Latest BD News

নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন: উপদেষ্টা সাখাওয়াত

শ্রমিকদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে, এ ধারাবাহিকতায় চলতি বছরের শেষদিকে শ্রম আইন সংশোধনের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রি. জে. (অব) এম সাখাওয়াত হোসেন। বুধবার (১৮ জুন) বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ৩৫ লাখ শিশু শ্রমিক রয়েছে। এরমধ্যে ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ

নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন: উপদেষ্টা সাখাওয়াত Read More »

প্রতিবেশী আরবরা যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দেবে না : ইরানি মুখপাত্র

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এবার গুরুত্বপূর্ণ বার্তা দিলো ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরান আশা করছে— প্রতিবেশী আরব দেশগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলা করতে দেবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা এখন এক গণহত্যাকারী রাষ্ট্রের দ্বারা আক্রান্ত। আত্মরক্ষার জন্য আমরা ইসরায়েলের আগ্রাসনের জবাবে সর্বশক্তি নিয়ে প্রতিরোধ

প্রতিবেশী আরবরা যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দেবে না : ইরানি মুখপাত্র Read More »

ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র

টানা ছয়দিন ধরে ইরানের নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে যাচ্ছে ইসরায়েলের আয়রন ডোমসহ অন্যান্য আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা। জানা গেছে, ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর অন্যতম উপকরণ অ্যারো মিসাইলের মজুত ফুরিয়ে আসছে ইসরায়েলের। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের কাজে ব্যবহৃত

ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র Read More »

ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেছেন, ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের মতো, চাপিয়ে দেওয়া শান্তিরও বিরোধিতা করবে। এই জাতি কারও চাপের মুখে কখনো আত্মসমর্পণ করবে না। যারা

ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে: খামেনি Read More »

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের মতো চাপিয়ে দেওয়া শান্তিরও বিরোধিতা করবে। এই জাতি কারও চাপের মুখে কখনো আত্মসমর্পণ করবে না। বুধবার (১৮ জুন) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই কথা বলেন তিনি। খামেনি বলেন, যারা ইরান ও তার ইতিহাস সম্পর্কে জানে, তারা জানে— হুমকির ভাষায় ইরানিদের কিছু বোঝানো যায় না।

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: খামেনি Read More »

উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রমাগত মিথ্যাচার করছেন: বিএনপি নেতা ইশরাক

মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলনকে ঘিরে ক্রমাগত মিথ্যাচার করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এমন দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, এই ইস্যুতে উপদেষ্টা বারবার আইনি জটিলতার কথা শুনিয়েছেন। অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে। তারপরও যদি বলা হয় এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে বলবো

উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রমাগত মিথ্যাচার করছেন: বিএনপি নেতা ইশরাক Read More »

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের আমদানি খরচ বাড়ছে

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সামনে আরও বাড়তে পারে। বাড়তি দামের প্রভাব দেশেও পড়তে পারে। ইতিমধ্যে জাহাজে তেল পরিবহনের খরচ বাড়তে শুরু করেছে। ইরানের হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে তেলের দামে বড় উত্থান ঘটতে পারে। ব্যাহত হতে পারে আমদানি। তাই বিকল্প উৎস খুঁজছে সরকার। যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি তেলের বৈশ্বিক পরিস্থিতি বিশ্লেষণ

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের আমদানি খরচ বাড়ছে Read More »

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আবারও ২০ জনকে পুশ ইন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে আবারো ১০ শিশুসহ ২০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগে মুষলধারে বৃষ্টির মধ্যেই তাদের অবৈধভাবে পুশ ইন করা হয়। বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫ টার দিকে ভারতের ৭১ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আবারও ২০ জনকে পুশ ইন Read More »

ইরানে ইসরায়েলের হামলা ‘অবৈধ’, রাশিয়ার বিবৃতি

ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলাকে ‘অবৈধ’ হিসেবে অভিহিত করেছে রাশিয়া। দেশটি বলেছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের সমাধান কূটনৈতিকভাবে হওয়া উচিত। গতকাল মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা বলেছে। এতে বলা হয়, পশ্চিমা দেশগুলো বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। বিবৃতিতে বলা হয়, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর

ইরানে ইসরায়েলের হামলা ‘অবৈধ’, রাশিয়ার বিবৃতি Read More »

শপথ ছাড়াই নানা ‘নির্দেশনা’ ইশরাকের, সরকার নীরব

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে শুরু হওয়া আন্দোলনের কারণে এক মাসের বেশি সময় ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে অচলাবস্থা চলছে। এর মধ্যেই গত সোমবার থেকে তিনি ‘মেয়রের দায়িত্ব পালন’ শুরু করেছেন। সেদিন নগর ভবন মিলনায়তনে প্রায় ৭০ জন পরিচ্ছন্নতা পরিদর্শকের সঙ্গে বৈঠক করে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন নির্দেশনা

শপথ ছাড়াই নানা ‘নির্দেশনা’ ইশরাকের, সরকার নীরব Read More »

Scroll to Top