বিদ্যুৎহীন পূজা মণ্ডপে বাড়তি সতর্কতার নির্দেশনা
জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন দুপুর থেকে। আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজার নবমী। এ অবস্থায় রাজধানীর সব পূজা মণ্ডপে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাড়তি সতর্কতা জারি করেছে। ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, রাজধানীর যেসব পূজা মণ্ডপে জেনারেটর নেই সেখানে সন্ধ্যার আগেই জেনারেটরের ব্যবস্থা করা হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হবে।
বিদ্যুৎহীন পূজা মণ্ডপে বাড়তি সতর্কতার নির্দেশনা Read More »