশিল্পী স্বপন কিবরিয়া এবং তার স্ত্রী জুঁই কিবরিয়াকে তাদের দুজন বাচ্চা সহ প্রাণে মেরে ফেলবে এমন হুমকি প্রদান করেছে এক দল সন্ত্রাসী। অজ্ঞাত পরিচয়ের এসব সন্ত্রাসী চক্র হুমকি দিয়ে ৫০ লক্ষ টাকা দাবীও করে তাদের কাছে। জানা গেছে, এই দম্পতির বাসার ঠিকানায় ডাকযোগে সন্ত্রাসীরা কয়েকদিন আগে একটি চিঠি

ব্যবসায়ী দম্পতি থেকে ৫০ লাখ টাকা চাঁদা চেয়ে প্রাণ নাশের হুমকি Read More »

Scroll to Top