দেশজুড়ে শিশু ও কিশোরী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর জামাল খান চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, নিরাপত্তার অভাবে সারাদেশে শিশু ও কিশোরী ধর্ষণ এবং হত্যার মতো অপরাধ বেড়েছে। সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী চিরন্তন চিরু, চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়কারী নাছির উদ্দিন তালুকদার, ছাত্র ফেডারেশনের নেতা শ্রীধাম কুমার শীল, চট্টগ্রাম মহানগর শাখার শওকত ওসমান তৌকির, মো. জাহেদ হোসেন, মো. ওবায়দুল্লাহ, তাফরিহা সুলতানা চৌধুরী, শাহ নেওয়াজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আজাদ হোসেন, সদস্য সচিব পলাশ দে প্রমুখ।







