সারাবাংলা

ঈদ যাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু

আগামী ১০ এপ্রিলকে ঈদের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ এপ্রিল থেকে ঈদ উপলক্ষ্যে ট্রেনে যাত্রা শুরু হবে। আজ সোমবার (২৫ মার্চ) সকাল ৮ টায় বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি করা হবে ৪ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট। এটি ঈদে ট্রেন যাত্রার দ্বিতীয় দিনের টিকিট। যাত্রীদের টিকিট ক্রয় সহজ লভ্য

ঈদ যাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু Read More »

আজ রাত ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ

২৫ মার্চ গণহত্যা দিবসে এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ। যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালনের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। গত শনিবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে

আজ রাত ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ Read More »

ঢাকায় একদিনে তিন জায়গায় আগুন

ভোর থেকে বিকেল পর্যন্ত রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে তিনটি আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় একটি, নারায়ণগঞ্জে একটি ও মুন্সিগঞ্জে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে আগুন লাগে আজ রোববার (২৪ মার্চ) ভোরে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে

ঢাকায় একদিনে তিন জায়গায় আগুন Read More »

কোথাও ৮০, কোথাও ৬০ কিমি. বেগে ঝড় হতে পারে

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে একেক সময় ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সব নদীবন্দরে তোলা হয়েছে সতর্ক সংকেত। আজ রোববার (২৪ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর , কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের

কোথাও ৮০, কোথাও ৬০ কিমি. বেগে ঝড় হতে পারে Read More »

২০ রমজান পর্যন্ত আবারও ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করবেন খলিল

খলিলুর রহমানের সঙ্গে সংবাদ সম্মেলনে মিরপুরের ব্যবসায়ী উজ্জ্বল ও পুরান ঢাকার নয়ন আহমেদও উপস্থিত ছিলেন। তারাও সরকারি মূল্যের চেয়ে কম দামে মাংস বিক্রি করবেন বলে জানিয়েছেন। রাজধানীর উত্তর শাহজাহানপুরের ব্যবসায়ী খলিলুর রহমান আগামী ২০ রমজান (৩১ মার্চ) পর্যন্ত আবারও ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন। আজ রবিবার (২৪ মার্চ) রাজধানীতে জাতীয় ভোক্তা অধিকার

২০ রমজান পর্যন্ত আবারও ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করবেন খলিল Read More »

মুন্সীগঞ্জে বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বোর্ড তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার হোসেন্দী এলাকার সুপারবোর্ড নামের এ কারখানাটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বর্তমান ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে বোর্ড করাখানাটিতে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তালহা বিন জসিম জানান,

মুন্সীগঞ্জে বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট Read More »

ঈদযাত্রা সহজ করতে খুলল বিআরটি প্রকল্পের ৭ ফ্লাইওভার

বাস র‍্যাপিড ট্রানজিট- বিআরটি এয়ারপোর্ট-গাজীপুর প্রকল্পের আওতায় ৭টা ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। আজ রোববার (২৪ মার্চ) সচিবালয়ে থেকে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি জানান, এই প্রকল্পের নাম গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট – বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট। মন্ত্রী জানান, এর সর্বমোট প্রকল্প ব্যয় ৪ হাজার ২শ ৬৮ কোটি

ঈদযাত্রা সহজ করতে খুলল বিআরটি প্রকল্পের ৭ ফ্লাইওভার Read More »

ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় রূপগঞ্জে কাঁচাবাজারে লাগা আগুন

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারের আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আজ রোববার সকালে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত

ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় রূপগঞ্জে কাঁচাবাজারে লাগা আগুন Read More »

দেশের তিন অঞ্চলে ৮০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস

চট্টগ্রামসহ দেশের ৩ অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার (২৪ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০

দেশের তিন অঞ্চলে ৮০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস Read More »

রাজধানীতে মধ্যরাতে ঝড়ো হাওয়ার সাথে ব্যাপক শিলাবৃষ্টি

ঢাকায় হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে। গত শনিবার মধ্যরাত সোয়া ২টা থেকে শুরু হয় এই ঝড়। চলে প্রায় ৩০ মিনিট। ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়। এতে ছিন্নমূল মানুষগুলো চরম দুর্ভোগে পড়ে। বাংলা ক্যালেন্ডারের চৈত্র মাসে এটি তৃতীয় ঝড়। ঝড়ের সঙ্গে রাজধানীর বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হয়। সঙ্গে বয়ে যাচ্ছে হালকা বাতাসও। গত শনিবার

রাজধানীতে মধ্যরাতে ঝড়ো হাওয়ার সাথে ব্যাপক শিলাবৃষ্টি Read More »

Scroll to Top