দেশজুড়ে

চাঁদপুরে হত্যার পর ছাত্রীর লাশ শ্রেণিকক্ষে রেখে গেল দুর্বৃত্তরা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে জবাই করে হত্যা করে লাশ স্কুলের কক্ষে রেখে দিয়েছে হত্যাকারীরা। প্রায় এক মাস ধরে ওই ছাত্রী নিখোঁজ ছিল। তার নিখোঁজের বিষয়ে থানায় জিডি ছিল। নিহত ওই ছাত্রীর নাম কাকলী। সে দুর্গাপুর ইউনিয়নের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল। তার পিতার নাম বজলু বেপারী। বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের

চাঁদপুরে হত্যার পর ছাত্রীর লাশ শ্রেণিকক্ষে রেখে গেল দুর্বৃত্তরা Read More »

টাঙ্গাইলে আরও একজন কাঁচামাল ব্যবসায়ী করোনা রোগী শনাক্ত

টাঙ্গাইলে আরো এক করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এই নিয়ে জেলায় মোট ১৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মঙ্গলবার ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনার দেউলী পশ্চিমপাড়া গ্রামের মহিউদ্দিন নামে একজনের

টাঙ্গাইলে আরও একজন কাঁচামাল ব্যবসায়ী করোনা রোগী শনাক্ত Read More »

মাগুরায় প্রথম একজন করোনা রোগী শনাক্ত

মাগুরায় বুধবার প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামে। ৩০ বছর বয়সী গামেন্টস কর্মী গাজীপুর থেকে ৬ দিন আগে মাগুরায় এসেছেন। মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আক্রান্ত ব্যক্তি গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। ১৭ এপ্রিল গাজীপুর থেকে মাগুরায় আসেন। তিনি এখন

মাগুরায় প্রথম একজন করোনা রোগী শনাক্ত Read More »

খুলনায় করোনার উপসর্গ নিয়ে নতুন আরও ১ জনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মিজানুর রহমান (৫২) নামে আরও এক জনের মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়। খুমেক করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত একটার দিকে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনির রোগ ও

খুলনায় করোনার উপসর্গ নিয়ে নতুন আরও ১ জনের মৃত্যু Read More »

কোভিড-১৯ঃ মেহেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

মেহেরপুরে প্রথম একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ৪০ বছর বয়সী করোনায় আক্রান্ত ওই রোগী ব্র্যাকের যক্ষ্মা প্রতিরোধ বিভাগে কর্মরত। উপজেলা প্রশাসন ওই বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। বুধবার সকালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.উসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তির বাসার মালিক বলেন, চার মাস আগে সাতক্ষীরা থেকে বদলি হয়ে মুজিবনগর অফিসে

কোভিড-১৯ঃ মেহেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত Read More »

শিবগঞ্জে হোম কোয়ারান্টাইনে থাকতে বলায় ঢাকা ফেরত এক ব্যক্তির আত্মহত্যা

হোম কোয়ারান্টাইনে থাকতে বলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঢাকা ফেরত এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। ওই ব্যক্তির নাম আলাল (৫০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার। ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত মুন্তাজ মন্ডলের ছেলে। মঙ্গলবার রাতের কোন একসময় সবার অজান্তে বাড়ির পাশে আমগাছে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার মিরপুর থেকে বাড়ি আসেন আলাল। এ খবর পাবার

শিবগঞ্জে হোম কোয়ারান্টাইনে থাকতে বলায় ঢাকা ফেরত এক ব্যক্তির আত্মহত্যা Read More »

কুষ্টিয়ায় নতুন আরও দুইজন করোনা রোগী আক্রান্ত

কুষ্টিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম দুইজন রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকালে ওই দুই করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা ও অপরজন ড্রাইভার। বুধবার সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত দুজনই পুরুষ। শনাক্তদের মধ্যে একজনের বাড়ি কুষ্টিয়া শহরে। তার বয়স ৩০ বছর। আর

কুষ্টিয়ায় নতুন আরও দুইজন করোনা রোগী আক্রান্ত Read More »

নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু ৩৫, আক্রান্ত ৪৯৯

নারায়ণগঞ্জে বাড়ছে নমুনা সংগ্রহ, পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা এখনো বাকি অনেক নমুনার রিপোর্ট জানা। তবে, পরিসংখ্যান জানান দিচ্ছে ভয়ঙ্কর হচ্ছে নারায়ণগঞ্জ করোনাভাইরাসের প্রভাব বিস্তার শক্তিশালী হচ্ছে নারায়ণগঞ্জ জেলায়। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯৯। আর করোনার থাবায় প্রাণ হারিয়েছে ৩৫ জন। নারায়ণগঞ্জ জেলা

নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু ৩৫, আক্রান্ত ৪৯৯ Read More »

চাঁপাইনবাবগঞ্জে আরও ১ জন করোনায় আক্রান্ত, ৪০ বাড়ি লকডাউন

চাঁপাইনবাবগঞ্জে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর গতকাল মঙ্গলবার রাতেই আশপাশের ৪০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দু’জনে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামের ৩৫বছর বয়সী এক নির্মাণ শ্রমিক গত ১৬এপ্রিল নারায়ণগঞ্জ থেকে

চাঁপাইনবাবগঞ্জে আরও ১ জন করোনায় আক্রান্ত, ৪০ বাড়ি লকডাউন Read More »

নোয়াখালীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল উদ্ধার, দুই আ’লীগ নেতা আটক

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ঘটনায় নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ জাহান খান সাজু ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। এদের মধ্যে শাহ জাহান খান সাজু চালের ডিলার।। মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারি কমিশনার (ভূমি)

নোয়াখালীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল উদ্ধার, দুই আ’লীগ নেতা আটক Read More »

Scroll to Top