দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ লা-লিগায় মৌসুমের দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট খোয়ালো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। এতে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে জিনেদিন জিদানের দল। চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ভ্যালেন্সিয়া। […]

