সারাবাংলা

এবার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, আহত ৫

বান্দরবানের কয়েকটি ব্যাংকের পর এবার বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। সূত্র: ডিবিসি নিউজ গতকাল বুধবার (৩ এপ্রিল) রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের

এবার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, আহত ৫ Read More »

৮ ঘণ্টা পর নিভল খুলনার জুট মিলে লাগা আগুন, চলছে ডাম্পিং

প্রায় ৮ ঘণ্টা পর খুলনার রূপসা উপজেলার জাবুসায় সালাম জুট মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ও নৌবাহিনীর দুইটি ইউনিটের প্রচেষ্টায় গতকাল বুধবার (৩ এপ্রিল) রাত ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন চলছে ডার্মিংয়ের কাজ চলছে। এ ঘটনায় জুট মিলের চারটি গোডাউনে থাকা কাঁচা পাট ছাড়াও প্রক্রিয়াজাত করা সব পাটই পুড়ে গেছে। খুলনা

৮ ঘণ্টা পর নিভল খুলনার জুট মিলে লাগা আগুন, চলছে ডাম্পিং Read More »

সেই ব্যাংক ম্যানেজারের এখনো খোঁজ মেলেনি, আতঙ্কে পরিবার

এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক ডাকাতির ঘটনায় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের। বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন আজ বুধবার (৩ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান, সোনালী ব্যাংক চট্টগ্রাম বিভাগের জিএম ও

সেই ব্যাংক ম্যানেজারের এখনো খোঁজ মেলেনি, আতঙ্কে পরিবার Read More »

সাভারে তেলের লরি উল্টে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু

ঢাকার সাভার হেমায়েতপুরে তেলের ট্যাংকার থেকে ভয়াবহ আগুনের ঘটনায় চিকিৎসাধীন সাকিব (২৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন ৪ জন। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন

সাভারে তেলের লরি উল্টে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু Read More »

এলপি গ্যাসের দাম কমলো, আজ থেকেই কার্যকর

ভোক্তাপর্যায়ে কমলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ দফায় ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪৮২ টাকা থেকে ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ

এলপি গ্যাসের দাম কমলো, আজ থেকেই কার্যকর Read More »

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (০২ এপ্রিল) রাতে ওই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (৩০)। উপজেলার রাধারনগর ইউনিয়নের রোকনপুর ঠাকুরপুকুর গ্রামের সামাদ আলী ওরফে হাসান গোয়ালার ছেলে সাইফুল। আহত ব্যক্তি একই

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Read More »

ঈদে চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন

ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো বেশি সংখ্যক মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে আজ থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষ্যে ৮ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। জানা যায়, আজ বুধবার (৩ এপ্রিল) থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে অফ থাকবে না।

ঈদে চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন Read More »

ঢাকাসহ ৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ঢাকাসহ দেশের চার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ,

ঢাকাসহ ৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা Read More »

সাভারের তেলের লরিতে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৪

সাভারের হেমায়েতপুরে একটি তেলবাহী লরি উল্টে আগুনের ঘটনায় দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান হেলাল (৩০) নামের এক ট্রাকচালক। তার শরীরের শতভাগ দগ্ধ ছিল। এরপর রাত ১টার

সাভারের তেলের লরিতে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৪ Read More »

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু

প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে মানুষের ঢাকায় ফেরার জন্য ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে।আজ বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি চলছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু Read More »

Scroll to Top