আন্তর্জাতিক

ইসরায়েলি বর্বরতায় গাজায় ৩৬ ঘণ্টায় ১৮৩ শিশু নিহত

ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৩৬ ঘণ্টায় ১৮৩ শিশুসহ অন্তত ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৭৮ জন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৪৭ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ১২ হাজার ৫৪৭ জন।

ইসরায়েলি বর্বরতায় গাজায় ৩৬ ঘণ্টায় ১৮৩ শিশু নিহত Read More »

ইয়েমেনে হুতি নেতাদের ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা

আবারও ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা পাঁচদিনের মতো দেশটির একাধিক প্রদেশে হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। রাজধানী সানা, হোদেইদা প্রদেশসহ রাতভর হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে চলে বোমাবর্ষণ। মূল টার্গেট ছিল হুতি নেতাদের ঘাঁটি। অন্তত পাঁচ দফায় চলে বিমান হামলা। হুতি বিদ্রোহীদের অস্ত্রাগার, ট্রেনিং

ইয়েমেনে হুতি নেতাদের ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা Read More »

গাজায় হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ভয়াবহ হামলার প্রতিবাদে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা। গাজায় শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। খবর আনাদোলু এজেন্সির। প্রতিবাদ কর্মসূচির সময় ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ এবং গাজা-পশ্চিমতীরে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। গাজার যুদ্ধবিধ্বস্তদের প্রতি সমর্থনের

গাজায় হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ Read More »

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক রাতেই নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো বর্বর এই হামলায় যারা নিহত হয়েছেন তাদের অনেকেই নারী ও শিশু। এমন অবস্থায় গাজায় ইসরায়েলের নারকীয় এই তাণ্ডব নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি ক্ষুব্ধ বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে যুদ্ধবিরতি মেনে চলতেও আহ্বান

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব Read More »

৭২ ঘণ্টায় চার মার্কিন জাহাজে হুথিদের হামলা

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে বুধবার (১৯ মার্চ) ফের আরও একটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। গত ৭২ ঘণ্টায় এ নিয়ে চতুর্থ বারের মতো মার্কিন জাহাজে হামলা চালালো হুথি বিদ্রোহীরা। খবর এএফপির। হুথি সংগঠনের সামরিক মুখপাত্র বলেছেন, এই অভিযানে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং বেশ কয়েকটি শত্রু যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা

৭২ ঘণ্টায় চার মার্কিন জাহাজে হুথিদের হামলা Read More »

নেতানিয়াহু

এ তো কেবল শুরু, গাজায় ভয়াবহ হামলা নিয়ে নেতানিয়াহু

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল আবারও পূর্ণ শক্তি নিয়ে সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক হুঁশিয়ারি মূলক ভিডিও বার্তায় তিনি বলেন, আলোচনা চলবে শুধু লড়াইয়ের মাঝখানে। এ সময় তিনি স্পষ্ট করে দিয়ে বলেন, এ তো কেবল শুরু। এমন সময় এই বক্তব্য এল, যখন ইসরায়েলি বিমানবাহিনী গাজায় ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে।

এ তো কেবল শুরু, গাজায় ভয়াবহ হামলা নিয়ে নেতানিয়াহু Read More »

গাজায় হামলা চলবে, কোনো দয়া দেখাব না: ড্যানি ড্যানন

আসন্ন নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে গাজায় নৃশংস বিমান হামলার পক্ষে যুক্তি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। সব বন্দির মুক্তি না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চলবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এক ভিডিও বার্তায় ড্যানি ড্যানন এসব কথা বলেন। জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত বলেন, ‘ইসরাইলি বিমান বাহিনী গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে

গাজায় হামলা চলবে, কোনো দয়া দেখাব না: ড্যানি ড্যানন Read More »

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত দুই শতাধিক

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। সিরিজ হামলায় প্রাণহানির শিকার হয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার (১৮ মার্চ) এই তথ্য জানিয়েছে আলজাজিরা। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে বিমান হামলা শুরু করেছে। চিকিৎসাবিদদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১০০

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত দুই শতাধিক Read More »

বেলুচ বিদ্রোহীদের হামলায় ৯০ পাকিস্তানি সেনা নিহতের দাবি

বেলুচ বিদ্রোহীদের হামলায় রবিবার একটি সামরিক বহরে থাকা মোট ৯০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তবে পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলায় মাত্র পাঁচজন আধাসামরিক সদস্য নিহত হয়েছেন। বিএলএ জানিয়েছে, তারা পাকিস্তানি সামরিক বাহিনীর একটি বহরকে লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়েছে। রকশান মিলের কাছে, আরসিডি মহাসড়কে,

বেলুচ বিদ্রোহীদের হামলায় ৯০ পাকিস্তানি সেনা নিহতের দাবি Read More »

মস্কো-কিয়েভ যুদ্ধবিরতির বিষয়ে শিগগিরই কথা বলবেন ট্রাম্প-পুতিন

চলতি সপ্তাহেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে দেশ দুটির প্রেসিডেন্টের সাথে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান মধ্যস্থতাকারী মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফ। তিনি বলেন, ভ্লাদিমির পুতিন ও ভোলদেমির জেলেনস্কি, দু’পক্ষের দাবি দাওয়া শুনে শান্তিচুক্তির খসড়া প্রস্তুত করবে যুক্তরাষ্ট্র। আমরা রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। ইউক্রেনের সঙ্গেও

মস্কো-কিয়েভ যুদ্ধবিরতির বিষয়ে শিগগিরই কথা বলবেন ট্রাম্প-পুতিন Read More »

Scroll to Top