অর্থনীতি-ব্যবসা

বেকারিগুলো হঠাৎ ধর্মঘট করায় পাউরুটির সঙ্কটে জনগণ

বাংলাদেশে বেকারি মালিকেরা হঠাৎ দেশব্যাপী ধর্মঘটে যাওয়ার পর সারা দেশে রুটি, বিস্কুটের মতো খাদ্যসামগ্রীর সরবরাহ বন্ধ রয়েছে। বাংলাদেশ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি মালিক সমিতির পক্ষ থেকে একদিনের ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হলেও অনেক এলাকায় মালিকেরা দুই বা তার চেয়ে বেশি সময়ের ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকার মিরপুরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে এমন একটি দোকানের

বেকারিগুলো হঠাৎ ধর্মঘট করায় পাউরুটির সঙ্কটে জনগণ Read More »

দেশের ব্যাংকগুলোয় এক রেটে বিক্রি হবে ডলার

বাজারে অস্থিরতা কাটাতে ব্যাংকগুলো এক রেটে ডলার বেচাকেনা করতে একমত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ মে) বাংলাদেশ ব্যাংকে এক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত হারের চেয়ে আন্তঃব্যাংকে বেশি দরে ডলার কেনাবেচা হওয়ার পরিপ্রেক্ষিতে এ বৈঠক হয়। এতে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিরা অংশ

দেশের ব্যাংকগুলোয় এক রেটে বিক্রি হবে ডলার Read More »

ডলারের সাথে প্রযুক্তিপণ্যের মূল্য বেড়েছে ১০ শতাংশ

দেশে ডলারের দাম বেড়ে যাওয়ায় সব ধরনের প্রযুক্তিপণ্যের দাম বেড়ে গেছে অন্তত ১০ শতাংশ। কিছুদিন আগে ২০ হাজার টাকায় বিক্রি হওয়া মোবাইল ফোন এখন ২২ হাজার, ৬৮ হাজার টাকা দামের কোর-আই ফাইভ মানের ল্যাপটপ এখন বিক্রি হচ্ছে প্রায় ৭৫ হাজার টাকায়। কোথাও কোথাও এর চেয়ে বেশি দামেও বিক্রি হচ্ছে। তবে বাজার-সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিপণ্যের সরবরাহে কোনও

ডলারের সাথে প্রযুক্তিপণ্যের মূল্য বেড়েছে ১০ শতাংশ Read More »

ভারতীয় সীমান্তে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় এক লাখ টন গম

বাংলাদেশে যখন গম আমদানি সংকটে খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ঠিক তখন দেশটিতে এক লাখ টন গম প্রবেশের অপেক্ষায় ভারতীয় সীমান্তে নষ্ট হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে ৬ সীমান্তে প্রায় আড়াই হাজার ট্রাকে কমপক্ষে ৭৫ হাজার টন এবং বিভিন্ন লাইটার জাহাজে প্রায় ২৫ হাজার টন গম আটকে আছে। গত ১৫দিন ধরে ক্রমাগত বৃষ্টি

ভারতীয় সীমান্তে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় এক লাখ টন গম Read More »

ভরিতে ২৯১৩ টাকা কমল স্বর্ণের দাম

ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ হওয়ার পরে-এবার সোনার দাম এক দফা কমে এসেছে। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৯১৩ টাকা কমেছে সোনার দাম। গতকাল বৃহস্পতিবার (২৬ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়। নতুন এ দাম আজ শুক্রবার (২৭ মে) থেকে কার্যকর হবে। এখন প্রতি

ভরিতে ২৯১৩ টাকা কমল স্বর্ণের দাম Read More »

ভারত প্রতিবেশী দেশগুলোয় গম রপ্তানি অব্যাহত রাখবে

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল প্রতিবেশীদের পাশাপাশি দুর্বল দেশগুলোয় গম রপ্তানি অব্যাহত রাখার কথা জানিয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে গতকাল বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে পীযূষ গোয়েল এ কথা বলেন। তিনি এ নিয়ে টুইটও করেছেন। ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারতের গম রপ্তানি বিশ্ববাণিজ্যের ১ শতাংশের কম। আমাদের রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্ববাজারকে প্রভাবিত করবে না।’ পীযূষ গোয়েল বলেন, ‘আমরা দুর্বল দেশ ও

ভারত প্রতিবেশী দেশগুলোয় গম রপ্তানি অব্যাহত রাখবে Read More »

নগদ টাকার তীব্র সংকট হচ্ছে ব্যাংকে

অর্থনীতিতে চাহিদা বৃদ্ধিসহ নানামুখী প্রভাবে নগদ টাকার সংকট দেখা দিয়েছে ব্যাংকে। ঈদের আগে শুরু হওয়া এই সংকট প্রকট হচ্ছে দিন দিন। এর ফলে কলমানিতে বেশি সুদেও মিলছে না প্রয়োজনীয় টাকা। ফলে প্রতিদিনই সংকট সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হচ্ছে অনেক ব্যাংক। প্রাপ্ততথ্য বলছে, চলতি মে মাসের প্রথম ২৩ দিনে (১০ কার্যদিবস) সংকটে পড়া ব্যাংকগুলোকে প্রায়

নগদ টাকার তীব্র সংকট হচ্ছে ব্যাংকে Read More »

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম পেল জিআই স্বীকৃতি

ফজলি আম রাজশাহীর নাকি চাঁপাইনবাবগঞ্জের এ নিয়ে শুনানি শেষে ‘রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম’ হিসেবে নতুন করে ভৌগোলিক নির্দেশক (জিআই) ঘোষণা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মে) শুনানি শেষে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদফতরের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) যনেন্দ্রনাথ সরকার এ ঘোষণা দেন। রাজশাহীর পক্ষে শুনানিতে অংশ নিয়েছিলেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম পেল জিআই স্বীকৃতি Read More »

চীনের আধিপত্য ঠেকাতে ১২ দেশের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য রুখতে ১২টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চুক্তি করেছে। ইন্দো-প্যাসিফিক ইকোনোকমিক ফ্রেমওয়ার্কের (আইপিইএফ) আওতায় যুক্তরাষ্ট্রসহ ১৩টি দেশ একত্রে কাজ করবে। বিশ্বের ৪০ শতাংশ জিডিপি থাকছে বাইডেন সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত এ জোটের হাতে। অস্ট্রেলিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডের মতো অর্থনৈতিকভাবে শক্তিধর দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র। আজ সোমবার (২৩

চীনের আধিপত্য ঠেকাতে ১২ দেশের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের Read More »

ডলারের বিনিময় মূল্য কমতে শুরু করেছে

খোলাবাজারে বৃদ্ধি পাওয়া ডলারের মূল্য কমে নেমেছে ১০০ টাকার নিচে। আজ বৃহস্পতিবার মানি এক্সচেঞ্জে নগদ ডলার বিক্রি হয়েছে ৯৮ টাকা ৩০ পয়সা থেকে ৭০ পয়সা দরে। কেন্দ্রীয় ব্যাংক ও পুলিশের নজরদারি জোরদারের কারণে খোলাবাজারে ডলারের দর কমছে বলে জানা গেছে। তবে আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও নতুন করে দর বৃদ্ধির কোনো খবর পাওয়া যায়নি। গত মঙ্গলবার

ডলারের বিনিময় মূল্য কমতে শুরু করেছে Read More »

Scroll to Top