আন্তর্জাতিক

শ্রীলঙ্কার মতো পরিণতি ভারতের হবে কিনা জানালেন মোদি সরকার

শ্রীলঙ্কার মতো পরিণতি ভারতের হতে পারে কি না তা নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেছেন। গতকাল মঙ্গলবার সর্বদলীয় এক বৈঠকে জয়শঙ্কর বলেন, শ্রীলঙ্কার পরিস্থিতিতে তারা খুবই্ উদ্বিগ্ন। শ্রীলঙ্কা থেকে প্রতিবেশী দেশগুলোর বড় শিক্ষা নেওয়ার আছে। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। অন্যান্য সিনিয়র সদস্যদের মধ্যে ছিলেন, কংগ্রেসের পি চিদাম্বরম এবং মানিকম ঠাকুর,

শ্রীলঙ্কার মতো পরিণতি ভারতের হবে কিনা জানালেন মোদি সরকার Read More »

ইতালির রাষ্ট্রপ্রধানদের জন্য শেখ হাসিনা আম পাঠালেন

ইতালির প্রেসিডেন্ট সের্জিও মাতারেল্লা, প্রধানমন্ত্রী মারিও দ্রাঘী ও পররাষ্ট্রমন্ত্রী লুইজিডি মাইওকে উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০০ কেজি উন্নত জাতের আম্রপালি আম পাঠিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে উপহার হিসেবে পাঠানো এ আম প্রেসিডেন্টের প্রাসাদ কুইরিনাল, প্রধানমন্ত্রীর বাসভবন কিজি প্ল্যালেস এবংইতালির কূটনৈতিক প্রটোকলের প্রধান কার্যালয়, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রী

ইতালির রাষ্ট্রপ্রধানদের জন্য শেখ হাসিনা আম পাঠালেন Read More »

নারীদের ‘চাকরিচ্যুত’ করে তার ‘পুরুষ আত্মীয়দের’ চাকরি দেওয়ার সিদ্ধান্ত তালেবান সরকারের

নারী কর্মীদের চাকরিচ্যুত করে পুরুষ আত্মীয়দের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। আশরাফ গনি সরকারকে হটিয়ে দিয়ে ২০২১ সালের ১৫ আগস্ট পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তারা ক্ষমতা দখলের পরই আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ে কর্মরত সকল নারী কর্মকর্তা-কর্মচারীদের বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর কোনো কাজ করা ছাড়াই তালেবান সরকার সেসব নারীদের বেতন দিয়ে যাচ্ছিল।

নারীদের ‘চাকরিচ্যুত’ করে তার ‘পুরুষ আত্মীয়দের’ চাকরি দেওয়ার সিদ্ধান্ত তালেবান সরকারের Read More »

ফ্রান্সের প্যারিসে বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বারে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সময় গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলে বারটি অবস্থিত। স্থানীয় মেয়র ফ্রাঁসোয়া ভগলিন জানান, এটি একটি শিশা ক্যাফে (বার)। স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রথমে দুই ব্যক্তি একটি গাড়ি থেকে

ফ্রান্সের প্যারিসে বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১ Read More »

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্দুক হামলা, নিহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের একটি শপিং মলে বন্দুক হামলায় ৩জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩জন। কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (১৮ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। কর্মকর্তারা বলেছেন, দেশটিতে বন্দুক সহিংসতার এটিই সর্বশেষ ঘটনা। ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, রোববার সন্ধ্যায় গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্দুক হামলা, নিহত ৩ Read More »

যান্ত্রিক ত্রুটিতে ভারতীয় উড়োজাহাজের করাচিতে জরুরি অবতরণ

পাকিস্তানের করাচিতে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে ইন্ডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ থেকে ভারতের হায়দরাবাদগামী এ উড়োজাহাজ অবতরণ করে করাচিতে। ভারতভিত্তিক সাশ্রয়ী উড়োজাহাজ সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে আজ রোববার জানায়, পাইলটের সর্তকতায় অবতরণ করা উড়োজাহাজটির সব যাত্রীরা নিরাপদ রয়েছে। তবে উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। উড়োজাহাজটি হায়দরাবাদের উদ্দেশ্যে

যান্ত্রিক ত্রুটিতে ভারতীয় উড়োজাহাজের করাচিতে জরুরি অবতরণ Read More »

মধ্যপ্রাচ্যে উত্তেজনার বড় উৎস হচ্ছে ইসরাইল : কাতারের আমির

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে যে অস্থিতিশীলতা এবং উত্তেজনা বিরাজ করছে তার প্রধান উৎস হচ্ছে ইহুদিবাদী ইসরাইল। কাতারের আমির আরও বলেন, যতক্ষণ পর্যন্ত দখলদার ইসরাইল সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিতিশীলতা বিরাজ করবে। গতকাল শনিবার সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় অনুষ্ঠিত আমেরিকা-আরব শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায়

মধ্যপ্রাচ্যে উত্তেজনার বড় উৎস হচ্ছে ইসরাইল : কাতারের আমির Read More »

গ্রিসে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবাই নিহত

গ্রিসের উত্তরাঞ্চলীয় কাভালা শহরের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে। গ্রিসে বিধ্বস্ত কার্গো প্লেনের ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। এ তথ্য সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফানোভিক নিশ্চিত করেছেন। নেবোজসা স্টেফানোভিক জানান, ইউক্রেনের একটি কোম্পানি পরিচালিত অ্যান্তনভ এএন-১২ প্লেনটি ১১ টন অস্ত্র ও মাইন নিয়ে বাংলাদেশে যাওয়ার সময় স্থানীয় সময় শনিবার রাতে বিধ্বস্ত

গ্রিসে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবাই নিহত Read More »

এই প্রথম বিনিময় মূল্যে ডলারের নীচে নেমে গেল ইউরো

গত ২৩ বছরের ইতিহাসে এই প্রথম বারের মতো মার্কিন মুদ্রা ডলারের নীচে নেমে গেল ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোর দাম। গত তিন দিন ইউরো ও ডলারের সমান ছিল। এর আগে ইউরোর দাম ডলারের উপরে ছিল। ডলারের দামের সঙ্গে টাকার বিপরীতেও ইউরোর দাম ডলারের নীচে নেমে গেল। বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতে বা ইউরোপের সময় একই দিনের

এই প্রথম বিনিময় মূল্যে ডলারের নীচে নেমে গেল ইউরো Read More »

ইসরায়েলি বিমানের জন্য উন্মুক্ত হল সৌদির আকাশসীমা

ইসরায়েলি বিমানের জন্য সৌদি আরব আকাশসীমা উন্মুক্ত করেছে। ইসরায়েল থেকে আসা এবং ইসরায়েল অভিমুখী যে কোনো বেসামরিক ফ্লাইট এখন থেকে সৌদি আকাশসীমা ব্যবহার করতে পারবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরের প্রথম

ইসরায়েলি বিমানের জন্য উন্মুক্ত হল সৌদির আকাশসীমা Read More »

Scroll to Top