Latest BD News

বাবা শহীদ জসিমের কবরের পাশেই শায়িত হবেন লামিয়া

জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়া (১৭) বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন। রোববার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নে জানাজা শেষে তাকে দাফন করা হবে। এরইমধ্যে দাফনের জন্য শহীদ জসিম উদ্দিনের কবরের পাশে কবর খোঁড়া ও জানাজার স্থান প্রস্তুতের কাজ সম্পন্ন করা হচ্ছে। এর

বাবা শহীদ জসিমের কবরের পাশেই শায়িত হবেন লামিয়া Read More »

এত সুশীলতা দেখিয়ে লাভ নেই, ধর্ষণ ইস্যুতে সারজিস

‎ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া আত্মহত্যা করেছেন। এ ঘটনায় হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে উল্লেখ করে ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২৬ এপ্রিল) রাতে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, ‘যে ভাই আমাদের এই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, তার মেয়ের

এত সুশীলতা দেখিয়ে লাভ নেই, ধর্ষণ ইস্যুতে সারজিস Read More »

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)। রবিবার ভোরে মহেশপুর সীমান্তের মধুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রবিবার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত Read More »

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

মাগুরার ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকাল ১০ টা ২৫ মিনিটে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আজ রোববার ৩ জনের সাক্ষ্য নেয়া হচ্ছে। তারা হলেন, শিশুটির মা, আসামি হিটু শেখের প্রতিবেশী ডলি খাতুন ও শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া ভ্যানচালক

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু Read More »

ভারতের বিভিন্ন রাজ্যে কাশ্মীরিদের হেনস্তা-মারধর-হত্যার হুমকি

ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পর যেসব অস্থিরতা তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো- গত কয়েকদিনে ভারতের বিভিন্ন স্থানে কাশ্মীরিদের হেনস্তা, মারধর এমনকি হত্যার হুমকি দেওয়ার খবর সামনে এসেছে। এ ধরনের হেনস্তা ও হুমকির মুখে পড়তে হচ্ছে মূলত কাশ্মীরি শিক্ষার্থীদের বিশেষ করে যারা ভারতের বিভিন্ন রাজ্যে পড়াশোনা করছেন। সামাজিক মাধ্যমগুলোতেও কাশ্মীরিদের নিয়ে আপত্তিকর

ভারতের বিভিন্ন রাজ্যে কাশ্মীরিদের হেনস্তা-মারধর-হত্যার হুমকি Read More »

বিশ্বনেতাদের সঙ্গে ড. ইউনূস

প্রয়াত পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে (অন্ত্যেষ্টিক্রিয়া) বিশ্বনেতাদের সঙ্গে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে প্রধান উপদেষ্টা পৌঁছানোর পর ভ্যাটিকানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান। সেখানে পোপের কফিনের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর বিশ্বের ১৩০টির বেশি দেশের নেতাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী শেষকৃত্য

বিশ্বনেতাদের সঙ্গে ড. ইউনূস Read More »

প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত

একই ব্যক্তি সর্বোচ্চ দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার প্রস্তাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী একমত বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। দলটির নায়েবে আমির আরও জানান, দ্বিকক্ষ

প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত Read More »

শিশুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৬

রংপুরের পীরগঞ্জে চাইনিজ কুড়াল দিয়ে শিশু বেলাল হোসেনকে (১২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত বিটুল মিয়ার (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ও সেনা সদস্যরা ৬ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার মদনখালী ইউনিয়েনের হাসারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে বেলাল হোসেন তার দুই বন্ধুকে

শিশুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৬ Read More »

পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান, সার্বিক সক্ষমতায় ভারত

ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির তুলনা করা হলে সেখানে জনবল, অস্ত্রশস্ত্র, বাজেট, পারমাণবিক ক্ষমতা ও কৌশলগত নীতি–আদর্শের এক জটিল হিসাব–নিকাশ প্রতিফলিত হয়। ১৯৪৭ সালে বিভক্তির পর থেকে দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে। এ সময়ে একাধিক যুদ্ধে জড়ানোর ইতিহাস রয়েছে তাদের। ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দীর্ঘ সময় ধরে উভয় দেশ উল্লেখ করার মতো

পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান, সার্বিক সক্ষমতায় ভারত Read More »

সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে: নুরুল হক

১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে বিএনপি-জামায়াত, বাম-ডান সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন আমাদের মধ্যেও অনেককে লক্ষ করা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের আধিপত্য, তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে যাচ্ছে। যে কারণে ফ্যাসিবাদ হটানোর আমাদের যে একটা ঐক্য হয়েছিল, আমরা যেভাবে ইউনাইটেড ছিলাম,

সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে: নুরুল হক Read More »

Scroll to Top