মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান
ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচলে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাতে এই দুই মহাসড়কে অভিযান চালানো হয়। এদিন ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মোগড়াপাড়া, বারোদি, বস্তল এবং আড়াইহাজারের জালাকান্দি, পায়রাচত্বর এবং বিষনন্দী ফেরিঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। […]










