কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন পালিত
নানা আয়োজনে নুহাশপল্লীতে পালিত হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন। মোমবাতি প্রজ্বলন, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ করলেন তার পরিবার, স্বজন, নুহাশপল্লীর স্টাফ ও ভক্তপাঠক। আজ রোববার (১৩ নভেম্বর) দুপুর ১২ টায় গাজীপুরের নন্দনকানন নুহাশপল্লীতে লেখকের স্মরণে কেক কাটা হয়। আগের দিন রাতে লেখকের সমাধিতে ১০৭৪টি মোমবাতি প্রজ্বলন করা হয়।
কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন পালিত Read More »