ধর্ষণে বাধা দেওয়ায় যুবক খুন, গণপিটুনিতে ঘাতক নিহত
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণে বাধা দেওয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে হাসান আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রীসহ আরও দুজন আহত হয়েছেন। পরে গ্রামবাসীর গণপিটুনিতে দুর্বৃত্ত আকবর আলী (৩৫) নিহত হয়েছেন। ছুরিকাঘাতে নিহত হাসান আলী আমিরপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। অপরদিকে গণপিটুনিতে নিহত আকবর আলী দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
ধর্ষণে বাধা দেওয়ায় যুবক খুন, গণপিটুনিতে ঘাতক নিহত Read More »