দেশজুড়ে

গাজীপুরে নতুন ৪৮ জনসহ, মোট করোনায় আক্রান্ত ৩১৭

গাজীপুরে নতুন করে ৪৮ জনসহ মোট ৩১৭ ব্যক্তির করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুয়ায়ী, গত ১৯ ও ২০ এপ্রিল ঢাকার পাঠানো নমুনা পরীক্ষা শেষে গাজীপুর সদর উপজেলায় ২৪ জন, কালিগঞ্জ উপজেলায় ১৪ জন, শ্রীপুর উপজেলায় ৬ জন ও কালিয়াকৈর উপজেলায়

গাজীপুরে নতুন ৪৮ জনসহ, মোট করোনায় আক্রান্ত ৩১৭ Read More »

চুয়াডাঙ্গায় করোনার ছোবলে এক নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার উথলী গ্রামের বাজার ফুটবল মাঠ পাড়ার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত সাবিনা খাতুন ছবি উথলী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানায়, কয়েকদিন থেকে ঠান্ডা, কাশি জ্বরসহ শ্বাসকষ্টে ভুগছিলেন সাবিনা খাতুন। বুধবার সন্ধ্যা থেকে অবস্থার আরো অবনতি ঘটে। রাতেই

চুয়াডাঙ্গায় করোনার ছোবলে এক নারীর মৃত্যু Read More »

করোনা: বগুড়া নতুন করে ৭ জন করোনা রোগী আক্রান্ত

শিশু ও নারীসহ নতুন করে সাতজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১২ জনের করোনা রোগী শনাক্ত হলো। বুধবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল বলেন, বুধবার ল্যাবে ৮৩ টি নমুনা পরীক্ষার পর সাতটি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

করোনা: বগুড়া নতুন করে ৭ জন করোনা রোগী আক্রান্ত Read More »

ভৈরবে বান্ধবীর জন্মদিনে গিয়ে ছয়জন করোনা রোগী শনাক্ত

কিশোরগঞ্জের ভৈরবে নতুন করে আরও ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বুধবার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহম্মদ এই তথ্য জানিয়েছেন। শনাক্তের হওয়ার মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। গত ১২ এপ্রিল মেঘনা জেনারেল হাসপাতালে তাদের এক বান্ধবীর জন্মদিন পালন করেন। এর তিনদিন পরই বান্ধবীর করোনা

ভৈরবে বান্ধবীর জন্মদিনে গিয়ে ছয়জন করোনা রোগী শনাক্ত Read More »

আড়াইহাজারে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে জুয়েল (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে। আড়াইহাজার থানার এস আই আশাদুর রহমান জানান, রাত দেড়টায় লস্করদী গ্রামের কাদিরের বাড়িতে ১২/১৩ জনের ডাকাত দল হানা দেয়। এ সময় তাদের চিৎকারে মসজিদের মাইকে ঘোষাণা দিয়ে

আড়াইহাজারে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ডাকাত নিহত Read More »

কোভিড-১৯: মৌলভীবাজারে নতুন আরও ২ শনাক্ত

মৌলভীবাজারে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় চারজনের করোনাভাইরাস শনাক্ত হলো। বুধবার রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টার দিকে সিলেট থেকে ফোনে জানানো হয়েছে মৌলভীবাজারে দুইজনের করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। আক্রান্ত দুইজনের বাড়ি জেলার কুলাউড়া উপজেলায়। তাদের মধ্যে একজন পুরুষ

কোভিড-১৯: মৌলভীবাজারে নতুন আরও ২ শনাক্ত Read More »

কুমিল্লায় পাঁচ মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪ গ্রাম

ঝড়ের স্থায়িত্ব মাত্র পাঁচ-সাত মিনিট। তাতেই লণ্ডভণ্ড হয়ে গেল কুমিল্লার আদর্শ সদর ও বুড়িচং উপজেলার বেশ কয়েকটি গ্রাম। কয়েক মিনিটের ঝড়ে সদরের কালিরবাজার ইউনিয়নের সৈয়দপুর এবং বুড়িচং-এর ডুবইচর, চানগাছা ও কালাকচুয়া গ্রামে উপড়ে পড়ল গাছ, বিদ্যুতের খুঁটি, টিনসেট ঘরের চাল এবং ভেঙে পড়ল কাঁচা ও আধাপাকা ঘর-বাড়ি। নষ্ট হয়েছে মাঠে থাকা ধানসহ কৃষকের বিভিন্ন ফসল।

কুমিল্লায় পাঁচ মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪ গ্রাম Read More »

করোনা: নড়াইলে ৪ চিকিৎসক সহ ৫ জন করোনা শনাক্ত

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক এবং একজন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন। সিভিল সার্জন আবদুল মোমেন বলেন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসক ও একজন স্টাফের করোনা উপসর্গ দেখা দিলে মঙ্গলবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো

করোনা: নড়াইলে ৪ চিকিৎসক সহ ৫ জন করোনা শনাক্ত Read More »

চট্টগ্রামে পানির ড্রাম থেকে দোকানির লাশ উদ্ধার, আটক ১

চট্টগ্রামের পটিয়ায় পানির ড্রাম থেকে আব্দুল কাদের নামের ২৬ বছর বয়সী এক পান দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল কাদের উপজেলার জিরি ইউনিয়নের উত্তর দেয়াং এলাকার আবদুল গণি সওদাগর বাড়ির আবদুল মোনাফের ছেলে। তিনি কোলাগাঁও ইউনিয়নের কালারপুল এলাকার আজিজিয়া হোটেলের সামনে পানের দোকান করতেন।

চট্টগ্রামে পানির ড্রাম থেকে দোকানির লাশ উদ্ধার, আটক ১ Read More »

দেশের ৫৫ জেলায় ছড়িয়েছে প্রাণঘাতী করোনার সংক্রমণ

মহামারী করোনার সংক্রমণ ছড়িয়েছে দেশের ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলায়। এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি। আবর ঢাকার মধ্যে বেশি ঢাকা সিটিতে। এরপর যথাক্রমে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা। বুধবার (২২ এপ্রিল) দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

দেশের ৫৫ জেলায় ছড়িয়েছে প্রাণঘাতী করোনার সংক্রমণ Read More »

Scroll to Top