Latest BD News

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, আজ সোমবার বিকেল ৩টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি Read More »

মিরসরাইয়ে বিএনপির দু’পক্ষে পাল্টাপাল্টি হামলা, আহত ১৫

চট্টগ্রামের মিরসরাইয়ে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে বিএনপির দুই পক্ষ। হামলায় উপজেলা বিএনপির সদস্যসচিব ১৫ নেতাকর্মী আহত হয়েছেন৷ রোববার (২৯ জুন) রাত ৯টার দিকে বারইয়ারহাট পৌর সদরের কাশবন রেস্টুরেন্ট সংলগ্ন জোবেদা ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে৷ জানা যায়, প্রতিপক্ষের হামলায় উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটন আহত হন।

মিরসরাইয়ে বিএনপির দু’পক্ষে পাল্টাপাল্টি হামলা, আহত ১৫ Read More »

এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ মাহিরা সাভার থেকে উদ্ধার

এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলি উদ্ধার হয়েছেন। রোববার (২৯ জুন) দিনগত রাতে সাভার থেকে তাকে উদ্ধার করেছে র‍্যাব-৪। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি। তিনি জানান, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বেরিয়ে নিখোঁজ এইচএসসি

এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ মাহিরা সাভার থেকে উদ্ধার Read More »

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশন থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এ মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। একইসঙ্গে

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল Read More »

নেতানিয়াহুকে ‘অবশ্যই চলে যেতে হবে’: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের আহ্বান জানিয়েছেন। চ্যানেল ১২-এ প্রচারিত সাক্ষাৎকারে বেনেট বলেন, ২০ বছর ধরে ক্ষমতায় আছেন নেতানিয়াহু, যা অত্যন্ত দীর্ঘ সময়। ইসরায়েলি সমাজে যে গভীর বিভাজন সৃষ্টি হয়েছে, তার জন্য তিনি বড় ধরনের দায় এড়াতে পারেন না। বেনেট আরও জানান, নেতানিয়াহুর একটি শক্তিশালী সমর্থকগোষ্ঠী

নেতানিয়াহুকে ‘অবশ্যই চলে যেতে হবে’: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী Read More »

গাজায় মানবিক সংকট, ইসরায়েলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্য বেশ কয়েকজন খাদ্য সহায়তার জন্য বিভিন্ন বিতরণকেন্দ্রে অপেক্ষা করছিলেন। অবরুদ্ধ গাজায় প্রতিদিনই মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। রোববার (২৯ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। গাজার মেডিকেল সূত্র জানায়, রোববার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় শুধু

গাজায় মানবিক সংকট, ইসরায়েলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত Read More »

গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে হাবিল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) রাত ১২ দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া এ গ্রামে ঘটনা ঘটে। স্থানীরা জানান, শুক্রবার (২৮ জুন) বিকালে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া একই গ্রামের ৬ বছরের একটি শিশুকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে

গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত Read More »

১০ বছরের ছাত্রকে পিটিয়ে বস্তায় ভরে ছাদে রেখে দিলেন মাদরাসা শিক্ষক

গাজীপুরের কালীগঞ্জে ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে পেটানোর পর বস্তায় ভরে তীব্র রোদের মধ্যে রেলিংবিহীন ছাদে ফেলে রাখার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। শনিবার (২৮ জুন) সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী নূরে মদিনা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। এদিন দুপুরে শিশুটিকে উদ্ধারের পর বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

১০ বছরের ছাত্রকে পিটিয়ে বস্তায় ভরে ছাদে রেখে দিলেন মাদরাসা শিক্ষক Read More »

সেই আনিসা আজ এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন

হঠাৎ মায়ের অসুস্থতায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি বলে রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। তবে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে না পারলেও আজ বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। মায়ের পাশে দাঁড়িয়ে পরীক্ষা মিস করা আনিসা এখন

সেই আনিসা আজ এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন Read More »

ট্যাংকি পরিষ্কারের সময় গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ

রাজধানীর জিগাতলার ট্যানারি মোড় এলাকার একটি বাসায় পানির ট্যাংকি পরিষ্কারের সময় জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- বাসার মালিক জিয়াউর রহমান (৪৫), তার দুই মেয়ে ফারিয়া (৮) ও রাইফা (৪) এবং বেলাল হোসেন (২৮) নামে এক শ্রমিক। শনিবার (২৮ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন

ট্যাংকি পরিষ্কারের সময় গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ Read More »

Scroll to Top