দেশজুড়ে

নেত্রকোনায় মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে নিহত চাচা

গতকাল রাত ৯টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক পিন্টু মিয়াকে গ্রেফতার করে থানা পুলিশ। নিহত আবু সাদেক ছিলেন কেন্দুয়া উপজেলার বলাইশিমূল ইউনিয়নে ছবিলা গ্রামের লাল মিয়ার ছেলে। নিহত ব্যক্তির চাচাতো ভাইয়ের ছেলে পিন্টু। তার বাবার নাম আনোয়ার হোসেন আনন্দ। জানা যায়, গতকাল বিকেলে কবিচন্দপুর

নেত্রকোনায় মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে নিহত চাচা Read More »

তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে পোশাক শ্রমিকরা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার (১৬ মার্চ) সকাল থেকে বিক্ষোভ শুরু করেন ক্যাপ্রিটেক গার্মেন্টসের ৪০০ থেকে ৫০০ শ্রমিক। ফলে তেজগাঁওয়ের ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের সরে যেতে বলে। কিন্তু তারা পুলিশের

তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ Read More »

চাঁদপুরে জাটকা নিধন অভিযানে পুলিশের গুলিতে জেলে নিহত

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক অঞ্চল চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জেলেদের সঙ্গে নৌ পুলিশের টহল দলের সংঘর্ষ হয়েছে। সোমবার (১৫ মার্চ) মধ্যরাতে মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে পুলিশের শর্টগানের গুলিতে আহত এক জেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত জেলে মাসুদ মাল (২২) এর বাড়ি মুন্সিগঞ্জ জেলার কালিরচর এলাকায়। তার

চাঁদপুরে জাটকা নিধন অভিযানে পুলিশের গুলিতে জেলে নিহত Read More »

সড়ক পথে নৌকা চালিয়ে ঢাকায় আসছেন লক্ষ্মীপুরের ইউছুফ

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক অঞ্চল লক্ষ্মীপুরে একটি ব্যতিক্রমী নৌকা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ইউছুফ নামে এক কারিগর। তার বানানো নৌকাটি শুধু জলে নয়, চলবে স্থলেও। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নৌকাটি বানিয়েছেন ওই যুবক। উদ্যমী এ যুবক নৌকাটি উপহার দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। নৌকাটির নাম রেখেছেন— জল-ডাঙা মুজিব পরিবহন। বঙ্গবন্ধু শেখ

সড়ক পথে নৌকা চালিয়ে ঢাকায় আসছেন লক্ষ্মীপুরের ইউছুফ Read More »

পঞ্চগড়ের ব্যস্ততম সড়কে ভূত আতঙ্ক!

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভূত, প্রেতাত্মা বা অশরীরী হল মৃত ব্যক্তির আত্মা যা জীবিত ব্যক্তিদের সামনে দৃশ্য, আকার গ্রহণ বা অন্য কোনো উপায়ে আত্মপ্রকাশ করতে সক্ষম। ভৌতিক অভিজ্ঞতার গল্প প্রায়শই শোনা যায়। ঘড়ির কাটায় রাত প্রায় ৮টা। ব্যস্ততম সড়ক, গন্তব্যের উদ্দেশে সবাই ছুটছে নিজ গতিতে। হঠাৎ যাওয়া-আসার মাঝে রাস্তার পাশে একটি গাছের গোড়ায় আগুন দেখে ভয়ে

পঞ্চগড়ের ব্যস্ততম সড়কে ভূত আতঙ্ক! Read More »

ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ফেরৎ দিয়ে ৫০ হাজার টাকা পুরস্কার পেলেন রিক্সাচালক

রাজধানীর ভাটারা থানাধীন কোকাকোলার ঢালীবাড়ী এলাকায় রাস্তায় একটি ব্যাগ পড়েছিল। সেদিক দিয়েই রিক্সা চালিয়ে যাচ্ছিলেন রিক্সাচালক মোঃ ইউনুস। ব্যাগটি দেখতে পেয়ে তুলে নেন এবং খুলে দেখেন প্রচুর টাকা। তখন ব্যাগটি নিয়ে চলে যান ইউনুস। তবে ব্যাগভর্তি এত টাকা থাকা সত্ত্বেও একটি টাকা খরচ করেননি ইউনুস। নিজের হেফাজতে রেখে টাকার মালিককে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। পরে

ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ফেরৎ দিয়ে ৫০ হাজার টাকা পুরস্কার পেলেন রিক্সাচালক Read More »

আসন্ন ইউপি নির্বাচনে কোনোক্রমেই প্লাস্টিক লেমিনেটেড পোস্টার নয়

রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে যে, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনোক্রমেই প্লাস্টিক লেমিনেটেড পোস্টার, ব্যানার ব্যবহার করা যাবে না। যেসব প্রার্থীরা এ নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য ব্যবস্থা নিতে হবে। আগামী ১১ এপ্রিল দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে

আসন্ন ইউপি নির্বাচনে কোনোক্রমেই প্লাস্টিক লেমিনেটেড পোস্টার নয় Read More »

আলোচিত মেয়র কাদের মির্জার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আরও একটি মামলা

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক অঞ্চল নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুর কাদের মির্জার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আরও একটি মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে এ মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের স্ত্রী আরজুমান আরা। মামলার বাদী পক্ষের আইনজীবী হারুন অর রশিদ হাওলাদার জানান, মেয়র আবদুল কাদের

আলোচিত মেয়র কাদের মির্জার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আরও একটি মামলা Read More »

স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেন মামুনুল হক!

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক সুনামগঞ্জের দিরাইয়ে ওয়াজ মাহফিলে গিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা সুনামগঞ্জের দিরাই উপজেলায় যান। হেলিকপ্টারটি দিরাই মজলিসপুর গ্রামে পৌঁছার পর পরই এলাকার লোকজন ছবি তোলার জন্য দৌঁড়ে হেলিকপ্টারের সামনে যান। এ সময় প্রচণ্ড

স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেন মামুনুল হক! Read More »

দিনাজপুরে যৌতুকের কারণে স্ত্রীকে খুন, আটক স্বামী

দিনাজপুরে স্ত্রী আদুরী বেগমকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলার শীধল গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। আটককৃত আতিয়ার রহমান ঘোড়াঘাট উপজেলার শীধল গ্রামের শাহাদুল ইসলামের ছেলে। জানা যায়, যৌতুকের কারণে পারিবারিক সমস্যা লেগেই থাকত। গতকাল মধ্যরাতে আতিয়ার রহমান তার স্ত্রী আদুরী বেগমকে মারপিট করে হত্যা করেন। এ সময় এক ব্যক্তি মারপিটের

দিনাজপুরে যৌতুকের কারণে স্ত্রীকে খুন, আটক স্বামী Read More »

Scroll to Top