সারাবাংলা

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে সপ্তাহজুড়ে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আজ রোববার তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার গত ২৪ ঘণ্টায় ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এনিয়ে গত চার দিন যাবত দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া অঞ্চলে রেকর্ডভুক্ত হয়েছে। আবহাওয়া অফিসের হিসেবে দেশের কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মৃদু

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড Read More »

ফতুল্লায় ভবনে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার রাতে ১টার দিকে কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘরের ভেতর থাকা ওই চারজন দগ্ধ হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে শেখ

ফতুল্লায় ভবনে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন Read More »

বিজয় দিবসে আব্দুল আলি ও হালিবন নেছা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারীর স্বনামধন্য প্রতিষ্ঠান আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনে পক্ষ থেকে ভ্যান চালক, হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কয়েক শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে আজ বিকেল ৪ ঘটিকায় আলোচনা সভা ও শীতার্ত মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান

বিজয় দিবসে আব্দুল আলি ও হালিবন নেছা ফাউন্ডেশনের কম্বল বিতরণ Read More »

জীবিত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৯৮ হাজার ৫৪১ জন

বর্তমানে দেশে জীবিত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৯৮ হাজার ৫৪১ জন। এর মধ্যে ৯৩ হাজার ৯৮০ জন সাধারণ বীর মুক্তিযোদ্ধা। আর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চার হাজার ১০৩ জন এবং জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন ৪৫৮ জন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) অনুযায়ী, এখন পর্যন্ত গেজেটভুক্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা দুই

জীবিত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৯৮ হাজার ৫৪১ জন Read More »

মানিকগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত, আহত ১

মানিকগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী (৫০) নামে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন কবির হোসেন (২৩) নামে আরও এক বেলুন বিক্রেতা। বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আজ শনিবার ভোরে জেলা মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই ঘটনা ঘটে। এসময় নিততের পা বিচ্ছিন্ন হয়ে তিনতালার উপরে গিয়ে পড়ে।

মানিকগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত, আহত ১ Read More »

জয়পুরহাটে যাত্রীবাহী ট্রেনে আগুন

জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনটি জামালগঞ্জ স্টেশন থেকে জয়পুরহাট স্টেশনের অভিমুখে ছেড়ে গেলে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়।

জয়পুরহাটে যাত্রীবাহী ট্রেনে আগুন Read More »

বিজয় দিবসে যেসব রাস্তা বন্ধ থাকবে

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী শনিবার (১৬ ডিসেম্বর) ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পথে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওই রুটে চলাচলকারীদের বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার ভোর ৪টা

বিজয় দিবসে যেসব রাস্তা বন্ধ থাকবে Read More »

৪৮ দিনে র‌্যাবের হাতে গ্রেফতার ৮৭৯ জন

সহিংসতা ও নাশকতার ঘটনায় গত ৪৮ দিনে সারাদেশে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন ৮৭৯ জন। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান র‌্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এএসপি মু. আল আমিন সরকার। তিনি বলেন, সবশেষ আজ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় শাহজাদপুর পৌর বিএনপির সক্রিয় সদস্য মো. ফেরদৌস

৪৮ দিনে র‌্যাবের হাতে গ্রেফতার ৮৭৯ জন Read More »

কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী ১নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধলেশ্বরী ১ নাম্বার ব্রিজের কাছে বেড়িবাঁধ এলাকায় অবস্থিত ওই কেমিক্যাল গোডাউনে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিস সদর

কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট Read More »

সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০.৬ ডিগ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গায় আজ শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ; সকাল ৯টায় যা ছিল ৯২ শতাংশ। শৈত্যপ্রবাহ শুরু হতে আরো কয়েকদিন লাগতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কারণ আগামী কয়েকদিন দিন

সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০.৬ ডিগ্রি সেলসিয়াস Read More »

Scroll to Top