সারাবাংলা

কুড়িগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন নাজমুল

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট এবং ফুলবাড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা সুমন। নাজমুলের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. ইকবাল কবির ও বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ বুধবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে দেয়। তার পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট সুবির নন্দী দাস। নাজমুল

কুড়িগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন নাজমুল Read More »

১৩ জেলার সীমান্ত পথে ঢুকছে অবৈধ আগ্নেয়াস্ত্র

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সক্রিয় হয়ে উঠেছে অবৈধ আগ্নেয়াস্ত্র কারবারিরা। দেশের অন্তত ১৩ জেলার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট দিয়ে নানা কৌশলে ঢুকছে অবৈধ আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্রের চোরাচালান ঠেকাতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় সারা দেশে চলছে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান। এরপরও সামাল দেওয়া যাচ্ছে না অবৈধ

১৩ জেলার সীমান্ত পথে ঢুকছে অবৈধ আগ্নেয়াস্ত্র Read More »

আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার (২০ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। গত মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। এ সময় ট্রেনে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকার নাশকতা করে হরতাল-অবরোধকারীদের ওপর

আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি Read More »

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সারাদেশে আগামী পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল মঙ্গলবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ বুধবার

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর Read More »

তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশ, ঢাকা জেলার এসপি আনোয়ার হোসেন জানান, নাশকতা এবং হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি

তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা Read More »

স্থলবন্দর দিয়ে ৪৯ টন পেঁয়াজ আমদানি

ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের ১৩ দিন পর পুরনো এলসির টেন্ডার করা ২৯ মেট্রিক টন পেঁয়াজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত তিনদিনে ৪৭০ টন পেঁয়াজ ঢুকেছে। গত ৭ ডিসেম্বর ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর গত ৯ ডিসেম্বর সর্বশেষ ২৬ ভারতীয় ট্রাকে ৭৪৩ টন পেঁয়াজ আমদানি হয় সোনামসজিদ বন্দরে। অভিযোগ

স্থলবন্দর দিয়ে ৪৯ টন পেঁয়াজ আমদানি Read More »

শিশু ইয়াসিনকে বুকে জড়িয়েই পুড়ে মারা গেলেন পপি

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুনের ঘটনায় মা, শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টায় ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় ট্রেনের ভেতরে আটকা পড়ে পুড়ে মারা যায় মা ও তার তিন বছরের শিশুসন্তান। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, আগুনের খবর ভোর ৫টা ৪

শিশু ইয়াসিনকে বুকে জড়িয়েই পুড়ে মারা গেলেন পপি Read More »

গরুর মাংস ৯০০ টাকা, তিন বিক্রেতাকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় তিন মাংস বিক্রেতাকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দুপুরে আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার ও কাফকো এলাকায় এ অভিযান চলে। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়

গরুর মাংস ৯০০ টাকা, তিন বিক্রেতাকে জরিমানা Read More »

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। এতে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাজিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন। বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোররাতে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার Read More »

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্ত এলাকায় বিএসএফের বিরুদ্ধে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে বাড়াদি সীমান্ত এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছাকাছি ভারতের অভ্যন্তরের বিজয়পুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার হায়দার আলীর ছেলে

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত Read More »

Scroll to Top