বিয়ের পর অন্তরঙ্গ নয়, বললেন রিয়া
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় নয়। বিয়ের পর পরিচালককে জানালেন রিয়া সেন। একতা কাপুরের ওয়েব সিরিজ রাগিনী এমএমএস-এ অভিনয় করছেন রিয়া। ছবিতে সাক্ষর করার সময় অভিনেতা নিশান্ত মালকানির সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে রাজি ছিলেন। কিন্তু মত পালটালেন রিয়া। গতমাসে শিবম তিওয়ারির সঙ্গে বিয়ে হয়েছে। বিয়ের এত তাড়াতাড়ি অন্য অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অস্বস্তিতে পড়ছেন।
বিয়ের পর অন্তরঙ্গ নয়, বললেন রিয়া Read More »