আন্তর্জাতিক

যেভাবে ৫০ দিনে বিশ্বকে কাঁপিয়ে দিলেন ট্রাম্প

চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১১ মার্চ ছিল তার ক্ষমতা গ্রহণের ৫০ দিন। এই সময়ের মধ্যে এমন অনেক কাজ করেছেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনও প্রেসিডেন্ট করেননি। ক্ষমতা গ্রহণের পরই নির্বাহী আদেশের ঝড় তোলেন ট্রাম্প। একের পর এক নির্বাহী আদেশ জারি গোটা বিশ্বকে কাঁপিয়ে তোলেন তিনি।

যেভাবে ৫০ দিনে বিশ্বকে কাঁপিয়ে দিলেন ট্রাম্প Read More »

স্ত্রী পা চেপে ধরার পর পেটায় মেয়েরা, ব্যক্তির মরদেহ উদ্ধার!

এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের কয়েকদিন পর, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়বিদারক ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে দেখা গেছে, ওই ব্যক্তির মেয়েরা তাকে মারধর করছে এবং সেসময় তার স্ত্রী তাকে ধরে রেখেছে। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ জানিয়েছে, হরেন্দ্র মৌর্য নামের ওই ব্যক্তির

স্ত্রী পা চেপে ধরার পর পেটায় মেয়েরা, ব্যক্তির মরদেহ উদ্ধার! Read More »

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ‘কিল সুইচ’, ইউরোপজুড়ে চরম উদ্বেগ

যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘এফ-৩৫ লাইটনিং টু’। প্রতিরক্ষা বিশেষজ্ঞেদের মত, এটি মার্কিন বিমান বাহিনীর এফ-৩৫, চতুর্থ প্রজন্মের এফ-১৬ যুদ্ধবিমানের চেয়ে অনেক বেশি উন্নত। বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর অন্যতম এফ-৩৫ ‘স্টেল্থ’ প্রযুক্তিসম্পন্ন। ফলে রাডারের নজরদারি এড়িয়ে শত্রুপক্ষের আকাশসীমায় ঢুকে পড়ে হামলা বা নজরদারির কাজ করতে পারে। তবে এই এফ-৩৫ নিয়ে জার্মানি এমন এক দাবি করেছে, যা

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ‘কিল সুইচ’, ইউরোপজুড়ে চরম উদ্বেগ Read More »

ট্রেনে জিম্মিদশা থেকে শতাধিক যাত্রী উদ্ধার, ১৬ হামলাকারী নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের দুর্গম অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার জাফর এক্সপ্রেসে সন্ত্রাসীরা হামলা চালায়। সে সময় ট্রেনের চার শতাধিক যাত্রীকে জিম্মি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নিরাপত্তাকর্মীও ছিলেন। কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনে নজিরবিহীন এই ঘটনায় ১৬ হামলাকারী নিহত হয়েছে। ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই এলাকা বেশ দুর্গম হওয়ার কারণে উদ্ধারকাজ

ট্রেনে জিম্মিদশা থেকে শতাধিক যাত্রী উদ্ধার, ১৬ হামলাকারী নিহত Read More »

ইউক্রেনে ‘শান্তি ফেরাতে’ জেলেনস্কির পদত্যাগ দাবি করবেন ট্রাম্প!

রাশিয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর মধ্যেই, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এনবিসির তথ্যানুযায়ী, শুধু খনিজ সম্পদের মালিকানা নয় বরং জেলেনস্কির পদত্যাগের দাবি করতে পারেন ট্রাম্প। দীর্ঘ সময় পার হলেও থামছে না রাশিয়া-ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধ। স্থানীয় সময় মঙ্গলবার (১১

ইউক্রেনে ‘শান্তি ফেরাতে’ জেলেনস্কির পদত্যাগ দাবি করবেন ট্রাম্প! Read More »

রাষ্ট্রপতির শাসন জারির পর আবারও উত্তপ্ত মণিপুর, সংঘর্ষে নিহত ১

রাষ্ট্রপতির শাসন জারির পর আবারও উত্তপ্ত ভারতীয় রাজ্য মণিপুর। উপজাতি অধ্যুষিত পার্বত্য অঞ্চলে কুকি-জো সম্প্রদায়ের ডাকে রোববার (৯ মার্চ) থেকে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। যা ঘিরে সহিংসতা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে। কাংপোকপি জেলায় পুলিশের সঙ্গে কুকি বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। আহত হয়েছেন অন্তত ৪০ জন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য ও একাধিক নারী। খবর টাইমস

রাষ্ট্রপতির শাসন জারির পর আবারও উত্তপ্ত মণিপুর, সংঘর্ষে নিহত ১ Read More »

সিরিয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা, গৃহযুদ্ধের শঙ্কা উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট শারা

সিরিয়ার নতুন প্রশাসন সোমবার ঘোষণা দিয়েছে, তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগতদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান সমাপ্ত করেছে। এর আগে দেশটিতে ভয়াবহ সহিংসতায় এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে চলমান সংঘর্ষে নিহত ১,০৬৮ জনের অধিকাংশই আলাউইত সম্প্রদায়ের মানুষ। তাদের মধ্যে

সিরিয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা, গৃহযুদ্ধের শঙ্কা উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট শারা Read More »

ঘরে ঘরে ঢুকে হত্যা করছে অস্ত্রধারীরা, প্রাণহানি ছাড়াল ১৩০০

সিরিয়ায় টানা চতুর্থ দিনের মতো নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থিদের সংঘর্ষ অব্যাহত আছে। চলমান সংঘাতে মৃতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা বলছে, গেল চারদিনে দেশটিতে মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অস্ত্রধারীরা ঘরে ঢুকে মানুষ হত্যা করছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর

ঘরে ঘরে ঢুকে হত্যা করছে অস্ত্রধারীরা, প্রাণহানি ছাড়াল ১৩০০ Read More »

ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়া কে এই কার্নি?

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। স্থানীয় সময় রোববার (৯ মার্চ) তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট। কার্নি এমন এক সময়ে, কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধের শঙ্কা তীব্র হয়ে উঠেছে। গেল জানুয়ারিতে দলীয় বিরোধ এবং জনপ্রিয়তা হ্রাসের কারণে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। তার স্থলাভিষিক্ত হলেন কার্নি। কানাডায় আগামী

ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়া কে এই কার্নি? Read More »

ইসরায়েলকে আইএইএ’র তত্ত্বাবধানে আনার আহ্বান কাতারের

ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলকে তাদের সব পারমাণবিক স্থাপনা আইএইএ সুরক্ষার অধীনে রাখার এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে যোগদানের আহ্বান জানিয়েছে। ভিয়েনায় আইএইএ গভর্নরদের একটি বৈঠকের পর এই বিবৃতি দেওয়া হয়। এতে কাতারের রাষ্ট্রদূত এবং

ইসরায়েলকে আইএইএ’র তত্ত্বাবধানে আনার আহ্বান কাতারের Read More »

Scroll to Top