হাইকোর্টে এমপি পুত্র ইরফান সেলিমের জামিন, মুক্তিতে বাধা নেই
রাজধানীর ধানমন্ডিতে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ জামিনের ফলে ইরফান সেলিমের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
হাইকোর্টে এমপি পুত্র ইরফান সেলিমের জামিন, মুক্তিতে বাধা নেই Read More »